মায়াপুর থেকে এক ধর্মযাজক অঙ্গনদের বাড়ি বেড়াতে আসে। অঙ্গন দেখতে পায়, প্রতিদিন ভোরবেলায় ওঠে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে বসে চোখ বন্ধ করে কী জানি অনুশীলন করে। হঠাৎ অঙ্গনের মনে প্রশ্ন জাগে এত বয়সেও লোকটা কত নিরোগ, কত পরিশ্রমী কোনো ক্লান্তি নেই দেহের। এ সম্পর্কে জানতে সে ঐ ধর্মাযাজকের কাছে যায়। ধর্মযাজক তাকে বুঝিয়ে দেন, শরীরকে সুস্থ রেখে কীভাবে সকল কাজে ও ধর্মসাধনায় সিদ্ধিলাভ করা যায়।

Updated: 9 months ago
উত্তরঃ

যোগাসন হচ্ছে দেহ ও মনকে সুস্থ রাখার একটি উৎকৃষ্ট প্রক্রিয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

প্রাচীনকালের ঋষিগণ উপলব্ধি করেছিলেন সাধনায় সিদ্ধি লাভকরতে হলে দেহ ও মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে। তাই তাঁরা দেহ ও মনকে সুস্থ রাখার প্রক্রিয়া হিসেবে যোগাসন অনুশীলন করতেন।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

দেহ ও মন হচ্ছে সাধনার উল্লেখযোগ্য উপকরণ। সুতরাং এ দুটো যাতে সুস্থ থাকে সেদিকে অবশ্যই যত্নবান হতে হবে। কেননা দেহ সুস্থ না থাকলে কোনো কাজ সুষ্ঠুভাবে করা যায় না। আবার মনও যদি অস্থির, চঞ্চল থাকে সে অবস্থায় কোনো কাজ সঠিকভাবে করা সম্ভব নয়। এ সত্যটি প্রাচীনকালের ঋষিগণ গভীরভাবে উপলব্ধি করেছিলেন। তারা বলে গেছেন জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভেব জন্য দেহ ও মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে। আর এজন্য যোগাসন অনুশীলন করা একান্ত প্রয়োজন। যোগাসন অনুশীলনে অঙ্গনের দেহ হবে নীরোগ আর মন হবে শান্ত। তখন নীরোগ দেহ ও শান্ত মন নিয়ে সাধনা করলে অবশ্যই অঙ্গন সাধনায় সিদ্ধিলাভ করতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
উত্তরঃ

ধর্মের দ্বারা মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ, সাধন হয়। তাই ধর্মানুশীলন প্রত্যেক মানুষের অবশ্য কর্তব্য। এই ধর্মানুশীলনের জন্য একান্ত প্রয়োজন সুস্থ দেহ ও সুস্থ মন। আমাদের প্রাচীন ঋষিগণ উপলব্ধি করেন, ধর্মানুশীলন করতে শারীরিক সুস্থতা একান্ত প্রয়োজন। কারণ শরীর হচ্ছে মনের ধারক। দেহ অসুস্থ হলে মনও অশান্ত হয়ে পড়ে। তখন অশান্ত মনে স্থিরভাবে কিছু করা সম্ভব হয় না। তাই তারা শরীর সুস্থ রাখার উৎকৃষ্ট পন্থা হিসেবে যোগাসনের প্রবর্তন করেন। এ যোগাসন অনুশীলনে শরীরের সমস্ত রোগ দূর হয়। ফলে মন শান্ত হয়। তখন শান্ত মনে স্থিরভাবে ধর্মানুশীলন করা সম্ভব।
শরীর রোগাক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করার চেয়ে শরীরে যাতে রোগ আসতে না পারে সেজন্য যোগাসনের মাধ্যমে শরীরকে রোগমুক্ত রাখা আমাদের একান্ত কর্তব্য।
পদ্ধতি শিখনফল : শবাসন ও সিদ্ধাসনের ধারণা এবং অনুশীলন পদ্ধতি বর্ণনা করতে পারবে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
80

প্রতিদিনের কাজকেই বলা হয় নিত্যকর্ম। যেমন- প্রতিদিন প্রভাতে সূর্য প্রণাম একটি নিত্যকর্ম। নিত্যকর্ম মেনে চললে একদিকে নিয়মানুবর্তিতা শেখা যায় অপরদিকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। ঈশ্বর আরাধনার একটি পদ্ধতি হচ্ছে যোগ। যোগ বলতে বোঝায় ভগবান ও তাঁর সত্যচেতনার সঙ্গে সম্পর্ক স্থাপন। আসন হচ্ছে যোগের একটি অঙ্গ। স্থির ও সুখাবহ অবস্থিতির নামই আসন। যোগাসন অনুশীলনে কতগুলো সাধারণ নিয়ম মেনে চলতে হয়। তবেই এর সুফল পাওয়া যায়। নিয়মিত যোগাসন অনুশীলনে দেহকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখা যায়।

ফলে শরীর সম্পূর্ণ সুস্থ, সবল ও সুন্দর হয়ে ওঠে এবং মনও হয়ে ওঠে আনন্দ ও শান্তিময়। সুতরাং দেহ ও মনকে সুস্থ রাখতে আসনের গুরুত্ব অপরিসীম। এই অধ্যায়ে নিত্যকর্ম ও যোগাসন সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা-

  • নিত্যকর্ম ধারণাটি ব্যাখ্যা করতে পারব;
  • নিত্যকর্মের একটি মন্ত্র বা শ্লোক সরলার্থসহ বলতে এবং ব্যাখ্যা করতে পারব;
  • জীবনাচরণে নিত্যকর্মের গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ করতে পারব;
  • যোগাসনের ধারণা, সাধারণ নিয়ম ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব;
  • শবাসন ও সিদ্ধাসনের ধারণা ব্যাখ্যা করতে এবং অনুশীলন পদ্ধতি বর্ণনা করতে পারব;
  • শরীর-মন গঠনে শবাসন ও সিদ্ধাসনের গুরুত্ব ও প্রভাব বিশ্লেষণ করতে পারব;
  • নিত্যকর্ম ও শবাসন অনুশীলন করতে উদ্বুদ্ধ হব;
  • নিত্যকর্ম ও শবাসন অনুশীলন করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

স্থির বা সুখাবহ অবস্থিতির নামই হচ্ছে আসন। যোগ অভ্যাস করার জন্য যেভাবে শরীরকে রাখলে শরীর স্থির থাকে অথচ কোনো কষ্টের কারণ ঘটে না, তাকে যোগাসন বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
181
উত্তরঃ

জয়িতা শবাসন অনুশীলনের মাধ্যমে পড়ালেখায় মনোযোগী হয়েছে।

শবাসন অনুশীলন পদ্ধতিতে প্রথমে মাটিতে চিৎ হয়ে শুয়ে পা দুটি লম্বা করে দিতে হবে। পা দুটোর মধ্যে প্রায় এক ফুটের মতো ফাঁকা থাকবে। এবং হাত দুটোকে লম্বালম্বিভাবে শরীরের দু পাশে উরু থেকে একটু দূরে রাখতে হবে। হাতের পাতা উপরের দিকে খোলা থাকবে। চোখ বন্ধ, ঘাড় সোজা, গোটা শরীর শিথিল অবস্থায় থাকবে। এবার ধীরে ধীরে চার পাঁচ বার লম্বা শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে হবে। দৈনিক যোগাভ্যাসে কঠিন আসন করার পর বিশ্রামের জন্য এ আসন ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত করা উচিত। এছাড়া আলাদাভাবে অন্তত ১৫ মিনিট শবাসন করা প্রয়োজন।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
135
উত্তরঃ

আমি মনে করি, উদ্দীপকের জয়িতা শবাসন অনুশীলনের মাধ্যমে বেশি উপকৃত হবে। কারণ শরীর শিথিলকরণ বা বিশ্রামের জন্য শবাসন যোগসাধনার একটি উপযুক্ত আসন। এতে জয়িতার সম্পূর্ণ শরীর সুস্থবোধ হবে, স্নায়ুমণ্ডলী ও শিরা উপশিরাগুলো সম্পূর্ণ বিশ্রাম পাবে, শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হবে। ফলে শরীর, মন-মস্তিষ্ক। এবং আত্মা পূর্ণ বিশ্রাম, শক্তি, উৎসাহ ও আনন্দ লাভ হবে।
মানসিক টেনশন, বেশি বা কম রক্ত চাপ, হৃদরোগ, পেটে গ্যাস, ডায়াবেটিস প্রভৃতি রোগ উপশম হবে। আধুনিক যন্ত্রসভ্যতার পীড়নে জয়িতার যদি স্নায়ুর উপর চাপ পড়ে থাকে তাহলে উক্ত আসন প্রতিষেধক হিসেবে কাজ করবে। আর রাত জেগে পড়াশুনা মানে অনিদ্রার ক্ষেত্রে উক্ত আসন মন্ত্রের ন্যায় কাজ করবে। তাতে জয়িতার অনিদ্রা দূর হবে এবং পড়াশুনায় মনোযোগ আসবে।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
101
উত্তরঃ

যোগাসন হচ্ছে দেহ ও মনকে সুস্থ রাখার একটি উৎকৃষ্ট প্রক্রিয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
93
উত্তরঃ

প্রাচীনকালের ঋষিগণ উপলব্ধি করেছিলেন সাধনায় সিদ্ধি লাভকরতে হলে দেহ ও মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে। তাই তাঁরা দেহ ও মনকে সুস্থ রাখার প্রক্রিয়া হিসেবে যোগাসন অনুশীলন করতেন।

Md Durjoy islam
Md Durjoy islam
10 months ago
105
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews