সাইফুল ইসলামের কাছে তার ছোট ভাই ফয়সাল জানতে চাইল, ইসলামে কোনো আইন শাস্ত্র আছে কি না? সাইফুল জবাবে বললেন, হ্যাঁ, ইসলামে আলাদা আইন শাস্ত্র রয়েছে, যাকে বলা হয় ফিকহ শাস্ত্র। ফয়সাল জানতে চাইল, ফিকহ শাস্ত্র কে রচনা করেন? সাইফুল বললেন, ফিকহ শাস্ত্রে অনেক মুসলিম মনীষীর অবদান রয়েছে। তন্মধ্যে ইমাম আবু হানিফার অবদান উল্লেখযোগ্য। জ্ঞান-বিজ্ঞানের সাধনায় তিনি যে আদর্শ রেখে গেছেন তা আমরা অনুসরণ করব।

Updated: 9 months ago
উত্তরঃ

ইমাম আবু হানিফা (রা.)-এর আসল নাম নুমান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

ইমাম আবু হানিফা (রা.) পবিত্র কুরআন-হাদিস সামগ্রিকভাবে পর্যালোচনা করে মুসলমানদের জন্য একটি আইনশাস্ত্র প্রণয়ন করেন, যা ফিকহ শাস্ত্র নামে পরিচিত। এ শাস্ত্রে নামায, রোযা, হজ, যাকাত, ব্যবসায় বাণিজ্য, বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফিকহ শাস্ত্র সংকলিত না হলে সাধারণ মানুষ ইসলামের বিধান পালন করতে অসুবিধায় পড়ত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

ফয়সাল যেভাবে ইমাম আবু হানিফা (র)-এর আদর্শ অনুসরণ করবে নিচে তা ব্যাখ্যা করা হলো-

১. ফয়সাল ইসলামের বাস্তব অনুসারী হবে।
২. অবশ্য পালনীয় ইবাদতগুলো যথানিয়মে পালন করবে।
৩. কুরআন ও হাদিসের আলোকে যেকোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে সে প্রয়োজনে ফিকহ শাস্ত্রের সাহায্য নেবে।
৪. ফয়সাল বাস্তব জীবনে আখলাকে হামিদার অনুসারী হবে এবং যথারীতি নিন্দনীয় চরিত্র বর্জন করবে।
৫. আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সৃষ্টির সেবা করবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
উত্তরঃ

ইসলামি শরিয়হ অর্থাৎ ফিকহ শাস্ত্র সংকলনে যাঁরা অনবদ্য ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা (র)।

ইমাম আবু হানিফা (র) কুরআন-হাদিস সামগ্রিকভাবে পর্যালোচনা করে মুসলমানদের জন্য একটি আইনশাস্ত্র প্রণয়ন করেন। এটি ফিকহ শাস্ত্র নামে পরিচিত। এ শাস্ত্রে নামায, রোযা, হাজ্জ, যাকাত, ব্যবসায় বাণিজ্য, বিচারব্যবস্থা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ফিকহ শাস্ত্রকে নির্ভুল ও পূর্ণাঙ্গ আইন শাস্ত্র হিসেবে প্রণয়নের লক্ষ্যে তিনি বড় বড় আলিমদের নিয়ে তাঁর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এতে বিখ্যাত আলিমদের মধ্যে ছিলেন ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ প্রমুখ।

ইমাম আবু হানিফা (র)-এর নেতৃত্বে গঠিত কমিটির দীর্ঘ ত্রিশ বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে একটি সংকলন প্রকাশিত হয়। এ গ্রন্থের নাম 'ফীকহুল আকবর'। এ না হলে সাধারণ মানুষ ইসলামের বিধান পালন করতে অসুবিধায় পড়ত।

ইমাম আবু হানিফা (র) ফিকহ শাস্ত্র প্রণয়নে পবিত্র কুরআনকে প্রাধান্য দান করেছেন। হাদিস অনুসরণের বেলায় তিনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কুরআনকেই প্রাধান্য দিয়েছেন। পরিশেষে বলা যায়, ইমাম আবু হানিফা ছিলেন উচ্চশ্রেণির আবিদ, আল্লাহ ভীরু। ফিকহ শাস্ত্র সংকলনে তাঁর অবদান অতুলনীয়। জ্ঞান-বিজ্ঞানের সাধনায় তিনি যে আদর্শ রেখে গেছেন তা আমরা অনুসরণ করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
96

আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

এ অধ্যায় শেষে আমরা-

  • আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মহানবি (স.)-এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তাঁর অন্যান্য চারিত্রিক গুণাবলি বর্ণনা করতে পারব।
  • পরিচয়সহ হযরত আবু বকর (রা.)-এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান বর্ণনা করতে পারব।
  • সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত উমর ফারুক (রা.)-এর অবদান উল্লেখ করতে পারব।
  • হযরত খাদিজা (রা.)-এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তাঁর চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব।
  • হযরত ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তাঁর আবদান বর্ণনা করতে পারব।
  • হযরত আব্দুল কাদির জিলানী (র.)-এর পরিচয়, মানবপ্রেমসহ তাঁর চরিত্রের মহৎ গুণাবলি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সত্যবাদী, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আপনপর সকলে তাঁকে আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
975
উত্তরঃ

বিশ্বের শ্রেষ্ঠ 'মহামানব মুহাম্মদ (স.)-এর আদর্শের সাথে উদ্দীপকের সাঈদের কাজের আংশিক মিল রয়েছে। মহানবি (স.) শুধু একজন দীন প্রচারকই ছিলেন না বরং তিনি ছিলেন সর্বোত্তম মানবীয় গুণের অধিকারী। মানবতার মুক্তি ও কল্যাণ কামনাই ছিল রাসুল (স.)-এর সাধনা। তিনি আরববাসীকে মুক্তি দেওয়ার জন্য কুরাইশ গোত্রের সমমনা কয়েকজনকে সাথে নিয়ে 'হিলফুল ফুযুল' নামের একটি মানব কল্যাণমূলক সংগঠন গড়ে তোলেন।

উদ্দীপকের সাঈদ সাহেব মহানবি (স.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুরআনের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। গরিব-দুঃখীদের অবস্থা চিন্তা চিন্তা করে করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
209
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত আফরোজা বেগমের কার্যক্রম মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর সাথে মিল রয়েছে।

হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। তিনি মহানবির সুন্দর চরিত্র, সততা দেখে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে তিনি মহানবিকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারে মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
176
উত্তরঃ

'কুতুবে হানাফিয়্যা' তে তিরাশি হাজার মাসআলা নিয়ে রচিত হয়েছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
421
উত্তরঃ

আইনের শাসন বলতে আইনের যথাযথ প্রয়োগকে বোঝায়। অর্থাৎ যেখানে দোষী বা অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এবং এক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করা হয় তাই আইনের শাসন। এক কথায় আইনের শাসনের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের লালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
10 months ago
98
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews