মিসেস সুমাইয়ার মেয়ের বয়স সাত মাস। তিনি তার মেয়েকে বুকের দুধের পাশাপাশি কৌটার দুধ খাওয়ানো শুরু করেছেন। কৌটার দুধ খাওয়ানোর পরই তার মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে বলেন, কৌটার দুধের মেলামাইনের কারণেই সে অসুস্থ হয়ে পড়েছে। তিনি আরও বলেন খাদ্যে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক পদার্থ আমাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। 

Updated: 9 months ago
উত্তরঃ

সোডিয়াম সাইক্লোমেট ব্যবহারের ফলে হৃৎপিন্ডের মাংসপেশি শক্ত হয়ে যায়।

উত্তরঃ

ফল কেনার পূর্বে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। 

মৌসুমের আগে সকল ফল কৃত্রিম উপায়ে কার্বাইড দিয়ে পাকানো হয়ে থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেসব আমের গায়ের রং সর্বত্র একই রকম, দেখতে অনেকটা টকটকে কাঁচা হলুদ, সেগুলো দেখে বুঝতে হবে তা কৃত্রিম উপায়ে কার্বাইড দিয়ে পাকানো। এছাড়া কৃত্রিম উপায়ে পাকানো হলে কলার রং হলুদ এবং কলার বোঁটা বা কাঁদি গাঢ় - সবুজ থেকে যায়।

উত্তরঃ

উদ্দীপকে দুধে মেলামাইন পাওয়া পাঠ্যবইয়ের খাদ্যে ভেজালকে নির্দেশ করছে। বর্তমানে জনস্বাস্থ্য যে সকল কারণে হুমকির সম্মুখীন তার মধ্যে খাদ্যে ভেজাল অন্যতম। ভেজাল খাদ্যের ব্যাপকতা মহামারী আকার ধারণ করেছে। এসব ভেজাল খাদ্যের কারণে জনগণের স্বাস্থ্য সমস্যাও মারাত্মক আকার ধারণ করেছে।

সুমাইয়া তার মেয়েকে যে কৌটার দুধ খাওয়ান তাতে মেলামাইন ছিল। দুধে মেলামাইন মেশানো খাদ্যে ভেজালকে নির্দেশ করে। এ দুধ খেয়েই তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। খাদ্যে ভেজাল বলতে মূলত বোঝায় বেশি দামের পণ্যের সাথে কম দামের পণ্যের কিংবা খাদ্যপণ্যের সাথে খাবারের অযোগ্য কিছু মিশিয়ে বিক্রি করা।

খাদ্য উপকরণে ভেজাল দেয়ার মূল কারণ ব্যবসায়ীদের অর্থলোভ ও- নৈতিকতার অবক্ষয়। বর্তমানে মসলা, তেল, দুধ, মিষ্টি, চাল, ডাল, কেক, বিস্কুটসহ প্রায় সকল ধরনের খাবারেই ভেজাল মিশ্রিত করা হচ্ছে। দুধে পানি, মেলামাইন, ময়দা মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে। দুধ শিশুদের প্রধান খাদ্য। এ ধরনের দুধ আমাদের শরীরের পাকস্থলি, কিডনি ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে। সুতরাং এসব ভেজাল খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

উত্তরঃ

খাদ্যে ব্যবহৃত বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানুষের স্বাস্থ্যের পক্ষে হুমকিস্বরূপ। ডাক্তারের এ বক্তব্যটি যথার্থ।

বর্তমানে অসাধু ব্যবসায়ীরা মাছ, মাংস, দুধ, ফলমূল, সবজি সংরক্ষণের জন্য ফরমালিন ব্যবহার করে। এগুলো খেলে শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার দেখা দেয় দেখা দেয়, লিভার, কিডনি, পাকস্থলির ক্ষতি হয়, গর্ভবতী মায়েদের শিশু বিকলাঙ্গ হয়।

রাসায়নিক দ্রব্য মিশিয়ে কৃত্রিমভাবে পাকানো ফল খেলে পেটে জ্বালাপোড়া, অতিরিক্ত পিপাসা, রক্তসহ ডায়রিয়া, দুর্বলতা, হাত ও পায়ের অসাড়তা, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। মুড়ি, চিনি ইত্যাদি সাদা করার জন্য ব্যবহার করা হাইড্রোজ মুখগহ্বর, পরিপাকতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। কোকাকোলা ও পেপসিতে রয়েছে কীটনাশক লিন্ডেন, ডিডিটি, ম্যালাথিয়ন, ক্লোরপাইরিফম। এসব কীটনাশক শরীরের ক্যান্সার, স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি, বিকলাঙ্গ সন্তান জন্মদান ইত্যাদি ঘটায়। দই, মিষ্টি, আইসক্রিম, বিভিন্ন পানীয়, চকোলেট, কফি তৈরিতে সোডিয়াম সাইক্লোমেট ব্যবহারে হৃৎপিণ্ডের মাংসপেশি শক্ত হয়ে যায়, ফুসফুস, লিভার, লিম্ফোটিউব সিস্টেমে টিউমার, গর্ভবতী মায়ের বাচ্চা ডাউন্স সিনড্রোমে আক্রান্ত হতে পারে।

খাদ্যদ্রব্যে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সুতরাং ডাক্তারের বক্তব্যটি যথার্থ।

185
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

সিগেলা ব্যাকটেরিয়া ব্যাসিলারি ডিসেন্ট্রি নামক রোগের সৃষ্টি করে।

246
উত্তরঃ

কাঁচা মাংস, ডিম, দুধ, মাছ ইত্যাদি খাদ্যদ্রব্যগুলো দ্বারা তৈরি খাদ্যে স্যালমোনেলোসিস রোগের জীবাণু বিস্তার লাভ করে। স্যালমোনেলোসিস প্রতিরোধের উপায় হলো-

i. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যদ্রব্য নাড়াচাড়া করা।

ii. যথাযথ পদ্ধতিতে খাদ্যদ্রব্য রান্না ও সংরক্ষণ করা।

237
উত্তরঃ

সেমিনারে অংশগ্রহণ করে শরিফ খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পেরেছিল।

খাদ্যে ভেজাল আমাদের জাতীয় সমস্যা। এটি একটি সামাজিক ব্যাধি। বর্তমানে আমাদের দেশে ভেজাল খাদ্যের ব্যাপকতা মহামারী আকার ধারণ করেছে এবং জনগণের স্বাস্থ্য সমস্যাও প্রকট আকারে দেখা দিয়েছে।

বেশি দামের খাদ্যপণ্যের সাথে কম দামের খাদ্যপণ্য অথবা খাবারের সাথে খাবার অযোগ্য বস্তুর মিশ্রণই হলো খাদ্যে ভেজাল। বিভিন্ন গুঁড়া মসলায় ব্যবহৃত ভেজালের পার্শ্বপ্রতিক্রিয়া হলো শ্বাসকষ্ট, হাঁপানি, ডায়রিয়া, পেপটিক আলসার, লিভারের ক্ষতি, কিডনির অসুখ ইত্যাদি। দুধ ও ভোজ্য তেলের ভেজাল শিশুদের কিডনি, লিভার, স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, গর্ভস্থ শিশুর বিকলাঙ্গতা ঘটায়। মেয়াদোত্তীর্ণ, পচা ও কৃত্রিম উপাদান সমৃদ্ধ বেকারি পণ্য পেটের পীড়া, বদহজম, কিডনি, পাকস্থলি ও হৃদপিণ্ডের সমস্যা, চর্মরোগ ও অ্যালার্জির কারণ। এছাড়াও দেখা দিচ্ছে ডায়রিয়া, জন্ডিস ও লিভারের অসুখ। এভাবে ভেজাল খাবার সাধারণ লোকের স্বাস্থ্যের ক্ষতি করছে, কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে।

197
উত্তরঃ

সেমিনারের আলোচিত বিষয় ছিল খাদ্যে ভেজালের ক্ষতিকর দিক। ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাবে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা আমাদের জাতীয় সমস্যার অন্যতম। উদ্দেশ্যমূলকভাবে উৎকৃষ্ট খাদ্যসামগ্রীর সাথে নিম্নমানের সস্তা, খাওয়ার অযোগ্য অথবা বিষাক্ত পদার্থের মিশ্রণকে ভেজাল বলে।

এই সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। যেমন-

i. খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে প্রচারণা চালাতে হবে।

ii. দেশের সকল পর্যায়ে সকল খাদ্য বিপণিবিতানে ও বাজারে ভেজাল শনাক্তকরণ যন্ত্র স্থাপন করা, যাতে ক্রেতা পণ্য যাচাই করে নিতে পারে।

iii. খাদ্যপণ্য ক্রয়ে সচেতন হতে হবে। যেমন- বেশি সাদা চিনি, সেমাই, মুড়ি কেনা পরিহার করা উচিত।

iv. খাদ্যে ভেজাল ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ ও ভেজাল প্রদানকারীর শাস্তির ব্যবস্থা করা।

v. এছাড়া ফল খাওয়ার পূর্বে ৩০ মিনিট লবণ মিশ্রিত বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখতে হবে অথবা লেবুর রস ও গরম পানিতে ফল ধৌত করতে হবে।

এসকল পদক্ষেপ ভেজাল সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

225
উত্তরঃ

দুর্বল স্যানিটেশনের জন্য প্রতিবছর প্রায় ১ লাখ ২৫ হাজার শিশু ডায়রিয়ায় মারা যায়।

250
উত্তরঃ

ইউনিয়ন পরিষদ হতে প্রাপ্ত স্যানিটেশন সেবাগুলো হলো- স্যানিটারি পায়খানা তৈরি ও ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান ও স্থাপনে সহায়তা প্রদান। খাবারের পানির উৎসগুলো দূষণমুক্ত করা, দূষিত পানি ব্যবহার না করার জন্য জনগণকে সচেতন করা। খাবার পানির জন্য সংরক্ষিত স্থানে গোসল, কাপড় কাচা, গবাদি পশুর গোসল ও পাট পচানো নিষিদ্ধ করা।

217
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews