মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত হওয়ায় 'স্যাম্পী লি.' কোম্পানির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাওয়ার আশায় দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে। প্রতিষ্ঠানের এ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে মূলধন বাজেটিং-এর বিভিন্ন পদ্ধতি (গড় মুনাফার হার, পে-ব্যাক সময়, নিট বর্তমান মূল্য ইত্যাদি) ঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে। ফলে কোনো প্রকল্পে বিনিয়োগ আদৌ লাভজনক হবে কিনা তা এই পদ্ধতিসমূহের মাধ্যমে জানা যায়।
উদ্দীপকের শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান 'স্যাম্পী লি.' ভোক্তাদের ক্রয়ক্ষমতা, রুচি প্রভৃতি বিবেচনা করে একটি প্রকল্পে বিনিয়োগ করতে চায়। ৫ বছর মেয়াদি উক্ত প্রকল্পে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৫ কোটি টাকা। অর্থাৎ এটি একটি বড় আকারের দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা নির্ভর করে মূলধন বাজেটিং-এর সিদ্ধান্তের উপর। কারণ কোনো কারণে সিদ্ধান্তে ভুল হলে সাধারণত সেটি সংশোধন করার সুযোগ থাকে না। আবার সংশোধনের সুযোগ থাকলেও বড় অঙ্কের মাশুল দিতে হয়। এক্ষেত্রে কারবারটি ব্যর্থও হতে পারে।
উদ্দীপকে 'স্যাম্পী কোম্পানির' নতুন প্রকল্পটি বড় ও দীর্ঘমেয়াদি। তাই এ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিং সিদ্ধান্ত সঠিক ও বাস্তবসম্মত হওয়া প্রয়োজন। সুতরাং বলা যায়, স্যাম্পী লি. কোম্পানির বিনিয়োগ ক্ষেত্রটির জন্য মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!