জাতি গঠনে নারী ও পুরুষের সমান ভূমিকা রয়েছে। বর্তমান সমাজে নারীর অগ্রগতি দৃশ্যমান হলেও বিভিন্ন সময়ে নারীর প্রতি নানা ধরনের বৈষম্য পরিলক্ষিত হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সিদ্ধান্ত গ্রহণ, সামাজিক নিরাপত্তা প্রায় সকল ক্ষেত্রেই নারী বৈষম্য ও বঞ্চনার শিকার হয়। এছাড়াও বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, পারিবারিক ও সামাজিক সহিংসতা নারীর অগ্রগতিকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। কাজী নজরুল ইসলাম লিখেছেন- 'যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।' নারীর প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত না করে একটি জাতি কখনো অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে না।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?