(i)তোমাকে যে ভালোবাসি এ কথা বাতাসেও জেনেছে এই বার্তা মুখে করে প্রভাময়ী আলো নিয়ে যায় আমাদের প্রেমের রূপে নীলবর্ণ আকাশ টাঙায় দিকে দিকে জাগে ভোর, বনভূমে পাখিরা সেজেছে।

(ii) তুমি চলে গেছ কত যুগ কত বছর?এই মাত্র সমুখে ছিলে, পাত্রে জল কাঁপছে এখনো যেন কোনো এক স্বপ্নঘেরা বাগানে লুকানো তোমার প্রেমের রূপ, প্রতিশ্রুতি, মিথ্যের শব্দবহর।

Updated: 4 months ago
উত্তরঃ

অর্ঘ্য' শব্দের অর্থ অঞ্জলি বা উপহার।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে প্রকাশিত কবির উদাসীনতার প্রকৃত কারণ তাঁর স্বামীর আকস্মিক মৃত্যু।
কবিতায় কবি সুফিয়া কামাল বসন্তকে সবসময় সাদরে গ্রহণ করেন। কিন্তু এবার কবির স্বামীর মৃত্যু বেদনার কারণে প্রকৃতিতে যে বসন্ত এসেছে কবি তার সন্ধান রাখেননি। কারণ কবির মন তাঁর স্বামীর মৃত্যু বেদনায় আচ্ছন্ন। তাই, বসন্তের এই ডাক এবার কবি আর শুনতে পারেননি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রিয়জন হারানোর ফলে মানবমনে সৃষ্ট স্মৃতিকাতরতা ও বিষণ্ণতা প্রকাশের দিক থেকে উদ্দীপক (ii) ও 'তাহারেই পড়ে মনে' কবিতার বরাদৃশ্য বিদ্যমান।
সন্তের আগমনে সৃষ্ট স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে স্বাভাবিকভাবেই কবিমন আন্দোলিত হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি অন্যান্য সময়ে সেন্তের আগমনে উৎসাহী হয়ে থাকলেও এবার প্রিয়জন হারিয়ে শোকে নিমজ্জিত হয়েছেন। রিক্ততার হাহাকারে কবিমন আচ্ছন্ন হয়ে থাকে। চলে কবি কোনোভাবেই প্রিয়জন হারানোর শোককে দূর করতে পারেন না।
¡দ্দীপক (ii) এ. দেখা যায়, অনেক বছর আগে প্রিয়জনকে হারালেও কবির মনে তার স্মৃতি এখনো জাগ্রত। তাঁর মনে হয় প্রিয়জন একটু রাগেই সামনে ছিল। প্রিয়জনের সান্নিধ্য ও প্রতিশ্রুতি এখনো কবির কাছে স্বপ্নের মতো লাগে বলে কবি তাঁর প্রিয়জনকে ভুলতে পারেন না। তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির মন প্রিয়জনের স্মৃতিতে কাতর হতে দেখা যায়। সুতরাং প্রিয়জনকে হারিয়ে স্মৃতিকাতর হওয়া ও বষন্নতা প্রকাশের ক্ষেত্রে উদ্দীপক (ii) ও 'তাহারেই পড়ে মনে' কবিতার এ দিক দিয়ে সাদৃশ্য পরিলক্ষিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

"উদ্দীপক দুটি যেন 'তাহারেই পড়ে মনে' কবিতাটির মূলকথা"- উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার বিষয়বস্তু অনুসারে মন্তব্যটি যথার্থ।
তাহারেই পড়ে মনে' কবিতায় স্বামীর প্রতি কবির গভীর হৃদয়াবেগ প্রকাশিত হয়েছে। তাঁর স্বামী যখন বেঁচে ছিলেন তখন তাঁর মনে বসন্তের রাকৃতিক নান্দনিকতা প্রভাব বিস্তার করলেও স্বামীর মৃত্যুতে বসন্ত তাঁর কাছে আর রঙিন মনে হয় না। বসন্ত বন্দনার জন্য কবিকে অনুরোধ জানানো হলেও কবি আগের মতো উৎসাহ অনুভব করেন না। স্বামীকে তাঁর মনে পড়ে, চেষ্টা করেও ভুলতে পারেন না।
উদ্দীপক (i) ও (ii)-এ যথাক্রমে ভালোবাসার সাথে প্রাকৃতিক সৌন্দর্য অনুভূত হওয়ার দিকটি উঠে এসেছে। এর সাথে ভালোবাসার মানুষের মৃত্যুতে সৃষ্ট বিষণ্ণতার চিত্রও অঙ্কিত হয়েছে। উদ্দীপক (i)-এ দেখা যায়, কবির ভালোবাসার কথা বাতাসও জেনে গেছে বলে কবির মনে হচ্ছে। আকাশের নীল রং ও বনভূমির পাখিরাও তাঁর ভালোবাসার বার্তা বয়ে বেড়াচ্ছে বলে কবি কল্পনা করছেন। উদ্দীপক (ii)-এ প্রিয়জনকে যরিয়ে শোকসন্তপ্ত কবিকে স্মৃতিকাতর হতে দেখা যায়।
তাহারেই পড়ে মনে' কবিতা ও উদ্দীপকদ্বয়ের উভয় জায়গায় প্রিয়জনের প্রতি ভালোবাসা ও তাকে হারিয়ে বেদনায় কাতর হওয়ার দিকটি উঠে এসেছে। মনের আনন্দের কারণে প্রকৃতিকে মানুষ আরও সুন্দর করে দেখে। কিন্তু প্রিয়জনের থেকে বিচ্ছেদ হলে সেই আনন্দে ভাটা পড়ে, আগে না দেখে মনে উৎসাহ সঙ্খ্যার হতো তার দিক থেকে মানুষের দৃষ্টি সরে যায়। প্রিয়জনকে হারিয়ে মানুষের মন বিষণ্ণতায় আক্রান্ত হয়। 'তাহারেই গড়ে মনে' কবিতা ও উদ্দীপক দুটিতে আমরা একই ধরনের আবেগ প্রকাশিত হতে দেখি, এসব দিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
19

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews