রহিম ঢাকায় গার্মেন্টস-এ চাকরি করে। প্রতি মাসে সে গ্রামে বাবা-মার কাছে টাকা পাঠায়। এজন্য তাকে আগে অনেক টাকা কমিশন দিতে হতো। একদিন সে মোবাইলে বিকাশে টাকা পাঠানোর কথা জানতে পারল। সে খুব খুশি, তার বাবা-মা, ভাইবোনও খুশি। যখন তখন রহিম টাকা পাঠাতে পারে। খরচও হয় অনেক কম। 

Updated: 10 months ago
উত্তরঃ

সুশাসন-এর ইংরেজি প্রতিশব্দ Good Governance.

উত্তরঃ

ডিজিটাল প্রযুক্তি বলতে এমন এক অবস্থাকে বোঝায় যেখানে কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে অত্যাধুনিক কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে তথ্যসমূহকে বাইনারি পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। ডিজিটাল প্রযুক্তি বর্তমান বিশ্বকে এনে দিয়েছে গতি, সহজ করে দিয়েছে কর্মপদ্ধতি। সর্বোপরি পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে এ ডিজিটাল প্রযুক্তি।

উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত রহিমের মোবাইলে বাবা-মায়ের কাছে টাকা পাঠানোর বিষয়টিকে আমি তথ্যপ্রযুক্তির সুফল বলে মনে করি। কারণ বর্তমানে তথ্যপ্রযুক্তির সুফল হিসেবে মোইল ব্যাংকিং এর ব্যবস্থা করা হয়েছে। যা রহিম তার বাবা-মায়ের কাছে টাকা পাঠাতে গিয়ে ব্যবহার করে। বর্তমান বিশ্বের এমন কোনো বিষয় নেই যেখানে তথ্যপ্রযুক্তির ছোঁয়া লাগেনি। তথ্যপ্রযুক্তি মানুষের দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে প্রশাসনিক, জাতীয় ও আন্তর্জাতিক প্রায় সফল ক্ষেত্রে অবদান রেখে চলছে। সাম্প্রতিককালে তথ্য প্রযুক্তি আমাদের দেশের কৃষি ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এনে দিয়েছে। তথ্য প্রযুক্তি সবচেয়ে বেশি গতি এনে দিয়েছে যোগাযোগ ব্যবস্থায়। সভ্যতার ক্রমবিকাশের ধারাকে সমুন্নত রেখেছে তথ্যপ্রযুক্তি। সর্বোপরি তথ্যপ্রযুক্তি বর্তমান বিশ্বকে গতি এনে দিয়ে উন্নতির দিকে ধাবিত করছে।

উত্তরঃ

উদ্দীপকে ডিজিটাল পদ্ধতির ফলস্বরূপ মোবাইল ব্যাংকিং-এর ব্যবহার করা হয়েছে। ফলে আগে রহিমকে যে পরিমাণ কমিশন দিতে হতো এখন তার চেয়ে অনেক কম দিতে হয় এবং সময়ও কম লাগে। একসময়ে মানুষ ডাক বিভাগের মাধ্যমে টাকা পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া করত। এতে এক জেলা থেকে অন্য জেলায় জিনিসপত্র আদান-প্রদানে প্রায় এক সপ্তাহ সময় লেগে যেত। অনেক সময় তার বেশিও লাগত। ফল মানুষ নানাভাবে হয়রানি, সময়ক্ষেপণ এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হতো। অনেক সময়ে জিনিসপত্র হারিয়েও যেত। সর্বোপরি একটি অনিশ্চয়তার মধ্যে জিনিসপত্র আদান-প্রদান করা হতো। কিন্তু বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের ফলে মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সাথে সাথে ঘরে বসে আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে। যার ফলে রহিমের মতো মানুষেরা আজ হয়রানি, সময়ক্ষেপণ এবং আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পাচ্ছে এবং দৈনন্দিন জীবনে এসেছে গতি।

131

Related Question

View All
উত্তরঃ

"ই-গভর্ন্যান্স হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তথ্যপ্রযুক্তির ব্যবহার" - সংজ্ঞাটি জাতিসংঘ (২০০৬) প্রদত্ত।

315
উত্তরঃ

ই-গভর্ন্যান্সের প্রধান উদ্দেশ্য হলো জনগণকে তথ্যসেবা দেওয়া। আর এর মাধ্যমে সরকারি কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। সরকারি কাজের গতিশীলতা আনয়ন, ব্যয় হ্রাস করা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে ই-গভর্ন্যান্স বড় ভূমিকা পালন করে থাকে। প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে ই-গভর্ন্যান্স পদ্ধতি অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ একটি পদ্ধতি।

243
উত্তরঃ

সুমনের বাবা অবাক হয়ে যাওয়ার কারণ হিসেবে মনে হচ্ছে তিনি আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জানেন না। তিনি হয়তবা বয়োজ্যেষ্ঠ লোক যারা আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত নন। তিনি এমন এক ব্যবস্থায় অভ্যস্ত যেখানে সরকারি-বেসরকারি যোগাযোগ সবসময় সাধারণভাবে সম্পন্ন হয়। চিঠি, সরাসরি খবর সরবরাহ কিংবা বড়জোর টেলিফোনের মাধ্যমে তথ্য যোগাযোগে যারা পারদর্শী ছিলেন, তাদের নিকট ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থা আশ্চর্য হওয়ার মতোই ব্যাপার। আধুনিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জনমত গঠনের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করছে। ই-গভর্ন্যান্সের মাধ্যমেই ঘরে বসেই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা যায়। সুমন এভাবেই সন্ত্রাসীকে ধরে দিতে সহায়তা করেছে। কিন্তু এ বিষয়ে যার কোনো ধারণা নেই, তিনি এতে আশ্চান্বিত হতেই পারেন। এজন্যই সুমনের বাবা অবাক হয়েছিলেন।

215
উত্তরঃ

সুমন রাষ্ট্র পরিচালনায় সুশিক্ষিত ও সচেতন জনগণের কথা উল্লেখ করেছে, যারা বর্তমান রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আধুনিককালে রাষ্ট্র পরিচালিত হয় সরকার ও জনগণের সহঅংশীদারিত্বের মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থায় সমাজে শিক্ষিত ও সচেতন জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজের সচেতন নাগরিকেরা সরকারের বিভিন্ন দিক নিয়ে পত্রপত্রিকা এবং অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ ব্যবস্থার নানাবিধ আলোচনা সমালোচনায় অংশ নেয়। ফেসবুক, টুইটার, ব্লগ ইত্যাদিকে এখন বলা হয় নাগরিক সাংবাদিকতার প্লাটফর্ম। এ প্লাটফর্মে জনগণ একত্রিত হয়ে সরকারের প্রশংসা বা সমালোচনা করে সরকারকে সঠিক পথ নির্দেশনা দেয়। এরূপ আন্দোলনের দাবি অনেক সময়ই সরকার অনিচ্ছা সত্ত্বেও মানতে বাধ্য হয়। আর এ কাজটি করে মূলত দেশের সচেতন ও শিক্ষিত জনসাধারণ। গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় এ পক্ষের ভূমিকা অনস্বীকার্য। জনসাধারণের এ অংশ যত সক্রিয় ও কার্যকরী ভূমিকা পালন করবে, গণতন্ত্র তত সংহত হবে। শাসকগোষ্ঠীর জবাবদিহিতা তত বৃদ্ধি পাবে। স্বচ্ছতা নিশ্চিত হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। চূড়ান্ত বিচারে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এভাবেই জনসাধারণের সচেতন ও সুশিক্ষিত অংশ সুশাসন প্রতিষ্ঠায় প্রভাব বিস্তার করে থাকেন।

178
উত্তরঃ

ফেসবুক ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের একটি মাধ্যম যার মাধ্যমে বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করা যায় এবং ছবি, তথ্য শেয়ার করা যায়। (www.facebook.com)

333
উত্তরঃ

ই-গভর্ন্যান্স একটি উত্তম পদ্ধতি হলেও এর নানাবিধ অসুবিধা রয়েছে। এটি প্রতিষ্ঠা করা অত্যন্ত ব্যয়বহুল একটি পদ্ধতি, আবার এজন্য প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন জনবলও অপ্রতুল। এছাড়াও রক্ষণাবেক্ষণ, নিয়মিত হালনাগাদ করার বিদ্যুৎ সমস্যা, ইন্টারনেটের ধীরগতি এবং দুর্নীতিবাজদের প্রভাব এক্ষেত্রে বাধার সৃষ্টি করে। যেখানে' দেশের সিংহভাগ জনগণের ন্যূনতম ICT জ্ঞান এবং ইন্টারনেট অ্যাকসেস নেই, সেখানে এটি অপ্রয়োজনীয় অপচয়ও বটে

398
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews