A এর আণবিক সংকেত নির্ণয় কর।

Updated: 9 months ago
উত্তরঃ

উদ্দীপকের A যৌগটি একটি হাইড্রোকার্বন।

H এর সংযুতি = 14.29%

∴ C এর সংযুতি = (100 – 14.29)%

= 85.71%

আণবিক সংকেত নির্ণয় করতে প্রথমে স্থূল সংকেত নির্ণয় করতে হবে।

বিষয়HCমূল সংকেত
শতকরা সংযুতি14.2985.71CH2
শতকরা সংযুতি/আপেক্ষিক পারমাণবিক ভর14.29 1=14.29 85.71 12 =7.1425 
H : C

14.29 : 7.1425

=14.29 7.1425 : 7.1425 7.1425

= 2 : 1

∴ যৌগটির স্থূল সংকেত = CH2

আণবিক সংকেত = (CH2)n

আণবিক ভর = 12+1×2n

= 14n

দেওয়া আছে, প্রকৃত আণবিক ভর = 28

∴ 14n = 28

বা n = 2

সুতরাং যৌগটির প্রকৃত আণবিক সংকেত = (CH2)2

=C2H4

540

Related Question

View All
উত্তরঃ

রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করার পর আর অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে।

1.9k
উত্তরঃ

পর্যায় সারণির 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। আর্গন, 1৪নং গ্রুপের মৌল। এর শেষ কক্ষপথে ৪টি ইলেকট্রন থাকে যা সুস্থিত ইলেকট্রন কাঠামো। তাই Ar কাউকে ইলেকট্রন দান বা গ্রহণ করে না অথবা শেয়ার করে যৌগ গঠন করেনা অর্থাৎ Ar রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। এজন্য Ar কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।

728
উত্তরঃ

উদ্দীপকের 28 আণবিক ভরবিশিষ্ট A হাইড্রোকার্বনটি C2H4 (ইথিন)। এটি থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব।

ইথিনকে H3PO4 এর উপস্থিতিতে 300°C তাপমাত্রায় ও 60 atm চাপে H2O এর সাথে বিক্রিয়া করালে ইথানল উৎপন্ন হয়।

H2C = CH2 + H2O rightwards arrow with H subscript 3 P O subscript 4 space below and 300 degree C comma space 60 space atm space on top H3C-CH2-OH

CH3 – CH2 – OH কে জারিত করলে প্রথমে অ্যালডিহাইড এবং পরে জৈব এসিড তৈরি হয়।

CH3-CH2-OH + [O] → CH3- CHO

CH3-CHO + [O] → CH3COOH

ইথানয়িক এসিড

এই ইথানয়িক এসিডের 4 – 10% জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে যা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। ইথানয়িক এসিড একটি জৈব এসিড যার ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষমতা থাকে। ফলে খাদ্যদ্রব্যের পচনকারী ব্যাকটেরিয়া মেরে এটি খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করতে পারে।

344
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews