Part - A 

Updated: 11 months ago
PSC DESCO – CSA - 2023 সাধারণ জ্ঞান 2023 বর্ণমালা বিদেশি শব্দ ফররুখ আহমদ চলচ্চিত্র নুরুল মোমেন বাগধারা বহুব্রীহি সমাস ব্যঞ্জনে-ব্যঞ্জনে সন্ধি অপাদান কারক Appropriate Preposition Phrasal Verb Passive voice Simple, Complex & Compound Subject-Verb Agreement Idiom Lexical Verb Positive Degree Translation দ্বিঘাত সমীকরণ (Quadratic equation) শতকরা (Percentage) ভাগশেষ নির্ণয় ঐকিক নিয়ম (Unitary method) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের বহিঃস্থ ও অন্তঃস্থ কোণ (Exterior angles and interior angles of a triangle) সরল সমীকরণ (Simple/linear equation) ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য (Remainder & Factor Theorem) সাধারণ সূত্রাবলী (General formulas) সংবিধানের অনুচ্ছেদসমূহ ধরিত্রি সম্মেলন কুষ্টিয়া জেলা গ্যাসক্ষেত্র ময়মনসিংহ জেলা শেখ মুজিবুর রহমান সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি (Cellular or Mobile Phone Technology) বীরত্বসূচক খেতাব শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন নাইট্রোজেন (Nitrogen - N) বার্ষিক গতি (Annual Motion) ভর ও ওজন (Mass & Weight) রক্ত (Blood) ডোমেইন (Domain) তড়িৎ প্রবাহ (Electric Current) পঞ্চইন্দ্রিয় (5 Senses ) নিউটনের মহাকর্ষ সূত্র (Newton's Law of Gravitation)
উত্তরঃ

বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ  ৮ টি

KHIRUL ISLAM
KHIRUL ISLAM
3 years ago
উত্তরঃ

যুগছায়া চলচ্চিত্রটি পরিচালনা করেন কাজী নজরুল ইসলাম 

KHIRUL ISLAM
KHIRUL ISLAM
3 years ago
উত্তরঃ

ভাষা আন্দোলন

KHIRUL ISLAM
KHIRUL ISLAM
3 years ago
উত্তরঃ

'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস হলো - বন্ + ধন্।

KHIRUL ISLAM
KHIRUL ISLAM
3 years ago
উত্তরঃ

নঞ ববহুব্রীহি 

Robin
Robin
3 years ago
উত্তরঃ

পতঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ হল পতৎ + অঞ্জলি।

ABU TAHER
ABU TAHER
3 years ago
উত্তরঃ

কারক ও বিভক্তি নির্ণয় করঃ পাপে বিরত হও = অপাদানে সপ্তমী

Robin
Robin
3 years ago
উত্তরঃ

 I don't the time of his depart

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

By and by - soon, শীঘ্রই 

MOHAMMAD RAKIB
MOHAMMAD RAKIB
1 year ago
উত্তরঃ

বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে ১৫৩ টি।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

কেটুইয়েস, পোল্যান্ড - Cop-24

কপ-২৭ সম্মেলন ২০২২ সালে মিশরে & কপ-২৮ সম্মেলন ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

বাংলাদেশে প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন হয়েছে মধুমতি সেতু। 

মধুমতি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

ভোলার ইলিশা কূপটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কক্সবাজার'-

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

'এগিয়ে যাবে বাংলাদেশ' গ্রন্থটির লেখক মো. সাহাবুদ্দিন চুপ্পু। 

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

রবীন্দ্র গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট শিল্পী শীলা মোমেনকে বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার ২০২৩ দেওয়া হয়।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ আর্থ অবজাবেশন স্যাটেলাইট ।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

মর্যাদা অনুযায়ী বাংলাদেশের তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রীত্ব ১৯৭২ সালের ১২ জানুয়ারি শুরু হয়

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

সামাজিক প্রতীকতার একটি অংশ হিসাবে

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন হলেও এর সাথে অল্প পরিমাণ অন্যান্য প্যারাফিন হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন ইত্যাদি থাকে। এছাড়া আরও থাকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ও হাইড্রোজেন সালফাইড।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

২১ জুন তারিখে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয়। এ তারিখে সূর্যের উত্তরায়ন এর ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দ্রুত দূরত্ব সবচেয়ে বেশি হয় একে অপসুর বলে। অন্যদিকে ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে বড় দিন এবং ছোট রাত হয়


 

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের ৪ ভাগের ১ ভাগ, ভর পৃথিবীর ভরের ৮২ ভাগের ১ ভাগ মাত্র। এসব হিসাব মিলিয়ে চাঁদের মহাকর্ষীয় ত্বরণ ১.৬২ মিটার/সেকেন্ড২। অর্থাৎ, পৃথিবীর মহাকর্ষীয় ত্বরণের মাত্র ৬ ভাগের ১ ভাগ মাত্র। তাই পৃথিবীতে আপনার ওজন যদি ১০০ কেজি হয়, চাঁদে আপনার ওজন হবে মাত্র ১৬ কেজি!

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

রক্তে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রঙ লাল হয়। হিমোগ্লোবিন একটি প্রোটিন যা অদ 'হেমস' দিয়ে গঠিত যা লাল রঙের এবং হিমোগ্লোবিন মানুষের রক্তের সর্বাধিক অংশকে গঠন করে। হিমোগ্লোবিন হ'ল একটি মিশ্রিত প্রোটিন যেখানে গ্লোবিন নামক একটি প্রোটিন এবং একটি আয়রন আয়ন পাওয়া যায়।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে এক অ্যাম্পিয়ার বলে।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

বিজ্ঞানের যে শাখায় মানুষের ভৌতিক গুণাবলীর উপর ভিত্তি করে মানুষকে সনাক্ত করা হয় তাকে বায়োমেট্রিক্স বলা হয়। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি হচ্ছে বায়োমেট্রিক্স এর একটি শাখা। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিতে আঙ্গুলের ছাপের উপর ভিত্তি করে অপরাধীকে সনাক্ত করা হয়।

Prince Mondal
Prince Mondal
2 years ago
উত্তরঃ

নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী পৃথিবীর প্রতি চন্দ্রের টান বেশি হয়।

Prince Mondal
Prince Mondal
2 years ago
221

ঐকিক নিয়ম (Unitary Methods):

একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক এই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করার নিয়মকে ঐকিক নিয়ম বলে।

কোনো নির্দিষ্ট সংখ্যক বস্তুর মান বা পরিমাণ জানা থাকলে, সেখান থেকে প্রথমে ১টি বস্তুর মান নির্ণয় করে পরে প্রয়োজনীয় সংখ্যক বস্তুর মান নির্ণয় করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলা হয়।

সমস্যা সমাধান-

সমাধানের জন্য বাক্যটিকে এমনভাবে সাজাতে হবে যেন তাদের মধ্যে যে জিনিসটি দেওয়া আছে তা বাম দিকে এবং যা চাওয়া হচ্ছে তা ডানদিকে লেখা হয়। গুণ ও ভাগের কাজ সবশেষে করা সুবিধাজনক।

সমাধানের নিয়ম:

সময় ও কাজ বিষয়ক সমস্যায় দুই বা তিনটি ভিন্ন জাতীয় রাশি যুক্ত থাকে। ঐ গুলো হলো:

ক) সময়ের পরিমাণ

খ) কাজের পরিমাণ

গ) কাজ সম্পাদনকারীর সংখ্যা

নিয়ম: ১) কাজের পরিমাণ অপরিবর্তিত রেখে-

ক) কাজ সম্পাদনকারীর সংখ্যা কমালে কাজের সময় বাড়বে। এক্ষেত্রে গুণ করতে হয়।

খ) কাজ সম্পাদনকারীর সংখ্যা বাড়ালে কাজের সময় কমবে। এক্ষেত্রে ভাগ করতে হয়।

নিয়ম: ২) কাজ সম্পাদনকারীর সংখ্যা অপরিবর্তিত রেখে-

ক) কাজের পরিমাণ কমালে সময়ের পরিমাণ কম হয়। এক্ষেত্রে ভাগ করতে হয়।

খ) কাজের পরিমাণ বাড়ালে সময়ের পরিমাণ বেশি হয়। এক্ষেত্রে গুণ করতে হয়।

নিয়ম: ৩) কাজের সময় অপরিবর্তিত রেখে-

ক) কাজ সম্পাদনকারীর সংখ্যা কমালে কাজের পরিমাণ কম হয়। এক্ষেত্রে ভাগ করতে হয়।

খ) কাজ সম্পাদনকারীর সংখ্যা বাড়ালে কাজের পরিমাণ বেশি হয়। এক্ষেত্রে গুণ করতে হয়।

সাধারণ ধাপ

  • প্রথমে প্রদত্ত সংখ্যার ১টির মান নির্ণয় করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় সংখ্যার মান নির্ণয় করতে হবে।

উদাহরণ

৫টি কলমের দাম ১০০ টাকা হলে, ১টি কলমের দাম কত?

৫টি কলমের দাম = ১০০ টাকা

১টি কলমের দাম = ১০০ ÷ ৫ = ২০ টাকা

অতএব, ১টি কলমের দাম ২০ টাকা।

আরেকটি উদাহরণ

৮ জন শ্রমিক ১ দিনে ৪০ মিটার রাস্তা তৈরি করলে, ১ জন শ্রমিক ১ দিনে কত মিটার রাস্তা তৈরি করবে?

৮ জন শ্রমিকের কাজ = ৪০ মিটার

১ জন শ্রমিকের কাজ = ৪০ ÷ ৮ = ৫ মিটার

অতএব, ১ জন শ্রমিক ১ দিনে ৫ মিটার রাস্তা তৈরি করবে।

বৈশিষ্ট্য

  • এটি গণিতের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।
  • ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনে ব্যাপক ব্যবহার রয়েছে।
  • এখানে প্রথমে এককের মান নির্ণয় করা হয়।
  • অনুপাত ও সমানুপাতের সাথে এর সম্পর্ক রয়েছে।

মনে রাখার উপায়

“অনেকের মান জানা → ১টির মান বের করা → প্রয়োজনীয় মান নির্ণয় করা” — এটাই ঐকিক নিয়ম।

মনে করি, ১০টি বলপেনের দাম ৫০ টাকা। তাহলে, আমরা সহজেই বলতে পারি, ১টি বলপেনের দাম টাকা বা ৫ টাকা।

এখন ১টি বলপেনের দাম থেকে যেকোনো সংখ্যক বলপেনের দাম নির্ণয় করা যায়। যেমন, ৮টি বলপেনের দাম (৫×৮) টাকা বা ৪০ টাকা।

অতএব, ঐকিক নিয়মের সাহায্যে আমরা ১টি জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন, পরিমাণ নির্ণয় করতে পারি। নিচের কয়েকটি উদাহরণ লক্ষ করি।

উদাহরণ ১৩। ৭ ডজন পেন্সিলের দাম ১৪৪২ টাকা হলে, ১ ডজন পেন্সিলের দাম কত?

সমাধান:

৭ ডজন পেন্সিলের দাম ১৪৪২ টাকা

১ “ ” "   টাকা বা ২০৬ টাকা

১ ডজন পেন্সিলের দাম ২০৬ টাকা।

লক্ষ করি, ১ ডজন পেন্সিলের দাম বের করতে ৭ দ্বারা ১৪৪২ টাকাকে ভাগ করতে হয়েছে ।

উদাহরণ ১৪। ১০ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। ৫ জন লোক উক্ত কাজ কত দিনে করতে পারবে?

সমাধান:

১০ জন লোকে কাজটি করতে পারে ৯ দিনে

১ “ ” “ ” " ৯ × ১০ দিনে বা ৯০ দিনে।

এক্ষেত্রে, কাজটি এক জন লোককে করতে হলে ১০ গুণ সময় লাগবে। অর্থাৎ ১ জন লোক ঐ কাজটি ৯০ দিনে করতে পারে। এখন ঐ কাজ ৫ জন লোকে করলে তাদের সময় ১ জন লোকের সময়ের চেয়ে কম হবে। অর্থাৎ ৫ জন লোকের কাজটি করতে সময় লাগে দিন বা ১৮ দিন। এখানে একজন লোকের কাজটি করতে যে সময় লাগে সেই সময়কে ৫ দ্বারা ভাগ করে ৫ জন লোকের সময় নির্ণয় করা হয়েছে।

উদাহরণ ১৫। একটি ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের জন্য ৪ দিনের খাদ্য মজুদ আছে। ঐ পরিমাণ খাদ্যে ২০ জন ছাত্রের কতদিন চলবে?

সমাধান:

৫০ জন ছাত্রের খাদ্য আছে ৪ দিনের

১ “ ” “ ” ৫০×৪ দিনের বা ২০০ দিনের

২০ “ ” “ ” ×  দিনের বা ১০ দিনের

এখানে আমরা দেখতে পাই, যে পরিমাণ খাদ্যে ৫০ জনের ৪ দিন চলে, সেই পরিমাণ খাদ্যে ১ জনের ২০০ দিন চলে। আবার ঐ পরিমাণ খাদ্যে ২০ জন ছাত্রের ১০ দিন চলে। তা হলে দেখা যাচ্ছে যে, লোক সংখ্যা কমলে দিন বাড়ে আবার লোক সংখ্যা বাড়লে দিন কমে।

উদাহরণ ১৬। ২০ জন শ্রমিক একটি পুকুর ১৫ দিনে খনন করতে পারে। কত জন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?

সমাধান:

১৫ দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে ২০ জন

১ “ ” “ ” “ ” ২০×১৫ জন

২০ “ ” “ ” “ ” ×   বা ১৫ জন।

নির্ণেয় লোক সংখ্যা ১৫ জন।

উদাহরণ ১৭। শফিক দৈনিক ১০ ঘণ্টা করে হেঁটে ১২ দিনে ৪৮০ কি.মি. অতিক্রম করে। দৈনিক ১০ ঘণ্টা করে হেঁটে সে কত দিনে ৩৬০ কি.মি. অতিক্রম করতে পারবে?

সমাধান:

শফিক দৈনিক ১০ ঘণ্টা করে হেঁটে,

৪৮০ কি.মি. অতিক্রম করে ১২ দিনে

১ কি. মি. “ ”   দিনে

৩৬০ কি.মি “ ”  ×   দিনে বা ৯ দিনে

নির্ণেয় সময় ৯ দিন

উদাহরণ ১৮। একটি কাজ ক ১২ দিনে ও খ ২০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ঐ কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:

ক ১২ দিনে করতে পারে কাজটি

ক ১ " " " কাজটির   অংশ

আবার,

খ ২০ দিনে করতে পারে কাজটি

খ ১ “ ” " কাজটির অংশ

ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজটির

+

= +  অংশ

= অংশ

= অংশ

ক ও খ একত্রে কাজটির অংশ করতে পারে ১ দিনে

ক ও খ “ ” সম্পূর্ণ অংশ “ ” ÷ বা ×দিনে

=  দিনে বা

নির্ণেয় সময় দিন

উদাহরণ ১৯। ৪০ কেজি চালে ৫ সদস্য বিশিষ্ট একটি পরিবারের ২০ দিন চললে, ৭০ কেজি চালে একই পরিবারের কত দিন চলবে?

সমাধান:

৪০ কেজি চালে চলে ২০ দিন

১ “ ” "   দিন

৭০ “ ” " × দিন বা ৩৫ দিন

নির্ণেয় সময় ৩৫ দিন।

উদাহরণ ২০। একজন ঠিকাদার ১০০ কিলোমিটার রাস্তা ২০ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন। ২৫০ জন শ্রমিক নিয়োগ করে ১০ দিনে রাস্তার ৬২.৫০% সম্পন্ন করলেন।

(ক) প্রথম রাশি দ্বিতীয় রাশির ৬২.৫০% হলে, দ্বিতীয় রাশি:প্রথম রাশি = কত?
(খ) যদি ১০০ জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে ১৫ দিনে কত কি:মি রাস্তা তৈরি করা যেত?
(গ) দেখাও যে, কাজটি নির্দিষ্ট সময়ের ৪ দিন আগেই সম্পন্ন হবে।

