লেখচিত্রের সাহায্যে সমীকরণজোটটির সমাধান নির্ণয় কর এবং 'খ' নং প্রশ্নের প্রাপ্ত মানের সত্যতা যাচাই কর।

Updated: 7 months ago
উত্তরঃ

প্রদত্ত সমীকরণদ্বয়,

3x + 4y = 14 ______ (i)

4x - 3y = 2 _______ (ii)

সমীরণ (i) থেকে পাই, 3x + 4y = 14

বা, 4y = 14 - 3x

বা, y=14 - 3x4

সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি ও নিচের ছকটি তৈরি করি:

X2-24
y5212

সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (-2.5), (2, 2) (4.12) ।

আবার, সমীকরণ (ii) থেকে পাই, 4x - 3y = 2

বা, - 3y = 2 - 4x

বা, 3y = 4x - 2

বা, y=4x - 23

সমীকরণটিতে x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি ও নিচের ছকটি তৈরি করি:

X258
y2612

সমীকরণটির লেখের উপর তিনটি বিন্দু (2, 2), (5,6), (8, 10)

মনে করি, ছক কাগজে XOX' ও YOY' যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং O, মূলবিন্দু। ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি।

এখন ছক কাগজে সমীকরণ (i) হতে প্রাপ্ত (-2.5), (2, 2) (4.12)

বিন্দুগুলো স্থাপন করি ও তাদের পরস্পর সংযুক্ত করি। লেখটি একটি সরলরেখা।

একইভাবে, সমীকরণ (2) হতে প্রাপ্ত (2, 2), (5, 6), (8, 10) বিন্দুগুলো স্থাপন করি ও তাদের পরস্পর সংযুক্ত করি। এক্ষেত্রেও লেখটি একটি সরলরেখা। মনে করি, রেখাদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে। চিত্র থেকে দেখা যায়, P বিন্দুর স্থানাঙ্ক (2,2)।

নির্ণেয় সমাধান (x, y) = (2, 2) যা 'খ' নং প্রশ্নের প্রাপ্তমানের সমান। (সত্যতা যাচাই করা হলো)

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
85

Related Question

View All
উত্তরঃ

সরল সহসমীকরণ সমাধানের পদ্ধতি চারটি। তা হলো:
(i) প্রতিস্থাপন পদ্ধতি;
(ii) অপনয়ন পদ্ধতি;
(iii) আড়গুণন পদ্ধতি
(iv) লৈখিক পদ্ধতি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
135
উত্তরঃ

প্রদত্ত সমীকরণ

x + y =7 _______ (i)

x - y = 3 _______(ii)

সমীকরণ (ii) হতে পক্ষান্তর করে পাই, x = y + 3 ________(iii)

সমীকরণ (iii) হতে x এর মানটি সমীকরণ (i) এ বসিয়ে পাই,

y + 3 + y = 7

বা, 2y = 7 - 3

বা, 2y = 4

y = 2

এখন সমীকরণ (iii) এ y = 2 বসিয়ে পাই, x = 2 + 3

x = 5

নির্ণেয় সমাধান (x, y) = (5, 2)

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
107
উত্তরঃ

প্রদত্ত সমীকরণদ্বয়:

x + 2y = 4 _____(i)

3x - y =5 _____(ii)

(i) নং সমীকরণ থেকে পাই, x + 2y = 4

বা, x = 4 - 2y ______(iii)

x এর মান (ii) নং সমীকরণে বসিয়ে পাই,

3(4 - 2y) - y = 5

বা, 12 - 6y - y = 5

বা, - 7y = 5 - 12

বা, - 7y = - 7

∴ y = 1

y এর মান (iii) নং সমীকরণে বসিয়ে পাই, x = 4 - 2.1 = 2

∴ x = 2

নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
127
উত্তরঃ

প্রদত্ত সমীকরণদ্বয় 2x + y =8 _____ (i)

                             3x - 2y =5 ______ (ii)

সমীকরণ (i) এর উভয়পক্ষকে 2 দ্বারা গুণ করে,

4x + 2y = 16 _______ (iii)

সমীকরণ (ii) ও (iii) যোগ করে পাই,

7x = 21

বা, x = 3

x এর মান সমকিরণ (i) এ বসিয়ে পাই,

2 × 3 + y = 8

বা, y = 8 - 6

বা, y = 2

∴ সমাধান (x, y) = (3, 2)

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
114
উত্তরঃ

দেওয়া আছে,

4x + 3y = 6 ______ (i)

এবং x - 2y = 7 ______(ii)

সমীকরণ (i) নং কে 2 দ্বারা গুণ করে পাই,  8x + 6y =12 ______ (iii)

সমীকরণ (ii) নং কে ও দ্বারা গুণ করে পাই, 3x - 6y =21 _______ (iv)

এখন, সমীকরণ (iii) ও (iv)নং যোগ করে পাই,

11x = 33

বা, x =3311= 3

সমীকরণ (ii)নং এ x = 3 বসিয়ে পাই,

3 - 2y = 7

বা, 3 - 7 = 2y

বা, - 4 = 2y

বা, 2y = - 4

বা, y = - 42= - 2

নির্ণেয় সমাধান, (x, y) = (3, - 2) .

Md Zahid Hasan
Md Zahid Hasan
8 months ago
123
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews