যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে শব্দগঠন করে তাকে প্রত্যয় বলে । অথবা ধাতু বা ক্রিয়ামূল বা শব্দের পরে যে শব্দখণ্ড যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে ‘প্রত্যয়' বলে ৷
প্রত্যয় : শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলো ।
বাংলা শব্দ গঠনে দুই প্রকার প্রত্যয় পাওয়া যায় : ১. তদ্ধিত প্রত্যয় ও ২. কৃৎ প্রত্যয় ।
Related Question
View Allচিড়িয়াখানা = চিড়িয়া + খানা = চিড়িয়াখানা
প্রত্যয়যোগে ৫টি শব্দ গঠন হলোঃ
| অ-প্রত্যয় | অন্-প্রত্যয় | অক-প্রত্যয় | আই-প্রত্যয় | আ-প্রত্যয় |
| √ধর্ + অ = ধর | √কাঁদ + অন = কাঁদন | √মুড় + অক = মোড়ক | √চড়ু + আই = চড়াই | √পড় + আ = পড়া |
ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হলো - নতুন শব্দ গঠন করা। যেমন পৃথিবী শব্দের সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয় পার্থিব শব্দটি গঠিত হয়েছে। শব্দের সাথে যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠন হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!