উদ্দীপকের জনাব মিলন প্রতিযোগীদের মোকাবিলায় পরবর্তীতে একার্থক পরিকল্পনা গ্রহণ করেন।
কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।
উদ্দীপকের জনাব মিলন পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে দ্রুত পরিবর্তনের জন্য একার্থক পরিকল্পনা গ্রহণ করেন। কারণ এক্ষেত্রে নমনীয়তা বেশি থাকে। ফলে সহজেই নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা যায়। যদিও প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছিলেন কিন্তু পরবর্তীতে প্রতিযোগীদের মোকাবিলার জন্য তিনি একার্থক পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা শুধু একবারই ব্যবহারযোগ্য। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের পরপরই এ পরিকল্পনা বাতিল বলে গণ্য হয়।
প্রতিষ্ঠানে কোনো বিশেষ অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। ফলে প্রতিযোগীদের মোকাবিলা ও পণ্যের ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি ইত্যাদি ক্ষেত্রে নমনীয়তার নীতি গ্রহণ করে স্থায়ী পরিকল্পনার পরিবর্তে পরবর্তিতে একার্থক পরিকল্পনা গ্রহণ করা হয়। এ পরিকল্পনা তার প্রতিষ্ঠানের জন্য যথার্থ ভূমিকা পালন করে।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!