উত্তরঃ

সমাসের নাম: দ্বন্দ্ব সমাস

 ব্যাখা: এখানে দুইটি ভিন্ন গুণ বা অবস্থা একসঙ্গে প্রকাশ পাচ্ছে — “মিঠা” এবং “কড়া”।

এ ধরনের সমাসে উভয় পদের গুরুত্ব থাকে এবং উভয় পদই মূল বাক্যে থাকে।

ব্যাসবাক্য: যা মিঠাও এবং কড়াও।

Sadia Rodshi
Sadia Rodshi
1 year ago
উত্তরঃ

সমাসের নাম: উপমা তৎপুরুষ সমাস

 ব্যাখা: এখানে কারো মুখকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে। "চন্দ্রের মতো মুখ"।

 "উপমা" মানে তুলনা, আর তৎপুরুষ মানে সম্বন্ধ বোঝানো।

ব্যাসবাক্য: যার মুখ চাঁদের মতো।

Sadia Rodshi
Sadia Rodshi
1 year ago
উত্তরঃ

কুল এর দুটি সমার্থক শব্দ হলো গোষ্ঠী  ও সমাজ।

Sonjoy Toppo
Sonjoy Toppo
1 year ago
উত্তরঃ

মেঘ এর দুটি সমার্থক শব্দ হলো বলাহক ও জলদ। এছাড়াও আরো কয়েকটি সমার্থক শব্দ হলো ঘন,অভ্র,নীরদ তোয়দ,জলধর ইত্যাদি।

Sonjoy Toppo
Sonjoy Toppo
1 year ago
উত্তরঃ

নৃপতি, বাদশাহ


সমার্থক শব্দ হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা একই বা প্রায় একই অর্থ প্রকাশ করে। বাংলা ভাষায়, একটি শব্দের একাধিক সমার্থক শব্দ থাকতে পারে যা বাক্য গঠনে বৈচিত্র্য আনতে এবং ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। 'রাজা' শব্দটির কয়েকটি সমার্থক শব্দ হলো নৃপতি, বাদশাহ, ভূপতি, নরপতি, সম্রাট, শাহ ইত্যাদি। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উন্নত যোগাযোগ দক্ষতার জন্য সমার্থক শব্দ সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Satt AI
Satt AI
1 month ago
উত্তরঃ কমল, সরোজ

পদ্ম একটি পরিচিত জলজ ফুল যা ভারতীয় উপমহাদেশে ব্যাপক দেখা যায়। এটি সৌন্দর্য, পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত। এর বেশ কয়েকটি সমার্থক শব্দ রয়েছে, যেমন – কমল, সরোজ, নীরজ, পঙ্কজ, অরবিন্দ, শতদল ইত্যাদি। এই শব্দগুলো মূলত সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত হয়েছে এবং পদ্ম ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য বা জন্মস্থান (যেমন: 'পঙ্কজ' মানে যা পাঁকে জন্মায়) নির্দেশ করে।

Satt AI
Satt AI
1 month ago
উত্তরঃ

বায়ু, পবন


বাংলা ব্যাকরণে সমার্থক শব্দ বলতে এমন শব্দকে বোঝায় যাদের অর্থ একই বা প্রায় একই। এই শব্দগুলো বাক্যে একে অপরের পরিবর্তে ব্যবহৃত হতে পারে, যদিও প্রয়োগভেদে তাদের সূক্ষ্ম অর্থগত পার্থক্য থাকতে পারে। 'বাতাস' একটি প্রাকৃতিক উপাদান, যার একাধিক প্রতিশব্দ রয়েছে।

যেমন, 'বায়ু' এবং 'পবন' হলো 'বাতাস' শব্দের দুটি প্রচলিত সমার্থক শব্দ। এছাড়াও, 'অনিল', 'সমীর', 'হাওয়া', 'মারুত' ইত্যাদি শব্দগুলোও 'বাতাস' এর সমার্থক হিসেবে ব্যবহৃত হয়। বাংলা ভাষার সৌন্দর্য ও গভীরতা বৃদ্ধিতে এবং শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে সমার্থক শব্দের জ্ঞান অপরিহার্য। এটি লেখার বা বলার সময় একই শব্দ বারবার ব্যবহার এড়িয়ে বৈচিত্র্য আনতে সাহায্য করে।

Satt AI
Satt AI
1 month ago
290

সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন : দেশের সেবা = দেশসেবা, বই ও পুস্তক = বইপুস্তক, নেই পরোয়া যার বেপরোয়া। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের = সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না।

সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।

 

সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ)-কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ)-কে বলা হয় উত্তরপদ বা পরপদ ।

সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, তার নাম সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। উদাহরণ-বিলাত – ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে বিলাত-ফেরত, রাজকুমার ও সিংহাসন এ তিনটিই - সমাসবদ্ধ পদ। এগুলোর গঠন প্রক্রিয়া ও রকম বিলাত হতে ফেরত, রাজার কুমার,সিংহ চিহ্নিত আসন এগুলো হচ্ছে ব্যাসবাক্য। এসব ব্যাসবাক্যে 'বিলাত’, ফেরত’, ‘রাজা, ‘কুমার,’ ‘সিংহ’, ‘আসন' হচ্ছে এক একটি সমস্যমান পদ। আর বিলাত-ফেরত, রাজকুমার এবং সিংহাসন সমস্ত পদ। বিলাত, রাজা ও সিংহ হচ্ছে পূর্বপদ এবং ফেরত, কুমার ও আসন হচ্ছে পরপদ। -

 

সমাস প্রধানত ছয় প্রকার : দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস ।

 

[ দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন। আবার কেউ কেউ কর্মধারয়কেও তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন। এদিক থেকে সমাস মূলত চারটি : দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। কিন্তু সাধারণভাবে ছয়টি সমাসেরই আলোচনা করা গেল। এছাড়া, প্রাদি, নিত্য, অলুক ইত্যাদি কয়েকটি অপ্রধান সমাস রয়েছে। সংক্ষেপে সেগুলোরও আলোচনা করা হয়েছে। ]

Related Question

View All
336
উত্তরঃ

’’Affidavit’’  এর বাংলা প্রতিশব্দ হলো হলফনামা বা শপথবাক্য।

PRONAY TIRKI
PRONAY TIRKI
3 years ago
577
1.5k
345
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews