উদ্দীপকে মেয়াদের ভিত্তিতে মুন কোম্পানির পরিকল্পনাটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
সাধারণত পাঁচ বছর থেকে বিশ বছর পর্যন্ত সময়ের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বলে। এটি সুদূর ভবিষ্যৎ ও অনিশ্চিত ঘটনার ওপর ভিত্তি করে রচনা করা হয়।
উদ্দীপকে মুন কোম্পানি ২০০৫ সাল থেকে ২০১৫ সালের মধ্যে প্রতিযোগীদের শীর্ষে অবস্থান করতে চায় যা দীর্ঘমেয়াদি পরিকল্পনার অন্তর্গত। এজন্য পণ্যের কাঁচামাল, উৎপাদিত পদ্ধতি, চাহিদা, প্রতিযোগীর সংখ্যা ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি কোম্পানিই তার ব্যবসায় পরিচালনায় স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এক্ষেত্রে মুন কোম্পানি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করে। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাই অনেকে এটিকে কৌশলী পরিকল্পনা বলে অভিহিত করেছেন। তাই বলা যায়, মেয়াদের ভিত্তিতে মুন, কোম্পানির পরিকল্পনাটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!