প্রমাণ কর যে, AB2 = AC2 + BC2

Updated: 6 months ago
উত্তরঃ

মনে করি, ABC সমকোণী ত্রিভুজের ∠ACB সমকোণ এবং AB অতিভুজ। প্রমাণ করতে হবে যে, AB = AC2 + BC2.

অঙ্কন: AB, AC এবং BC বাহুর উপর যথাক্রমে ABED, ACGF এবং BCHK বর্গক্ষেত্র অঙ্কন করি। C বিন্দু দিয়ে AD বা BE রেখার সমান্তরাল CL রেখা আঁকি। মনে করি, তা AB কে M বিন্দুতে এবং DE কে L বিন্দুতে ছেদ করে। C ও D এবং B ও F যোগ করি।

প্রমাণ: ধাপ ১. △CAD ও △FAB-এ, CA = AF, AD = AB এবং অন্তর্ভুক্ত ∠CAD = ∠CAB + ∠BAD = ∠CAB + ∠CAF [∠BAD = ∠CAF = 1 সমকোণ] = অন্তর্ভুক্ত ∠BAF

অতএব, △CAD △FAB [বাহু-কোণ-বাহু উপপাদ্য]

ধাপ ২. ত্রিভুজক্ষেত্র CAD এবং আয়তক্ষেত্র ADLM একই ভূমি AD এর উপর এবং AD ও CL সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। সুতরাং, আয়তক্ষেত্র ADLM = 2 (ত্রিভুজক্ষেত্র CAD)

ধাপ ৩. ত্রিভুজক্ষেত্র BAF এবং বর্গক্ষেত্র ACGF একই ভূমি AF এর উপর এবং AF ও BG সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। সুতরাং, বর্গক্ষেত্র ACGF = 2 (ত্রিভুজক্ষেত্র FAB) = 2 (ত্রিভুজক্ষেত্র CAD) [উপপাদ্য-১]

ধাপ ৪. আয়তক্ষেত্র ADLM = বর্গক্ষেত্র ACGF

ধাপ ৫. অনুরূপভাবে C, E ও A, K যোগ করে প্রমাণ করা যায় যে, আয়তক্ষেত্র BELM = বর্গক্ষেত্র BCHK [(২) ও (৩) থেকে]

ধাপ ৬. আয়তক্ষেত্র (ADLM + BELM) = বর্গক্ষেত্র ACGF + বর্গক্ষেত্র BCHK [(৪) ও (৫) থেকে]

বা, বর্গক্ষেত্র ABED বর্গক্ষেত্র ACGF + বর্গক্ষেত্র BCHK অর্থাৎ, AB = AC2 + BC2. (প্রমাণিত),

Md Zahid Hasan
Md Zahid Hasan
6 months ago
68

Related Question

View All
উত্তরঃ

সমান সংখ্যক বাহুবিশিষ্ট দুইটি বহুভুজের একটির কোণগুলো যদি ধারাবাহিকভাবে অপরটির কোণগুলোর সমান হয় তবে বহুভুজ দুইটিকে সদৃশকোণী বলা হয়।

চিত্রে, ABCD আয়ত ও EFGH বর্গ সদৃশকোণী। কারণ উভয়ের বাহু 4টি এবং কোণগুলো সমান অর্থাৎ সমকোণ।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
99
উত্তরঃ

সমান সংখ্যক বাহুবিশিষ্ট দুইটি বহুভুজের একটি শীর্ষ বিন্দুগুলোকে যদি ধারাবাহিকভাবে অপরটির শীর্ষবিন্দুগুলোর সাথে এমনভাবে মিল করা যায় যে, বহুভুজ দুইটির অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো সমান হয়, তবে বহুভুজ দুইটিকে সদৃশ বহুভুজ বলা হয়।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
112
উত্তরঃ

দুইটি বহুভুজ সদৃশ হওয়ার শর্ত দুটি হলো:

(i) অনুরূপ কোণগুলো সমান হবে।

(ii) অনুরূপ বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
99
উত্তরঃ

এখানে, XYZ এ  Y = 90° বা এক সমকোণ এবং YTXZ.

প্রমাণ করতে হবে যে, XYZ এবং XYT সদৃশ।

প্রমাণ: XYZ এবং XYT এ

XYZ = XTY [প্রত্যেকে এক সমকোণ)

YXZ = YXT [সাধারণ কোণ]

এবং XZY = XYT [অবশিষ্ট কোণ]

অর্থাৎ XYZ ও XYT সদৃশকোণী।

XYZ এবং XYT সদৃশ। (প্রমাণিত)

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
98
উত্তরঃ

দেওয়া আছে, ABC ও DEF সদৃশ এবং এদের অনুরূপ বাহু AB ও DE এর অনুপাত 2 : 3.

আমরা জানি, দুইটি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এদের যেকোনো দুইটি অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান।

ABC : DEF : = AB2 : DE2 = 22 : 32= 4 : 9.

নির্ণেয় ABC : DEF = 4 : 9.

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
97
উত্তরঃ

আমরা জানি, দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক।

অর্থাৎ ABDE=ACDF

বা, 5DE=612

বা, 6 DE =5×12

বা, DE=5×126=10

নির্ণেয় DE = 10 সে.মি.।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
94
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews