বর্ষাবাস বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার বা অনুষ্ঠান। ভগবান বুদ্ধ সংঘ প্রতিষ্ঠার পর সুষ্ঠুভাবে সংঘ পরিচালনার নিমিত্তে বিভিন্ন নিয়মকানুন প্রবর্তন করেন এবং বর্ষাবাস বুদ্ধ প্রবর্তিত বিধিবিধানেরই অংশ। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা, পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এসময় তাঁরা বিহারে অবস্থান করে ধর্মালোচনা, ধর্ম শ্রবণ, ধর্ম বিনয় ও ধ্যান সমাধি চর্চা এবং অধ্যয়ন করে বর্ষাবাসব্রত পালন করে থাকেন।
বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। প্রত্যেকটি অনুষ্ঠানের স্বতন্ত্র ইতিহাস ও পটভূমি রয়েছে। এসব আচার অনুষ্ঠান বৌদ্ধধর্মের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনের সাথে সম্পৃক্ত। ধর্মীয় ও সামাজিকভাবে এ অনুষ্ঠানগুলো পালন করা হয়। নানামুখী আয়োজনে কিছু কিছু আচার-অনুষ্ঠান উৎসবের রূপ ধারণ করে। এসব আচার-অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়। ধর্মীয় মতবাদগুলো বুঝতে সহজ হয়। পারস্পরিক ভাব-বিনিময় হয়। সৌভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। নৈতিক ও মানবিক জীবন গঠিত হয়। আত্মসংযম এবং বিনম্র হওয়া যায়। বর্ষাবাস, উপোসথ এবং কঠিন চীবরদান প্রভৃতি অনুষ্ঠান বৌদ্ধদের ধর্মীয় সংস্কৃতির অনন্য উৎস। এসব ধর্মীয় আচার-অনুষ্ঠান ভিক্ষু এবং গৃহী বৌদ্ধদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন রচনা করে। এ অধ্যায়ে আমরা তিনটি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব সম্পর্কে পড়ব।
এ অধ্যায় শেষে আমরা -
- পটভূমিসহ বর্ষাবাসব্রত ব্যাখ্যা করতে পারব।
- বর্ষাবাসব্রতকালীন ভিক্ষু ও গৃহীদের করণীয় বিষয় বর্ণনা করতে পারব।
- উপোসথের প্রকারভেদ ও উপোসথ পালনের নিয়মাবলি বর্ণনা করতে পারব।
- কঠিন চীবরদানের সুফল উল্লেখপূর্বক কঠিন চীবরদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারব।
Related Question
View Allতিন মাস ধরে বর্ষাবাস পালন করা হয়।
বর্ষাবাস বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার বা অনুষ্ঠান। বর্ষাবাস পালন বৃদ্ধ প্রবর্তিত বিধিবিধানেরই অংশ। তিন মাস যে কোনো একটি বিহারে অবস্থান করে ভিক্ষুদের এ বর্ষাবাসব্রত উদ্যাপন করতে হয়। বর্ষাবাসব্রত পালনের মাধ্যমে ভিক্ষুদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।
উদ্দীপকের ঘটনাটি বৌদ্ধধর্মের বর্ষাবাসব্রত আচার-অনুষ্ঠানের অন্তর্ভুক্ত। বোধিমিত্র ভিক্ষুর আচরণে বর্ষাবাসব্রত অনুষ্ঠানের চিত্র ফুটে উঠেছে।
ভিক্ষুসঙ্ঘ গঠন করার পর বুদ্ধ তাঁর বাণী চারদিকে ছড়িয়ে দিতে ভিক্ষুদের নির্দেশ দেন। ভিক্ষুরা লোকালয়ে গিয়ে ধর্ম প্রচার ও দেশনা করতেন। বর্ষাকালে ভিক্ষুরা বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তেন। এজন্য বুদ্ধ ভিক্ষুদের বর্ষার তিন মাস বিহারে অবস্থান করে ধর্মালোচনা, ধর্ম শ্রবণ, ধ্যান সমাধি করে সময় অতিবাহিত করার নির্দেশ দেন। তবে বর্ষাবাসব্রত পালনকালে অসুস্থ ভিক্ষু-ভিক্ষুণী, শ্রমণ এবং রুগ্ন দায়ক-দায়িকা দেখার জন্য বিহারের বাইরে যাওয়া যেতে পারে।
সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, বোধিমিত্র ভিক্ষুর আচার-আচরণে বর্ষাবাসব্রত পালনের চিত্রটি ফুটে উঠেছে।
উদ্দীপকের বোধিমিত্র ভিক্ষুর বিহার ত্যাগের ঘটনাটি বর্ষাবাসব্রত বিধানের লঙ্ঘন বলা যায় না। বর্ষাবাসব্রত বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি আছে।
তিন মাস যেকোনো একটি বিহারে অবস্থান করে ভিক্ষুদের বর্ষাবাসব্রত উদ্যাপন করতে হয়। বর্ষাবাসব্রত পালনকালে ভিক্ষুরা ধর্মশাস্ত্র অধ্যয়ন, ধ্যান সাধনা, ধর্মচর্চা, ধর্মশ্রবণ ও বিদ্যাচর্চা করে সময় পার করে। কোনো জরুরি কাজে নিজ বিহার থেকে অন্য জায়গায় যেতে হলে সন্ধ্যার আগে বর্ষাবাস উদ্যাপনকারী ভিক্ষুকে নিজ বিহারে ফিরতে হয়। তবে 'কিছু কারণে বর্ষাবাসের সময় নিজ বিহার ছাড়াও অন্যত্র রাত্রিযাপন করা যায়। যেমন-অসুস্থ ভিক্ষু-ভিক্ষুণী, শ্রমণ এবং রুগ্ন দায়-দায়িকা দেখার জন্য। উদ্দীপকে বোধিমিত্র ভিক্ষুর গুরু ভন্তে গুরুত্বর অসুস্থ হলে তাকে সেবাযত্নের জন্য সে বিহারের বাইরে অবস্থান করে। তবে চারদিন পর আবার বিহারে ফিরে আসে।
সুতরাং বলা যায়, বোধিমিত্র ভিক্ষুর বিহারের বাইরে রাতযাপনের ঘটনাটি বর্ষাবাসব্রত বিধানের লঙ্ঘন নয়।
বর্ষাবাসব্রত পালনের ভিত্তিতে ভিক্ষুদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।
উপোসথ ভিক্ষু এবং গৃহী উভয়ের পালনীয় ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধরা পূর্ণিমা, অমাবস্যা এবং অষ্টমী তিথিতে উপোসথ পালন করেন। ধর্মময় উৎকৃষ্ট জীবন গঠনের জন্য বুদ্ধ উপোসথের প্রবর্তন করেছিলেন। উপোসথ পালনে ধর্মানুভূতি জাগ্রত হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!