সমাধান :

(ক) এখানে, ৬২.৫০% =

অর্থাৎ,

১ম রাশি, ২য় রাশির অংশ

১ম রাশি ৫ হলে, ২য় রাশি ৮

২ য় রাশি : ১ম রাশি = ৮ : ৫

(খ) এখানে, ১০০ কি.মি. এর ৬২.৫০%

=×.  কি.মি

= ৬২.৫০ কি.মি

২৫০ জন শ্রমিক ১০ দিনে সম্পন্ন করে ৬২.৫০ কি.মি. রাস্তা

১ জন শ্রমিক ১০ দিনে সম্পন্ন করে .  কি.মি. রাস্তা

১ জন শ্রমিক ১ দিনে সম্পন্ন করে .  ×  কি.মি. রাস্তা

১০০ জন শ্রমিক ১৫ দিনে সম্পন্ন করে . × ×   ×  কি.মি. রাস্তা

=   কি.মি.

= ৩৭.৫০ কি.মি

১০০ জন শ্রমিক নিয়োগ করলে ১৫ দিনে ৩৭.৫০ কি.মি রাস্তা তৈরি করা যেত।

(গ) 'খ' হতে পাই, ১০০ কি.মি. এর ৬২.৫০% = ৬২.৫০ কি.মি.।

২৫০ জন শ্রমিক ১০ দিনে তৈরি করে ৬২.৫০ কি.মি. রাস্তা

অবশিষ্ট থাকে (১০০-৬২.৫০) কি.মি. রাস্তা

= ৩৭.৫০ কি.মি. রাস্তা

অবশিষ্ট সময় থাকে (২০-১০) দিন বা, ১০ দিন

২৫০ জন শ্রমিক ৬২.৫০ কি.মি. রাস্তা তৈরি করে ১০ দিনে

২৫০ জন শ্রমিক ১ কি.মি. রাস্তা তৈরি করে  . দিনে

২৫০ জন শ্রমিক ৩৭.৫ কি.মি. রাস্তা তৈরি করে ×. . দিনে

= দিনে

= ৬

কাজটি নির্দিষ্ট সমেয়ের (১০-৬) দিন বা, ৪ দিন পূর্বে সম্পন্ন হবে।

(দেখানো হলো)

Related Question

View All
উত্তরঃ

মাছের মায়ের কান্না বাগধারার অর্থ মিথ্যাশোক।

বাক্য: খেলার সময় একটু আঘাত পেয়েই সে মাছের মার কান্না করছে।

Arif Hossain
Arif Hossain
2 years ago
2k
উত্তরঃ

কান পাতলা অর্থ যে সব বিশ্বাস করে
>সে একজন কান পাতলা মানুষ তাকে সব কথা বলতে নেই।

Arif Hossain
Arif Hossain
2 years ago
830
উত্তরঃ

কলির সন্ধ্যা বাগধারাটির অর্থ দুর্দিন বা দুঃখের সূত্রপাত।

বাক্য: চাকরি চলে যাওয়ায় তার জীবনে কলির সন্ধ্যা নেমে এসেছে।

Arif Hossain
Arif Hossain
2 years ago
783
উত্তরঃ

লম্বা দেওয়া বাগধারাটির অর্থ: চম্পট দেওয়া

বাক্য: সে অনেক টাকা হাতিয়ে নিয়ে লম্বা দিয়েছে।

Arif Hossain
Arif Hossain
2 years ago
1.9k
উত্তরঃ

সোনায় সোহাগা

অর্থ: উপযুক্ত মিলন
বাক্য: তার সুন্দর চোখ আবার মিষ্টি হাসি যেন সোনায় সোহাগা।

Arif Hossain
Arif Hossain
2 years ago
1.1k
উত্তরঃ

মিছরির ছুরি বাগধারাটির অর্থ হল মুখে মধু অন্তরে বিষ।
বাক্য: সে মিছরির ছুরি দিয়ে অনেকের সাথে প্রতারণা করেছে।

Arif Hossain
Arif Hossain
2 years ago
5.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews