জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে।
তিনটি পানিবাহিত রোগের নাম হলো-
১. ডায়রিয়া, ২. কলেরা ও ৩. আমাশয়।
পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য তিনটি পরামর্শ হলো-
১. নিরাপদ পানি ব্যবহার করা।
২. স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা।
৩. সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়া।
সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে যে বিধি মেনে চলা প্রয়োজন তাই হলো স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে সাহায্য করে।
সুস্থ থাকার দুইটি উপায় হলো-
১. নিয়মিত শরীরচর্চা করা ও ২. পর্যাপ্ত ঘুমানো।
শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য চারটি পরামর্শ হলো-
১. প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে।
২. খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে।
৩. নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে।
৪. নিয়মিত ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন নিতে হবে।
দীর্ঘক্ষণ পরিশ্রমের পর বিশ্রাম না নিলে হৃৎপিণ্ড ও রক্ত চলাচল ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে। বিশ্রাম শরীরের রক্তচাপ স্বাভাবিক করে, শক্তি পুনরুদ্ধার করে এবং ক্লান্তি দূর করে। তাই ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য নিয়মিত বিশ্রামের প্রয়োজন।
ক্লান্তি দূর করার চারটি উপায় হলো-
১. বিশ্রাম নেওয়া,
৩. বাগান করা ও
২. বই পড়া,
৪. পছন্দের গান শোনা।
পানি নিরাপদ করার দুইটি উপায় হলো-
ডায়রিয়া রোগের দুইটি লক্ষণ হলো-
১. পানি ফুটিয়ে নিরাপদ করা।
২. পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে পানি নিরাপদ করা।
১. ঘন ঘন পাতলা পায়খানা হওয়া ও ২. পেট ব্যথা করা।
ডায়রিয়া হলে যেসব ব্যবস্থা নিতে হবে তা নিচে চারটি বাক্যে
উপস্থাপন করা হলো-
১. খাবার স্যালাইন খেতে হবে।
২. স্যালাইনের পাশাপাশি উপযোগী স্বাভাবিক খাবার খেতে হবে।
৩. খাবার খাওয়ার আগে বা পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে।.
৪. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে
খাবার খাওয়ার আগে, খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।
ধারাবাহিকভাবে হাত ধোয়ার নিয়মগুলো উল্লেখ করা হলো-
১. পানি দিয়ে হাত ভেজানো,
২. সাবান মাখানো,
৩: ১৫-২০ সেকেন্ড হাত ঘষা,
৪. হাত ধুয়ে ফেলা,
৫. হাত ধোয়ার পর কল বন্ধ করা ও
৬. পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা।
দূষিত পানি বিভিন্ন উপায়ে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। যেমন-
১. সরাসরি দূষিত পানি পান করার মাধ্যমে।
২. দূষিত পানি ব্যবহার করে রান্না করলে।
৩. দূষিত পানি দিয়ে মুখ ও হাত ধোয়ার সময়।
C
শরীর সুস্থ রাখতে হলে আমাদের নিচের কাজগুলো করতে হবে-
১. প্রতিদিন সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ রিরাপদ পানি পান করতে হবে।
২. নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।
৩. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যেতে হবে.।
৪. প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নিতে হবে।
৫. শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যত্নবান হতে
Related Question
View Allজীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়।
কলেরা, আমাশয় এবং টাইফয়েড পানিবাহিত রোগ।
স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর ' করতে সাহায্য করে।
ফুটিয়ে, ফিল্টার করে এবং 'বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি।
সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা।
সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!