শোভনের রেডিওতে আইসি ব্যবহার না করে কীভাবে একই। কাজ করা যেত- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 6 months ago
উত্তরঃ

আমরা জানি, ইলেকট্রনিকসের ক্রম বিকাশ মূলত তিনটি অংশে বিভক্ত।
ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টর এবং আইসি। আইসি তৈরির পূর্বে মূলত ভ্যাকুয়াম টিউব বা ট্রানজিস্টর দিয়েই ইলেকট্রনিকস যন্ত্রপাতি তৈরি করা হতো। সুতরাং শোভনের রেডিওতে আইসি ব্যবহার না করে ভ্যাকুয়াম টিউব অথবা ট্রানজিস্টর ব্যবহার করে একই কাজ করা যেত। এদের বর্ণনা নিম্নরূপ:


(i) ভ্যাকুয়াম টিউব: 1904 সালে জন ফ্লেসিং এডিসন ক্রিয়াকে কাজে
লাগিয়ে প্রথম দুই ইলেকট্রোডের একটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন যেটি রেকটিফায়ার হিসেবে কাজ করত অর্থাৎ পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে একদিকে প্রবাহিত করত। পরবর্তীতে, 1906 সালে লি দ্য ফরেস্ট তৃতীয় একটি ইলেকট্রোড সংযোজন করে নতুন আরেকটি ভ্যাকুয়াম টিউব তৈরি করেন এবং সেটি ট্রায়োড নামে পরিচিতি লাভকরে। ট্রায়োড দিয়ে বৈদ্যুতিক প্রবাহকে নিয়ন্ত্রণ করা যেত এবং সেটিকে অ্যামপ্লিফায়ার হিসেবেও ব্যবহার করা যেত।


(ii) ট্রানজিস্টর: 1947 সালে বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর তৈরি
করা হয়। ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মতো কাজ করতে পারে কিন্তু ভ্যাকুয়াম টিউবের তুলনায় এটি অতি ক্ষুদ্র, ওজন খুবই কম, এটি ব্যবহার করতে খুব অল্প বিদ্যুতের প্রয়োজন হয়। এটি অনেক বেশি নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় কথা এটি অনেক কম খরচে তৈরি করা সম্ভব।

তাই বলা যায়, শোভনের রেডিওতে আইসি ব্যবহার না করে ভ্যাকুয়াম টিউব অথবা ট্রানজিস্টর ব্যবহার করে একই কাজ করা যেত।

Affan Ahmed
Affan Ahmed
6 months ago
52

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews