সুমন তার পরিবারের সাথে সাভারে বেড়াতে গিয়ে জাতীয় স্মৃতিসৌধ দেখে অবাক হয়। সে মায়ের কাছে এ স্মৃতিসৌধ সম্পর্কে জানতে চায়। মা তাকে বলে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। স্মৃতিসৌধ তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল হয়ে দাঁড়িয়ে আছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

উপন্যাসের আখ্যানভাগ হচ্ছে- Plot বা কাহিনি-সমগ্র।

উত্তরঃ

বুধার জীবনাচরণ ও চলাফেরায় ভয়শূন্য এবং কোনো সময়-অসময় নেই বলে তার কাছে আলো-আঁধার সবই সমান।
বাবা-মা, ভাই-বোনদের হারিয়ে বুধা এই পৃথিবীতে বড় একা। সে ছন্নছাড়া, উদ্দেশ্যহীন জীবনযাপন করে। ঘুরতে ঘুরতে যে কোথায় যায় সেই হিসাব সে রাখে না। ওর কাছে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সব সমান। মনে করে যেদিক দু চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। হাটে মাঠে ঘুরে বেড়ায়। খেয়ে না-খেয়ে দিন কাটায়। চলাফেরায় সে ভয়শূন্য। রাত পোহালেই দিনের আলো, সূর্য ডুবলেই আঁধার। এ জন্য বুধার কাছে আলো-আঁধার সবই সমান।

সারকথা: বুধা জীবনাচরণ ও চলাফেরায় ভয়শূন্য এবং দিন-রাতের হিসাবে চলে না। বলে তার কাছে আলো-আঁধার সবই সমান।

উত্তরঃ

উদ্দীপকের স্মৃতিসৌধ 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মৃতি স্মরণ করিয়ে দেয়।
মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার, বাংলার ইতিহাসের এক গৌরবমন্ডিত অধ্যায়। ১৯৭১ সালে বাংলার মুক্তিপাগল জনতা শত্রুধ্বংসের মন্ত্রে উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এদেশের সাহসী সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করে স্বদেশকে শত্রুমুক্ত করেছে।
উদ্দীপকের 'স্মৃতিসৌধ' বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতীক। এটি বাংলাদেশের মুক্তিসংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের স্মারক। এর মধ্য দিয়ে বাংলার মানুষের দেশপ্রেমও প্রতিফলিত হয়। এই স্মৃতিসৌধ 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মৃতিকে মনে করিয়ে দেয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের বর্ণনা পাওয়া যায়। রাজাকার-শান্তি কমিটির চেয়ারম্যানের ঘর পুড়িয়ে দেওয়া, মিলিটারি ক্যাম্পে গিয়ে তথ্য সংগ্রহ করা ও ব্যাংকারে মাইন পুঁতে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধের অংশ। বুধা এসব কাজের কোনোটা করেছে নিজের বুদ্ধিতে আর কোনোটা করেছে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিনের নেতৃত্বে। বুধার গ্রামের অনেকেই পাকিস্তানিদের গুলিতে শহিদ হয়েছেন। তাঁদের এসব স্মৃতিই বহন করে চলেছে উদ্দীপকের স্মৃতিসৗধ।
সারকথা: মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। এটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের স্বাধীনতা আন্দোলনের

উত্তরঃ

উদ্দীপকের 'স্মৃতিসৌধ' ও 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়ই মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল"- মন্তব্যটি যথার্থ।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর নির্মম নির্যাতন শুরু করে। তাদের সেই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ভয়ে বাঙালি পিছপা না হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে তাদের মোকাবিলা করে। অবশেষে তাদের পরাজিত করে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে।
উদ্দীপকের সুমন মায়ের সঙ্গে সাভারে গিয়ে স্মৃতিসৌধ দেখে অবাক হয়। স্মৃতিসৌধ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তার মা বলেন, মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে। স্মৃতিসৌধ তরুণ প্রজন্মের কাছে প্রামাণ্য দলিল হয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের প্রেক্ষাপট ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এক সাহসী কিশোর বুধা। গ্রামে মিলিটারি আসার পর থেকে তার ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, আলি ও মিঠুর কর্মকান্ড, আহাদ মুন্সি ও রাজাকারদের তৎপরতা, গ্রামবাসীর মৃত্যু, ধ্বংসলীলা, গ্রাম ছেড়ে পালিয়ে মানুষের আত্মরক্ষার চেষ্টা, মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ, বুধাদের প্রতিশোধ গ্রহণ সবই মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে।
'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। আর সাভারের স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ এবং এর ইতিহাস বহন করেছে। উভয় জায়গায় মুক্তিযুদ্ধ ও 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়ই মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল। মুক্তিযোদ্ধাদের বিষয়টি প্রকাশ পেয়েছে। এসব দিক বিচারে উদ্দীপকের স্মৃতিসৌধ ও

সারকথা: উদ্দীপকের স্মৃতিসৌধ এবং 'কাকতাড়ুয়া' উপন্যাস উভয়ই মুক্তিযুদ্ধে এদেশের মানুষের সাহস, বীরত্ব ও আত্মদানের দিক নির্দেশ করে।

167

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews