মি. মাসুদ একটি প্রকল্পে ৫০,০০০ টাকা বিনিয়োগ চিন্তা করেছেন, যা থেকে আগামী ৫ বছরে তার আয় যথাক্রমে ১০,০০০ টাকা; ১২,০০০ টাকা; ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ১০,০০০ টাকা। কিন্তু মূলধন বাজেটিং-এর পে-ব্যাক সময় প্রক্রিয়া ব্যবহার করেও তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়।

উত্তরঃ

সম্পদের ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে।
সম্পদের ক্রয়মূল্যের ব্যয়কে এর জীবনকালের ওপর বণ্টন করে দেওয়া হয় অবচয়ের মাধ্যমে। সরলরৈখিক, ক্রমহ্রাসমান জের ইত্যাদি পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হয়। যেমন: কোনো একটি মেশিনের ক্রয়মূল্য যদি ২০,০০০ টাকা হয় এবং এর জীবনকাল ৫ বছর হয়, তাহলে সরলরৈখিক পদ্ধতিতে এর প্রতিবছরের অবচয় হবে (২০,০০০ ÷ ৫) = ৪,০০০ টাকা।

উত্তরঃ

পে-ব্যাক সময় পদ্ধতিটির কিছু সীমাবদ্ধতার কারণে মি. মাসুদ সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
পে-ব্যাক সময় পদ্ধতিতে মোট বিনিয়োগের ফেরতকাল বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একাধিক প্রকল্পের মধ্যে যে প্রকল্পের পে-ব্যাক সময় কম থাকবে সেটি গ্রহণযোগ্য হবে। তবে একটি প্রকল্প হলে এ পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।
উদ্দীপকে মি. মাসুদ ৫০,০০০ টাকার একটি প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। বিনিয়োগটি থেকে আগামী ৫ বছর তার প্রত্যাশিত আয় হবে যথাক্রমে ১০,০০০ টাকা, ১২,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা। মূলধন বাজেটিং এর ক্ষেত্রে তিনি সবচেয়ে সহজ পদ্ধতিটি অনুসরণ করেছেন। অর্থাৎ তিনি পে-ব্যাক সময় পদ্ধতিটি অনুসরণ করেছেন।
উদ্দীপকে মি. মাসুদ পে-ব্যাক সময় পদ্ধতি অনুসরণ করলে ৩.৬৫
বছরে তার বিনিয়োগ ফেরত আসবে। কিন্তু এই পদ্ধতিটি শুধু - সময়কাল বিবেচনা করে। এটি কোনো মুনাফার হার না। এছাড়াও এ পদ্ধতিটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না। ফলে প্রকল্পটির বিপরীতে অন্য কোনো বিকল্প প্রকল্প না থাকায় তুলনাও করা যাবে না। এ সকল সীমাবদ্ধতার কারণে মি. মাসুদ সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

165

যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও টিকে থাকা নির্ভর করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের উপর। উদ্যোক্তাকে ব্যবসায় পরিচালনার বিভিন্ন সময় স্থায়ী সম্পত্তি যেমন: জমি, দালানকোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়, এসব স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন, নতুন পণ্য বাজারে ছাড়া—এরকম অনেক দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হয়। এসব বিনিয়োগ সিদ্ধান্ত কোম্পানির জন্য কতটুকু লাভজনক হবে বা আদৌ লাভজনক হবে কি না, সেজন্য এসব বিনিয়োগ সিদ্ধান্তের সঠিক মূল্যায়নের জন্য কিছু পদ্ধতি বা নীতিমালা দরকার। অর্থায়নের যে সব পদ্ধতি বা নীতিমালা এসব দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে, সে সম্পর্কে আমরা এ অধ্যায়ে জানতে পারব ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা- 

  • মূলধন বাজেটিং এর ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মূলধন বাজেটিং- এর উদ্দেশ্য ও গুরুত্ব বিশ্লেষণ করতে পারব।
  • মূলধন বাজেটিং- এর বিভিন্ন কৌশল প্রয়োগ করতে পারব।
  • মূলধন বাজেটিং - এর বিভিন্ন কৌশলের সীমাবদ্ধতাসমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ গড় মুনাফার হার পদ্ধতি হলো একটি বিনিয়োগ মূল্যায়ন পদ্ধতি যা একটি প্রকল্পের প্রত্যাশিত গড় বার্ষিক মুনাফাকে বিনিয়োগকৃত গড় মূলধন দ্বারা ভাগ করে প্রাপ্ত হারকে নির্দেশ করে। এটি মূলত বিনিয়োগের লাভজনকতা পরিমাপ করতে ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের মধ্যে তুলনামূলক বিচার করা সম্ভব হয়। যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি, সেটিকে সাধারণত অধিক লাভজনক বিবেচনা করা হয়। এটি মূলধন বাজেটিংয়ের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি, যা সময় মূল্যের প্রভাবকে বিবেচনা করে না।
গড় মুনাফার হার পদ্ধতি (Average Rate of Return Method - ARR) হলো মূলধন বাজেটিংয়ের একটি সরল কৌশল যা কোনো বিনিয়োগ প্রকল্পের প্রত্যাশিত বার্ষিক গড় নিট আয়কে গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে মুনাফার শতকরা হার নির্ণয় করে। এই পদ্ধতি একটি প্রকল্পের সামগ্রিক লাভজনকতা মূল্যায়ন করতে সাহায্য করে এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের একাধিক বিনিয়োগ বিকল্পের মধ্যে থেকে সবচেয়ে লাভজনক বিকল্পটি বেছে নিতে সহায়তা করে। তবে, এই পদ্ধতি অর্থের সময় মূল্য (Time Value of Money) এবং নগদ প্রবাহের (Cash Flow) সময়কালকে বিবেচনা করে না, যা এর প্রধান সীমাবদ্ধতা।
Satt AI
Satt AI
2 weeks ago
2.3k
উত্তরঃ

পে-ব্যাক সময় পদ্ধতি হলো মূলধন বাজেটিংয়ের এমন একটি পদ্ধতি, যা বিনিয়োগকৃত অর্থ ফেরত আসতে কত সময় লাগে তা পরিমাপ করে।


পে-ব্যাক সময় পদ্ধতি (Payback Period Method) হলো মূলধন বাজেটিংয়ের একটি কৌশল যা একটি প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে কত সময় লাগবে তা নির্ধারণ করে। এই পদ্ধতিটি প্রাথমিকভাবে একটি বিনিয়োগের তারল্য এবং ঝুঁকি মূল্যায়নে সহায়তা করে। সাধারণত, যে প্রকল্পের পে-ব্যাক সময় যত কম হয়, সেই প্রকল্পটি তত বেশি আকর্ষণীয় বলে বিবেচিত হয়, কারণ এতে বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত আসে এবং ঝুঁকি কম থাকে। তবে, এই পদ্ধতির একটি প্রধান সীমাবদ্ধতা হলো এটি অর্থের সময় মূল্য (Time Value of Money) এবং পে-ব্যাক সময়ের পরের নগদ প্রবাহ (Cash Flow) বিবেচনা করে না।

Satt AI
Satt AI
2 weeks ago
1.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews