রোকেয়াকে স্মরণ করি তাঁর কৃতকর্মের জন্য।'- 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

Updated: 4 months ago
উত্তরঃ

ব্যক্তিমানুষের কৃতকর্মই যে শেষ পর্যন্ত টিকে থাকে তা 'সোনার তরী' কবিতা ও উদ্দীপকটিতে ফুটে উঠেছে।
'সোনার তরী' কবিতায় কবি একজন কৃষকের রূপকল্পে ব্যক্তিমানুষের কর্মপরিণতির দিকটি ফুটিয়ে তুলেছেন। সেখানে দ্বীপের মতো একটি ধানখেতে রাশি রাশি সোনার ধান নিয়ে অপেক্ষমাণ একজন নিঃসঙ্গ ও বিপন্ন কৃষক। এমন সময় তরী বেয়ে এক মাঝি চলে যেতে থাকলে কৃষক তাকে ডেকে তরী কূলে ভেড়াতে বলেন এবং তাঁর উৎপাদিত সোনার ধান নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। মাঝি কৃষকের ফসল তরীতে তুলে নিলেও ব্যক্তিকৃষককে সে গ্রহণ করে না।
উদ্দীপকে মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের কথা বর্ণিত হয়েছে। বাংলার মুসলিম নারীদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শুধু তা-ই নয়, নিজ লেখনীর মাধ্যমে তিনি মানুষকে সচেতন করে তোলেন এবং সমাজ সংস্কারেও ভূমিকা রাখেন। এমন জনকল্যাণমুখী কর্মকাণ্ডের জন্য তিনি আজও স্মরণীয়। কর্মই তাঁকে মানুষের মনে বাঁচিয়ে রেখেছে। বস্তুত, মহাকাল মানুষের কীর্তিকে গ্রহণ করে, কিন্তু শরীরী মানুষ বিলীন হয়ে যায় কালের গর্ভে।
'সোনার তরী' একটি রূপকধর্মী কবিতা। এখানে একটি গ্রামীণ চিত্রপটে বিপন্ন এক কৃষকের বাস্তবতাকে উপজীব্য করে কবিতার ভাবসত্যকে উন্মোচন করা হয়েছে। আর তা হলো কালের প্রবাহে মানুষের মহৎ কর্মই কেবল টিকে থাকে; ব্যক্তিমানুষ নয়। তাকে অনিবার্যভাবে মহাকালের কালস্রোতে হারিয়ে যেতে হয়। উদ্দীপকের রোকেয়া সাখাওয়াত হোসেনের ক্ষেত্রেও এমনটি পরিলক্ষিত হয়। নারীদের অন্ধকার প্রকোষ্ঠ থেকে আলোর পথে আসার প্রথম উদাত্ত আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর লেখা আজও দিকনির্দেশনা দিচ্ছে অবহেলিত ও বঞ্চিত নারীসমাজকে। আর তাই রোকেয়া বেঁচে না থাকলেও আজও আমরা তাঁকে স্মরণ করি তাঁর কৃতকর্মের জন্য। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
25


গগনে গরজে মেঘ, ঘন বরষা। 
কূলে একা বসে আছি, নাহি ভরসা। 
রাশি রাশি ভারা ভারা
 ধান কাটা হলো সারা,
 ভরা নদী ক্ষুরধারা 
খরপরশা-
কাটিতে কাটিতে ধান এল বরষা ৷৷ 
একখানি ছোটো খেত, আমি একেলা- 
চারি দিকে বাঁকা জল করিছে খেলা ॥ 
পরপারে দেখি আঁকা 
তরুছায়ামসী-মাখা 
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা- 
এপারেতে ছোটো খেত, আমি একেলা ৷৷ 
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে! 
দেখে যেন মনে হয় চিনি উহারে । 
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে-
দেখে যেন মনে হয় চিনি উহারে ৷।
ওগো, তুমি কোথা যাও কোন বিদেশে? 
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।
যারে খুশি তারে দাও -
যেয়ো যেথা যেতে চাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে ॥
যত চাও তত লও তরণী-পরে ।
আর আছে— আর নাই, দিয়েছি ভরে ॥
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে- 
এখন আমারে লহো করুণা করে ৷৷
ঠাঁই নাই, ঠাঁই নাই— ছোটো সে তরী 
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ।।

Related Question

View All
106
138
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews