রেদোয়ান বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার। তার কাজের প্রয়োজনে তিনি বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সম্পদের সন্ধানে সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালান। কারণ এর তলদেশে রয়েছে অফুরন্ত সম্পদ।

Updated: 9 months ago
উত্তরঃ

সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, এটাই সমুদ্রস্রোত।

উত্তরঃ

পৃথিবী নিজ মেরুরেখার উপর চারদিকে অনবরত আবর্তনের ফলে কেন্দ্রাতিগ শক্তির সৃষ্টি হয়। কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির প্রভাবে জোয়ার হয় তার বিপরীত দিকে সমুদ্রের জল বিক্ষিপ্ত হয়েও জোয়ার সৃষ্টি হয়।

উত্তরঃ

রেদোয়ানের অনুসন্ধানকৃত মহাসাগর ভারত মহাসাগর।

ভারত মহাসাগরের তলদেশের ভূমিরূপ: এ মহাসাগরের আয়তন প্রায় ৭
কোটি ৩৬ লক্ষ বর্গ কিলোমিটার। গড় গভীরতা প্রায় ৩,৯৬২ মিটার। এর তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত।

উন্নত অংশসমূহ: এ মহাসাগরের তলদেশে কিছু মগ্ন শৈলশিরা রয়েছে। এগুলো গভীর সমুদ্রাঞ্চলকে কয়েকটি অংশে বিভক্ত করেছে। এর মধ্যে দীর্ঘতম অংশটি অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত।

গভীর খাত: এই মহাসাগরে সুন্ডা খাত নামে জাভা দ্বীপের দক্ষিণে একটি গভীর খাত রয়েছে যার গভীরতা ৭,৩১৫ মিটার। মধ্য বঙ্গোপসাগরের পটুয়াখালী জেলার দক্ষিণে 'সোয়াচ অব নো গ্রাউন্ড' নামে আরেকটি গভীর খাত রয়েছে।

ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ: এ মহাসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে শ্রীলঙ্কা
ও মাদাগাস্কার। অন্যান্য দ্বীপের মধ্যে রয়েছে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই মহাসাগরের দক্ষিণে শৈলশিরার উপরে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ অবস্থান করছে। যেমন- কারগোয়েরের দ্বীপ। মাদাগাস্কারের পূর্বে মরিশাস ও রিইউনিয়ন নামক দুটি আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়েছে।

প্রান্তদেশীয় সাগরসমূহ: এ মহাসাগরের ভারতীয় উপদ্বীপের পশ্চিম দিকে
আরব সাগর ও পূর্বদিকে বঙ্গোপসাগর অবস্থিত। আফ্রিকা মহাদেশ ও মাদাগাস্কার দ্বীপের মধ্যবর্তী অংশের নাম মোজাম্বিক সাগর। পারস্য উপসাগরে ওমান উপদ্বীপ দিয়ে ভারত মহাসাগর হতে বিচ্ছিন্ন।

উত্তরঃ

সমুদ্র সম্পদ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সমুদ্রের তলদেশের ভূমিরূপগুলোতে রয়েছে নানা রকম সম্পদ। সমুদ্র সম্পদের মধ্যে মৎস্য সম্পদ অন্যতম। সমুদ্র উপকূলবর্তী দেশগুলো নিজেদের চাহিদা মিটিয়ে প্রতিবছর প্রচুর মৎস্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। যেমন: জাপান, নরওয়েতে সাগরের তীরবর্তী ভগ্ন উপকূলরেখায় বহু মৎস্য চারণ ক্ষেত্র ও বন্দর গড়ে ওঠায় হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

সমুদ্রের তলদেশ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হিসেবেও প্রসিদ্ধ। এসকল খনিজ সম্পদ উত্তোলন করে অনেক দেশ নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে। এ সকল খনিজ সম্পদ সমুদ্র উপকূলবর্তী দেশগুলো শুধু নিজেদের কাজে লাগাচ্ছে তা নয় বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। যেমন: ভারতের খনিজ তেল। এছাড়া সাগরের অনেক স্থানে বহু মূল্যবান লোহা, সীসা, তামা, মলিবডেনাম ইত্যাদিও পাওয়া যায়। যার অর্থনৈতিক মূল্য ব্যাপক। এছাড়াও যেসব সাগরের তলদেশে জলমগ্ন পাহাড় ও শৈলশিরা থাকে না সেসব সাগরে বাধাহীনভাবে সমুদ্রগামী জাহাজগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। ফলে বাণিজ্যিকভাবে অনেক লাভবান হওয়া যায়।
উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায়, মানুষের বর্তমান ও ভবিষ্যৎ সম্পদ সরবরাহের জন্য সাগরের তলদেশ বিপুল সম্ভাবনাময়। তাই কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র সম্পদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

126

বারিমণ্ডল সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। পৃথিবীতে জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে। এর জন্য বারিমণ্ডলের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। কারণ বারিমণ্ডলের তলদেশে বৈচিত্র্যপূর্ণ গঠন রয়েছে এবং সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ।

Related Question

View All
উত্তরঃ

পৃথিবীর গভীরতম (১০,৮৭০ মিটার) খাতের নাম ম্যারিয়ানা খাত (Mariana trench) যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত।

2.1k
উত্তরঃ

সমুদ্রের উপকূলরেখা থেকে তলদেশ পর্যন্ত ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান (Continental shelf) বলে।

পৃথিবীর নদীবন্দরগুলোর অধিকাংশই মহীসোপান অঞ্চলে গড়ে ওঠেছে। ফলে এসব অঞ্চলে নৌচলাচল ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। মহীসোপানের তলদেশে খনিজ সম্পদের ভান্ডার থাকায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।

1.5k
উত্তরঃ

চিত্রের 'A' চিহ্নিত স্থানের পানির প্রবাহ বা স্রোতটি হলো ল্যাব্রাডর স্রোত। এটি একটি শীতল স্রোত।

উত্তর মহাসাগর হতে আগত দুইটি সুমেরু শীতল স্রোত গ্রীনল্যান্ডের পূর্ব ও পশ্চিম পার্শ্ব দিয়ে দক্ষিণ দিকে' প্রবাহিত হয়ে ল্যাব্রাডর উপদ্বীপের নিকট মিলিত হয়। এই মিলিত স্রোত শীতল ল্যাব্রাডর স্রোত নামে পরিচিত। এই স্রোতটি উত্তর আমেরিকার স্থলভাগের উপর ব্যাপক প্রভাব ফেলে। এই স্রোতের জন্য উত্তর আমেরিকার ল্যাব্রাডর উপদ্বীপের বন্দরগুলো বছরের প্রায় নয় মাস বরফে আচ্ছাদিত থাকে। এর উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক ও শীতল হওয়ায় নিকটবর্তী স্থলভাগে বৃষ্টিপাত না হয়ে ব্যাপক তুষারপাত ঘটে। ফলে এ অঞ্চলে কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য প্রসার না হওয়ায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপে মারাত্মক বিঘ্ন ঘটে।

477
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews