শালবন বিহারের আকৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও।

Updated: 8 months ago
উত্তরঃ

কুমিল্লার ময়নামতি অঞ্চলের সবচেয়ে বড় বৌদ্ধবিহার হলো শালবন মহাবিহার। বিহারটি ছিল বর্গাকৃতির। প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫৫০ ফুট। দেয়ালের উচ্চতা সাড়ে ১৬ ফুট। এই বিহারে ১১৫টি কক্ষ ছিল। ভেতরে মূল বিহারটি ক্রুশ আকৃতির ও আয়তাকার। দৈর্ঘ্যে ১৬৮ ফুট ও প্রস্থে ১১০ ফুট। প্রবেশের জন্য উত্তর দিকে একটি দ্বার ছিল।

108

বাংলাদেশের বৌদ্ধ সভ্যতা ও সংস্কৃতির প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত গৌরবের। কালের পরিক্রমায় এগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খননকার্যের ফলে এসব ধ্বংসস্তূপ থেকে প্রাচীন অনেক মূল্যবান নিদর্শন ও প্রত্নসামগ্রী আবিষ্কৃত হয়েছে। এগুলোর সঙ্গে বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ রাজন্যবর্গের অনেক কীর্তি জড়িত আছে। বাংলাদেশ সরকার এসব ধ্বংসস্তূপ ও আবিষ্কৃত দ্রব্যাদি যত্নসহকারে সংরক্ষণ করছে। এছাড়া বাংলাদেশে বর্তমানে অনেক অপূর্ব সুন্দর বৌদ্ধবিহার, বুদ্ধমূর্তি ও চৈত্য আছে। দেশ-বিদেশ থেকে অনেক লোক এগুলো দেখতে আসে। তাই এগুলো বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান হিসেবে খ্যাত। এগুলোর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের সভ্যতার ইতিহাস। এসব স্থান বৌদ্ধদের নিকট খুবই পবিত্র এবং প্রিয়। এগুলো দর্শন করলে মনের প্রসারতা বৃদ্ধি পায়। এ অধ্যায়ে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা-

  • বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের বর্ণনা দিতে পারব;
  • বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের প্রসিদ্ধ ধর্মীয় বিহারগুলো হলো শালবন মহাবিহার, আনন্দ বিহার, সোমপুর বিহার, ভাসুবিহার, রামকোট বিহার, সীতাকোট বিহার, রাজবন বিহার প্রভৃতি।

140
উত্তরঃ

সোমপুর মহাবিহারের ধ্বংসাশেষ থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়। মহাবিহারটি বর্গাকৃতি এবং চারদিক ইটের প্রকান্ড দেয়াল দিয়ে ঘেরা। এতে ভিক্ষুদের বসবাসের জন্য একই মাপের ১৭৭টি কক্ষ ছিল। মহাবিহার অঙ্গনে অসংখ্য নিবেদন স্তূপ, ছোট ছোট মন্দির, পুষ্করণী এবং অন্যান্য স্থাপন ছড়িয়ে আছে। কেন্দ্রস্থলে আছে ক্রুশ আকৃতির সুউচ্চ একটি মন্দির।

165
উত্তরঃ

শালবন বিহারের তাম্রলিপি হতে জানা যায় যে, শালবন বিহারটি দেব বংশের রাজা আনন্দদেবের পুত্র রাজা ভবদেব নির্মাণ করেছিলেন। অষ্টম শতাব্দীর দিকে দেববংশ এ অঞ্চল শাসন করতেন।

খনন করে আবিষ্কৃত ধ্বংসাবশেষ থেকে বোঝা যায়, বিহারটি চারদিক দেয়ালবেষ্টিত বর্গাকৃতির ছিল। এতে সমান আয়তনের ১১৫টি কক্ষ ছিল যেখানে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন। আবিষ্কৃত অন্যান্য স্থাপত্য নিদর্শনের মধ্যে বিহার অঙ্গনের হলঘর, দুটি ছোট মন্দির, একটি চার কোণাকার মন্দির এবং অন্যান্য প্রত্নসম্পদ অন্যতম।

66
উত্তরঃ

রামকোট বিহারের মূল্যবান শিলালিপিটি আবিষ্কৃত হয় বিহারের দক্ষিণ পাশের একটি ছোট পাহাড়ের স্তূপ থেকে। যেটি ডাকাত দল লুণ্ঠন করে নিয়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে বলে জানা গেছে। ১৯৩০ সালে জগৎচন্দ্র মহাথের নামক এক ভিক্ষু শ্রীলংকায় একখানি শিলালিপি উদ্ধার করেন। সে শিলালিপির বর্ণনা মতে, খননকার্য চালিয়ে এ বৃহৎ সঙ্ঘারামটির ধ্বংসাবশেষ ও পাথরে নির্মিত সুদৃশ্য অভয়মুদ্রার প্রাচীন বুদ্ধমূর্তিটি রামকোট বিহারে সংরক্ষণ করা হয়। এর কেন্দ্রস্থলটি আনুমানিক ৩০ ফুট উঁচু একটি টিলার উপর অবস্থিত।

69
উত্তরঃ

রাজবন বিহারে পূর্ণিমা তিথিতে জাঁকজমকপূর্ণভারে বুদ্ধ পূর্ণিমা, কঠিন চীবর দান এবং বন ভন্তের জন্মদিন পালন করা হয়। এছাড়াও দূর-দূরান্ত থেকে মানুষ এ বিহারে সন্তানদের অন্নপ্রাসন, সংঘদান, অষ্টপরিষ্কার দান প্রভৃতি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করতে আসেন।

81
উত্তরঃ

বাংলাদেশে অসংখ্য বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান আছে। যার অনেক খননকার্যের মাধ্যমে ধ্বংসাবশেষ হিসেবে পাওয়া গেছে। যেমন- কুমিল্লার ময়নামতিতে শালবন মহাবিহার, পাহাড়পুরে সোমপুর মহাবিহার, বগুড়ায় মহাস্থানগড়, দিনাজপুরে সীতাকোট বিহার, নরসিংদীতে উয়ারী-বটেশ্বরসহ অনেক।

90
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews