বাংলাদেশের কাব্যধারায় শামসুর রাহমান ও আল মাহমুদ পঞ্চাশের দশকের দুই প্রধান এবং প্রভাবশালী কবি। চল্লিশের দশকের সূচনা পর্বের পর বাংলাদেশের আধুনিক বাংলা কবিতার যে স্বতন্ত্র পরিচিতি ও বিকাশ ঘটে, তার মূলে এই দুই কবির অবদান অনস্বীকার্য। তাঁরা নিজ নিজ কাব্যভাষার মৌলিকতায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
১. কাব্যধারায় শামসুর রাহমানের অবদান:
শামসুর রাহমানকে বাংলা সাহিত্যের 'নাগরিক কবি' বলা হয়। নাগরিক জীবনের বিষণ্নতা, একাকিত্ব, যন্ত্রণা এবং একই সাথে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা তাঁর কবিতায় জীবন্ত রূপ পেয়েছে।
নাগরিক চেতনা ও আধুনিকতা: তিনি আধুনিক শহরের জীবনচিত্র, মধ্যবিত্তের মনস্তাত্ত্বিক জটিলতা ও নাগরিক হতাশাকে অত্যন্ত নিপুণভাবে কবিতায় ফুটিয়ে তুলেছেন।
গণআন্দোলন ও মুক্তিযুদ্ধ: বাংলা ভাষার স্বাধিকার আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে তাঁর কলম সোচ্চার ছিল। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা', 'স্বাধীনতা তুমি', 'আসাদের শার্ট' প্রভৃতি কবিতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমর দলিল।
কাব্যভাষার স্বকীয়তা: প্রতিদিনের কথ্য ভাষাকে কাব্যিক রূপ দিয়ে তিনি বাংলা কবিতায় এক নতুন স্বর সৃষ্টি করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে', 'বন্দী শিবির থেকে', 'দুঃসময়ের মুখোমুখি' ইত্যাদি।
২. কাব্যধারায় আল মাহমুদের অবদান:
আল মাহমুদ আধুনিক বাংলা কবিতায় 'লোকজ ঐতিহ্য ও গ্রামীণ আবহের' অনন্য রূপকার। তিনি আধুনিক নাগরিক চেতনার সাথে রূপসী বাংলার ইতিহাস, ঐতিহ্য, মাটি ও মানুষের গভীর সংযোগ ঘটিয়েছেন।
লোকজ উপাদানের আধুনিক প্রয়োগ: আল মাহমুদ আধুনিক কবিতার ফর্মের ভেতরে গ্রামবাংলার লোকজ শব্দ, গ্রামীণ জীবনবোধ ও আঞ্চলিক রূপকল্পকে নতুন শিল্পরূপ দিয়েছেন।
প্রেম, মাটি ও ইতিহাস: তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন'-এ প্রেম, যৌনতা, ইতিহাস, মাটি এবং শ্রমজীবী মানুষের অধিকার একসূত্রে গাথা হয়েছে। সোনালী কাবিন সনেটগুচ্ছ বাংলা সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি।
কাব্যিক বৈশিষ্ট্য: গ্রামীণ পটভূমি হলেও তাঁর ভাষা ও উপস্থাপন ভঙ্গিতে ছিল গভীর আধুনিকতা ও নান্দনিকতা। তাঁর অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ: 'লোক লোকান্তর', 'কালের কলস', 'মায়াবী পর্দা দুলো না'।
মূল্যায়ন:
শামসুর রাহমান ও আল মাহমুদ পরস্পরের পরিপূরক হিসেবে বাংলাদেশের কাব্যধারাকে সমৃদ্ধ করেছেন। যেখানে শামসুর রাহমান শহর, নাগরিক মানস ও মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছেন, সেখানে আল মাহমুদ গ্রাম, লোকজ ঐতিহ্য ও বাংলার চিরায়ত রূপকে আধুনিক কাব্যভাষায় রূপদান করেছেন। এই দুই কবির সৃজনশীলতার ওপর ভর করেই বাংলাদেশের কবিতা আধুনিক বাংলা সাহিত্যের মূলধারায় স্থায়ী ও স্বতন্ত্র আসন লাভ করেছে।
আধুনিক কবি শামসুর রাহমান, যিনি রোমান্টিকতার সাথে সমাজমনস্কতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তাঁর কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য।
শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ সালে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম। শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু।
১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে 'দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি 'দৈনিক বাংলা' নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত 'দৈনিক বাংলা' থেকে পদত্যাগ করেন।
মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
১৯৪৯ সালে 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়।
তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত।
তিনি ১৭ আগস্ট, ২০০৬ সালে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কবির ইচ্ছানুযায়ী ১৮ আগস্ট বনানী কবরস্থানে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো :
তাঁর মোট কাব্য ৬৫ টি ।
‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ।
‘বন্দী শিবির থেকে ’ (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।
‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২): ১৯৭৫-৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যুপকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যে।
প্রবন্ধ: 'আমৃত্যু তাঁর জীবনানন্দ' (১৯৮৬), 'কবিতা এক ধরনের আশ্রয়' (২০০২)।
বিখ্যাত কবিতা :
‘হাতির শুড়’: ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে ‘সমকাল' পত্রিকায় এ কবিতাটি লেখেন।
‘টেলেমেকাস’: ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লেখেন।
‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা': ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার ফলে শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।
‘আসাদের শার্ট’: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।
‘স্বাধীনতা তুমি' ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’: মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ দুটি কবিতা লেখেন।
বিখ্যাত পক্তি
পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত, ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতেই হবে। (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা)
স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা । (স্বাধীনতা তুমি)
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)
তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা (বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা)
উত্তরঃ
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
শামসুর রাহমান (১৯২৯-২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে', যা প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। এই কাব্যগ্রন্থটি তার কাব্যপ্রতিভার উন্মোচন করে এবং তাকে বাংলা কবিতায় আধুনিকতার ধারার একজন গুরুত্বপূর্ণ প্রতিভূ হিসেবে প্রতিষ্ঠিত করে। এই সংকলনের কবিতাগুলোতে রোমান্টিক সংবেদনশীলতা, নাগরিক জীবনের বিচ্ছিন্নতা এবং ব্যক্তিগত অনুভূতির গভীর প্রকাশ দেখা যায়, যা পরবর্তীকালে তার কাব্যের মূল বৈশিষ্ট্য হয়ে ওঠে।