চিত্রে O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB ও AC দুইটি জ্যা। জ্যা দুইটি A বিন্দুতে অঙ্কিত AO ব্যাসার্ধের সাথে ∠BAO ও ∠CAO কোণদ্বয় উৎপন্ন করে।

মনে করি, ABC বৃত্তের O কেন্দ্র। AB ও AC জ্যা দুইটি A বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ AO-এর সাথে সমান কোণ উৎপন্ন করেছে। প্রমাণ করতে হবে যে, AB = AC.
অঙ্কন : O হতে AB-এর উপর OM এবং AC-এর উপর ON লম্ব টানি।

প্রমাণ:
ধাপ ১. ∆ AOM ও ∆ AON-এর মধ্যে ∠AMO = ∠ANO [প্রত্যেকেই এক সমকোণ]
∠OAM = ∠OAN
এবং OA = OA [সাধারণ বাহু]
ΔΑΟΜ ΔΑΟΝ [বাহু-কোণ-বাহু সর্বসমতা]
সুতরাং AM = AN
ধাপ ২. AM = AB
এবং AN = AC [M ও N যথাক্রমে AB ও AC এর মধ্যবিন্দু]
ধাপ ৩. AB = AC [ধাপ (১) ও (২) হতে]
AB = AC (প্রমাণিত)
দেওয়া আছে, O কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে জ্যা AB = জ্যা AC । O, A যোগ করি । O বিন্দু হতে জ্যা AB ও AC এর উপর যথাক্রমে OM ও ON লম্ব আঁকি। প্রমাণ করতে হবে যে, ∠BAO = ∠CAO.

প্রমাণ:
ধাপ ১. এখানে AB জ্যা = CD জ্যা
আমরা জানি, সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।
OM = ON
ধাপ ২. △ OAM ও △ OAN সমকোণী ত্রিভুজন্বয়ে
OM = ON [ধাপ (১)]
OA = OA [সাধারণ বাহু]
△ΟΑΜ = △ΟΑΝ [বাহু-কোণ-বাহু সর্বসমতা]
△ ΜΑΟ = △ ΝΑΟ
∠BAO = ∠CAO. (দেখানো হলো)
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!