A-সেট

ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি, পেঁপে, আম, মলা মাছ

B-সেট

মাছ, মাংস, ডিম, ডাল

তমাল সব সময় ৪ সেটের খাবারগুলো খেতে পছন্দ করে। কিন্তু A সেটের খাবারগুলো খুবই কম খায়।

Updated: 1 year ago
উত্তরঃ

এক গ্রাম শর্করা ৪ কিলোক্যালরি শক্তি উৎপন্ন করে।

উত্তরঃ

খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে মূলত খাদ্য পাই। যেসব দ্রব্য আহার বা গ্রহণ করলে জীবদেহের পুষ্টি ও বৃদ্ধিসাধন, ক্ষয়পূরণ, তাপ ও শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ শক্তিবৃদ্ধি প্রভৃতি কাজ সম্পন্ন হয় ঐ সকল দ্রব্যকে খাদ্য বলে।

উত্তরঃ

B-সেটের খাদ্যগুলো মাছ, মাংস, ডিম, ডাল যা আমিষ জাতীয় খাদ্য। নিচে আমিষ জাতীয় খাদ্যের কার্যকরী দিক ব্যাখ্যা করা হলো-
১. দেহের অস্থি, পেশি, বিভিন্ন অঙ্গতন্ত্র, রক্ত কণিকা তৈরিতে সহায়তা করে।

২. দেহের কোষ গঠনে সহায়তা করে।
৩. দেহের বৃদ্ধিসাধন, গঠন ও ক্ষয়পূরণে আমিষ মুখ্য ভূমিকা পালন করে।
৪. নতুন কোষ উৎপাদনে আমিষ প্রধান ভূমিকা পালন করে।
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
৬. রক্তের হিমোগ্লোবিন তৈরিতে আমিষ ব্যাপক ভূমিকা পালন করে।
৭. কোষীয় বিপাকের মাধ্যমে তাপশক্তির চাহিদা পূরণ করে।
৮. উৎসেচক, হরমোন ইত্যাদি গঠনে আমিষের ভূমিকা রয়েছে।

উত্তরঃ

A-সেটের খাবারগুলো হলো ভিটামিন 'A' এর উৎস। A-সেটের খাবারগুলোর অভাবে তমালের দেহে রাতকানা, জেরপথালমিয়াসহ নানা ধরনের সংক্রামক রোগ দেখা দিতে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-

১. রাতকানা রোগ হলে তমাল স্বল্প আলোতে বিশেষ করে রাতে আবছা আলোতে চোখে দেখতে পারে না।
২. জেরপথালমিয়া রোগ হলে তমালের চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হবে। কর্নিয়ার উপর শুষ্ক স্তর পড়বে। ফলে চোখ শুকিয়ে যাবে এবং চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে যাবে। চোখে আলো সহ্য হবে না। চোখে পুঁজ জমবে এবং চোখের পাতা ফুলে যাবে।
৩. তমালের দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে।
৪. সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হতে পারে।

95

বর্তমানে পৃথিবীতে বাস করছে লাখ লাখ বিভিন্ন জাতের প্রাণী। এদের আকার-আকৃতি ও বৈশিষ্ট্য যেমন ভিন্নতর তেমন বিচিত্র এদের জীবনধারা, স্বভাব, খাদ্য ও খাদ্যগ্রহণ পদ্ধতি। দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অপরিহার্য। অতএব মানবদেহকে সুস্থ-সকল রাখার জন্যও খাদ্য অপরিহার্য। খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহকে সুস্থ রাখার পূর্বশর্ত। আমিষ, শর্করা, জেল ও চ ইত্যাদি জৈবযৌগ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আর এ সকল খাদ্য থেকে পুষ্টি পাই। খাদ্য বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। আার এ খাদ্য থেকে জীৰ পুষ্টি লাভ করে।

এ অধ্যায় পাঠ শেষে আম-

• বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ ব্যাখ্যা করতে পারব;
• পুষ্টির অভাবজনিত রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারব;
• চাহিদা অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারব।

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews