হোস্টেলের বিছানায় একা কাতরাতে থাকে সজীব। দুপুর থেকেই শরীরটা খারাপ লাগছিল তার। সন্ধ্যার পর জ্বর যেন একেবারে জেঁকে বসেছে। সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা। জ্বরে যেন গা পুড়ে যাচ্ছে। জনমানবহীন হোস্টেলে প্রায় অচেতন হয়ে পড়ে থাকে সজীব। বন্ধু রাকিবের ডাকাডাকিতে হঠাৎ তার চৈতন্য ফেরে। বন্ধুর গায়ে হাত দিয়ে উত্তাপের আধিক্যে অবাক হয়ে যায় রাকিব। উৎকণ্ঠিত গলায় বলে, 'এ কী অবস্থা তোর! জ্বরে যে গা পুড়ে যাচ্ছে।' রাকিব আর কালবিলম্ব না করে বন্ধুর মাথায় পানি ঢালার ব্যবস্থা করে। সেবা-শুশ্রুষার পর একটু সুস্থ হলে নিয়ে যায় ডাক্তারের কাছে। এরপর সারা রাত আর ঘুমায়নি রাকিব। বন্ধুর মাথায় পানি ঢেলেছে, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর খাবার ও ওষুধ দিয়েছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সজীবের সঙ্গে হোস্টেলে থেকে যায় সে। বন্ধুর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়ে সজীব। সে ভাবে- যাকে কখনোই সে অতটা কাছের বলে ভাবেনি সেই কিনা তার বিপদে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলো। জীবনের বাস্তবতায় সজীব উপলব্ধি করে- বিপদের সময় যাকে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু।

'বসতবাড়ি' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? নির্ণয় করো।

Updated: 3 months ago
উত্তরঃ

'বসতবাড়ি' শব্দটি সমাসের নিয়মে গঠিত হয়েছে। এর ব্যাসবাক্য হলো- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 months ago
68

Related Question

View All
55
উত্তরঃ

ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠার ক্ষেত্রে এর মালিকের খেয়ালখুশি সম্পূর্ণরূপে প্রাধান্য পায় বলে তাকে স্বেচ্ছাচারী সম্রাট বলা হয়েছে।

ব্যক্তিগত লাইব্রেরি মূলত ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের বই ভালোবাসে সে বইগুলোই হয় ব্যক্তিগত লাইব্রেরির মূল উপাদান। বই বাছাইয়ের ক্ষেত্রে সে সম্পূর্ণরূপে স্বাধীন। অন্যের আপত্তি গ্রাহ্য করা তার জন্য জরুরি নয়। এ কারণেই ব্যক্তিগত লাইব্রেরির মালিক যেন এক স্বেচ্ছাচারী সম্রাট।

Md Zahid Hasan
Md Zahid Hasan
3 months ago
79
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews