মেয়েটির নাম যখন সুভাষিণী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড়ো বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোটো মেয়েটির নাম সুভাষিণী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপস্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি। কিন্তু, বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল।

সুভাষিণী নিজেকে সর্বদা আড়াল করে রাখতে চাইত কেন?

Updated: 5 months ago
উত্তরঃ

নিজেকে পরিবারের জন্য বোঝা মনে করায় সুভাষিণী সর্বদা নিজেকে অন্যদের থেকে আড়ালে রাখতে চাইত।

সুভাষিণী ছিল বাষ্প্রতিবন্ধী। এই সমস্যার কারণে তার ভবিষ্যৎ নিয়ে সবাই দুশ্চিন্তাগ্রস্ত ছিল। সবার মাঝে তাকে ঘিরে উৎকণ্ঠার বহিঃপ্রকাশ দেখে সুভাষিণী ধরে নিয়েছিল, সে পরিবারের জন্য আপদস্বরূপ। তাই অন্যদের সামনে পড়তে তার অস্বস্তিবোধ হতো। নিজেকে লুকিয়ে রাখতে চাওয়ার এই ছিল কারণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
58

Related Question

View All
80
উত্তরঃ

ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠার ক্ষেত্রে এর মালিকের খেয়ালখুশি সম্পূর্ণরূপে প্রাধান্য পায় বলে তাকে স্বেচ্ছাচারী সম্রাট বলা হয়েছে।

ব্যক্তিগত লাইব্রেরি মূলত ব্যক্তির মনের প্রতিবিম্ব। ব্যক্তি যে ধরনের বই ভালোবাসে সে বইগুলোই হয় ব্যক্তিগত লাইব্রেরির মূল উপাদান। বই বাছাইয়ের ক্ষেত্রে সে সম্পূর্ণরূপে স্বাধীন। অন্যের আপত্তি গ্রাহ্য করা তার জন্য জরুরি নয়। এ কারণেই ব্যক্তিগত লাইব্রেরির মালিক যেন এক স্বেচ্ছাচারী সম্রাট।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
120
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews