যে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি সে পদার্থ তত বেশি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো পীড়ন ও বিকৃতির অনুপাত। দুটি ভিন্ন পদার্থের সমআকারের টুকরার মধ্যে একই পরিমাণ পীড়ন প্রয়োগ করলে যেটিতে বিকৃতি স্বপ্নমানের হবে সেটির স্থিতিস্থাপক গুণাঙ্ক তত বেশিমানের।
লোহা ও রাবারের সমআকারের টুকরার প্রান্তে সমপরিমাণ বল প্রয়োগ করলে অর্থাৎ সমমানের পীড়ন সৃষ্টি করলে রাবারের তুলনায় লোহার খণ্ডে বিকৃতি হয় অনেক কম। তাই রাবারের তুলনায় লোহার খন্ডের
ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত অত্যন্ত বৃহৎ মানের হয়। অর্থাৎ রাবারের তুলনায় লোহার স্থিতিস্থাপক গুনাঙ্ক অনেক গুণ বেশি। এ কারণে, বলা হয়, লোহা রাবারের তুলনায় বেশি স্থিতিস্থাপক।
Related Question
View Allএকক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে
100 N বল 0.01m2 ক্ষেত্রের উপর প্রযুক্ত হলে চাপ 10000Nm-2
ক্ষেত্রফল 200 cm2
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
