রাইয়ান গাছে ঝুলন্ত একটি আম দেখে ইটের টুকরা ছুড়ে মারলো। আমকে আঘাত করার মুহূর্তে ইটের বেগ ছিল 9.8 ms-1 রাইয়ান যদি আগের তুলনায় অর্ধেক শক্তি প্রয়োগ করতো তাহলে ইটের টুকরাটি কেবল আমটির উচ্চতায় পৌছতো। আমের ভর 250 g।

Updated: 6 months ago
উত্তরঃ

কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভকরে তাকে গতিশক্তি বলে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

ভূ-অভ্যন্তরের তাপকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে। ভূ-অভ্যন্তরের গভীরে তাপের পরিমাণ এত বেশি যেতা শিলাখণ্ডকে গলিয়ে ফেলতে পারে। এ গলিত শিলাকে ম্যাগমা বলে। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে কখনো কখনো এই ম্যাগমা উপরের দিকে উঠে আসে যা ভূ-পৃষ্ঠের খানিক নিচে জমা হয়। এ সকল জায়গা হট স্পট নামে পরিচিত। ভূ-গর্ভস্থ পানি এ হট স্পটের সংস্পর্শে এসে বাষ্পে পরিণত হয়। এই বাম্প ভ-গর্ভে আটকা পড়ে যায়। হট স্পটের উপর গর্ত করে পাইপ ঢুকিয়ে উচ্চ চাপের এই বাষ্পকে বের করে আনা যায় যা দিয়ে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

দেওয়া আছে,
আমটিকে আঘাত করার সময় ইটের টুকরাটির বেগ, v = 9.8 ms-1

বের করতে হবে, ভূমি থেকে আমের উচ্চতা, h=?
এখন, আমটিকে আঘাত করার মুহূর্তে ইটের টুকরাটিতে গতি ও বিভব উভয় প্রকার শক্তিই বিরাজমান।
ধরা যাক, ইটের টুকরাটির ভর = m
l উচ্চতায় ইটের টুকরাটির বিভব শক্তি, l' = mgh এবং গতিশক্তি, T=12mv2

শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে

12mgh=14mv2h=v22g=9.822×9.8h=4.9m

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
উত্তরঃ

'গ' অংশ হতে পাই, ভূমি থেকে আমের উচ্চতা, h = 4.9m

বৃত্তচ্যুত হওয়ার পূর্ব মুহূর্তে আমটি স্থির ছিল, সুতরাং ঐ মুহূর্তে আমটিতে শুধু বিভব শক্তি ছিল।

আবার ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটিতে শুধু গতিশক্তি ছিল, কেনন। এ মুহূর্তে ভূমি থেকে আমের উচ্চতা শূন্য।

এখানে,

আমের আদিবেগ, u=0 ms-1

আমের ভর, m = 250gm = 0.25 kg

অভিকর্ষজ ত্বরণ,g= 9.8ms-2

ধরা যাক, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমের বেগ, = v

পড়ন্ত বস্তুর সূত্রানুসারে,

v2=u2+2ghv=2gh=2×9.8×4.9=9.8ms-1

ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমের গতিশক্তি, T= 12.005 J

এবং 4.9 m উচ্চতায় আমের বিভবশক্তি,V=mgh=12.005 J

সুতরাং, T = V

অর্থাৎ, এখানে আমটিতে মোট যান্ত্রিক শক্তির মানে কোনো পরিবর্তন হয়নি, শুধু বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
58

এই অধ্যায়ে আমরা দেখব একটি বল কীভাবে "কাজ" করে। পদার্থবিজ্ঞানের ভাষায় এই "কাজ" শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। আমরা দেখব কোনো কিছুর উপর একটি বল কাজ করে সেটাকে গতিশীল করে গতিশক্তির জন্ম দিতে পারে। এই গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হতে পারে এবং শক্তির এই রূপান্তর খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং নানা ধরনের শক্তি একে অন্যটিতে রূপান্তরিত হতে পারে। বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শক্তি এবং এই শক্তি মানবসভ্যতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কীভাবে প্রকৃতি থেকে এই শক্তি আহরণ করা যায় সেটি নিয়েও আলোচনা করা হবে। 

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews