নবায়নযোগ্য জ্বালানি বলতে শক্তির এমন উৎসকে বোঝায় যা প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এবং ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। এই শক্তিগুলো প্রাকৃতিকভাবেই পুনরায় তৈরি হয়, যার ফলে এগুলো পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য।
নবায়নযোগ্য জ্বালানির ৫টি উদাহরণ নিচে দেওয়া হলো
১. সৌর শক্তি: সূর্যের আলো থেকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
২. বায়ু শক্তি: উইন্ড মিল বা বায়ুকলের মাধ্যমে বাতাসের প্রবাহকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়।
৩. জলবিদ্যুৎ: নদীর স্রোত বা পানির প্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
৪. বায়োমাস: উদ্ভিদ, প্রাণীর বর্জ্য বা পচনশীল জৈব পদার্থ জব পদার্থ থেকে এই শক্তি পাওয়া যায়।
৫. ভূ-তাপীয় শক্তি: পৃথিবীর অভ্যন্তরের তাপ বা গরম বাষ্পকে কাজে লাগিয়ে এই জ্বালানি সংগ্রহ করা হয়।
Related Question
View Allনবায়নযোগ্য শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি হলো এমন শক্তি, যা পুনরায় বা বারবার ব্যবহার করা যায়। ব্যবহারের ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। নবায়নযোগ্য শক্তির উৎসগুলো হলোঃ সৌর শক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, সমুদ্র শক্তি, সমুদ্র তরঙ্গ শক্তি, সমুদ্র তাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, জলবিদ্যুৎ, শহুরে আবর্জনা, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফিউশন নিউক্লিয়ার পাওয়ার ইত্যাদি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!