মাহমুদা ও রাবেয়া দুজনেই সুন্দর চরিত্রের অধিকারিণী। তারা হযরত খাদিজা (রা.)-এর জীবনী নিয়ে কথা বলছিল। মাহমুদা বলল, হযরত খাদিজা (রা.) ছিলেন শিক্ষিতা ও সম্পদশালিনী। মহানবি (স.)-এর চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে তিনি তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ মহীয়সী নারী ইসলামের সেবায় তাঁর সকল সম্পদ নবি (স.)-এর খেদমতে উৎসর্গ করেন। রাবেয়া বলল, আমরা হযরত খাদিজা (র.) এর অনুপম চরিত্র ও মহান ত্যাগের আদর্শ অনুসরণ করব।

Updated: 11 months ago
উত্তরঃ

মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর উপাধি ছিল 'তাহিরা' বা 'পুণ্যবতী'। তাঁকে উম্মুল মুমিনীনও বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মহানবি (স.)-এর সুন্দর চরিত্র ও মানব সেবার সুনাম সম্পর্কে অবগত হয়ে হযরত খাদিজা (রা.) তাঁকে তাঁর ব্যবসায়ের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানালেন। মহানবি (স.) তাঁর ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ করে সিরিয়া যান এবং সততা ও দক্ষতার সাথে ব্যবসায় করে প্রচুর লাভ করে ফিরে আসেন। মহানবি (স.)-এর সততা ও দক্ষতা দেখে হযরত খাদিজা (রা.) তাঁর সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিশ্বের ইতিহাসে যে কয় জন পুণ্যবতী নারী প্রসিদ্ধ তাঁদের মধ্যে উম্মুল মুমিনীন হযরত খাদিজা (রা.) অন্যতম। মাহমুদা ও রাবেয়া হযরত খাদিজা (রা.)-এর জীবনাদর্শ যেভাবে অনুসরণ করবে-

১. হযরত খাদিজা (রা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে মাহমুদা ও রাবেয়া ইসলামের প্রচার ও প্রসারে সর্বপ্রকার সহযোগিতা করবে।
২. মাহমুদা ও রাবেয়া তাদের চরিত্র সুন্দর থেকে সুন্দরতর করে গড়ে তুলবে।
৩. মাহমুদা ও রাবেয়া সকল প্রকার আখলাকে হামিদা অনুসরণ করবে এবং নিন্দনীয় চরিত্র বর্জন করবে।
৪.' গরিব-দুঃখীর দুঃখ-কষ্টে সান্ত্বনা দেবে এবং সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করবে।
৫. খাদিজা (রা.)-কে অনুসরণ করে তারা তাদেরকে পতিব্রতা নারী হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিবি খাদিজা (রা.)-এর জীবনের বিভিন্ন দিক নিচে আলোচনা করা হলো-

১. পরিচয়: হযরত খাদিজা (রা.) ছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (স.)-এর প্রথম স্ত্রী। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তাঁর জন্ম। তাঁর পিতা ছিলেন খুইয়াইলিদ ইবন আসাদ। তিনি ছিলেন শিক্ষিতা ও সম্পদশালী।

২. ইসলাম গ্রহণ: হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে হযরত খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে 'তিনি মহানবি (স.)-কে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনিই ইসলাম গ্রহণকারী প্রথম মহিলা।

৩. ইসলামের সেবা: হযরত খাদিজা (রা.) ইসলাম প্রচারে নবিজীকে সর্বপ্রকার সহযোগিতা করতে থাকেন। তাঁর অঢেল ধনসম্পদ তিনি মহানবি (স.) ও ইসলামের খেদমতে উৎসর্গ করেন। তিনি দুঃখ-কষ্টে মহানবিকে সান্ত্বনা দিতেন। দীন প্রচারে উৎসাহ দিতেন।

৪. শ্রেষ্ঠত্ব: হযরত আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে মহানবি (স.) বলেছেন- “বিশ্বের সকল নারীর ওপর চার জনের সম্মান রয়েছে- হযরত মারইয়াম, হযরত খাদিজা, হযরত ফাতিমা ও হযরত আছিয়া।”

৫. ইন্তিকাল: হযরত খাদিজা (রা.) নবুয়তের দশম বর্ষে রমযান মাসে ইত্তিকাল করেন। তাঁর ইন্তিকালে মহানবি (স.) গভীরভাবে মর্মাহত হন।'

পরিশেষে বলা যায়, সুন্দর চরিত্র, স্বামীভক্তি ও ইসলামের জন্য ত্যাগ স্বীকার হযরত খাদিজা (রা.)-কে বিশ্ব নারীদের ইতিহাসে মহিয়সী করে রেখেছে। আমরা তাঁর অনুপম চরিত্র ও মহান ত্যাগের আদর্শ অনুসরণ করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
160

আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

এ অধ্যায় শেষে আমরা-

  • আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মহানবি (স.)-এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তাঁর অন্যান্য চারিত্রিক গুণাবলি বর্ণনা করতে পারব।
  • পরিচয়সহ হযরত আবু বকর (রা.)-এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান বর্ণনা করতে পারব।
  • সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত উমর ফারুক (রা.)-এর অবদান উল্লেখ করতে পারব।
  • হযরত খাদিজা (রা.)-এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তাঁর চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব।
  • হযরত ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তাঁর আবদান বর্ণনা করতে পারব।
  • হযরত আব্দুল কাদির জিলানী (র.)-এর পরিচয়, মানবপ্রেমসহ তাঁর চরিত্রের মহৎ গুণাবলি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সত্যবাদী, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আপনপর সকলে তাঁকে আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1k
উত্তরঃ

বিশ্বের শ্রেষ্ঠ 'মহামানব মুহাম্মদ (স.)-এর আদর্শের সাথে উদ্দীপকের সাঈদের কাজের আংশিক মিল রয়েছে। মহানবি (স.) শুধু একজন দীন প্রচারকই ছিলেন না বরং তিনি ছিলেন সর্বোত্তম মানবীয় গুণের অধিকারী। মানবতার মুক্তি ও কল্যাণ কামনাই ছিল রাসুল (স.)-এর সাধনা। তিনি আরববাসীকে মুক্তি দেওয়ার জন্য কুরাইশ গোত্রের সমমনা কয়েকজনকে সাথে নিয়ে 'হিলফুল ফুযুল' নামের একটি মানব কল্যাণমূলক সংগঠন গড়ে তোলেন।

উদ্দীপকের সাঈদ সাহেব মহানবি (স.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুরআনের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। গরিব-দুঃখীদের অবস্থা চিন্তা চিন্তা করে করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
243
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত আফরোজা বেগমের কার্যক্রম মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর সাথে মিল রয়েছে।

হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। তিনি মহানবির সুন্দর চরিত্র, সততা দেখে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে তিনি মহানবিকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারে মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
206
487
উত্তরঃ

আইনের শাসন বলতে আইনের যথাযথ প্রয়োগকে বোঝায়। অর্থাৎ যেখানে দোষী বা অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এবং এক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করা হয় তাই আইনের শাসন। এক কথায় আইনের শাসনের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের লালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
139
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews