অনুশীলনী (২.১)

সমানুপাত ও লাভ-ক্ষতি - গণিত - সপ্তম শ্রেণি | NCTB BOOK

2.1k

১। নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ।

(ক) ৩ কেজি, ৫ টাকা, ৬ কেজি, ১০ টাকা
(খ) ৯ বছর, ১০ দিন, ১৮ বছর ও ২০ দিন
(গ) ৭ সে.মি., ১৫ সেকেন্ড, ২৮ সে.মি. ও ১ মিনিট
(ঘ) ১২টি খাতা, ১৫টি পেনসিল, ২০ টাকা ও ২৫ টাকা
(ঙ) ১২৫ জন ছাত্র ও ২৫জন শিক্ষক, ২৫০০ টাকা ও ৫০০ টাকা

২। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে। সমানুপাত তৈরি কর।

(ক) ৬, ২৪
(খ) ২৫, ৮১
(গ) ১৬, ৪৯
(ঘ) ৫৭,১২৫

(ঙ) ১.৫, ১৩.৫।

৩। শূন্যস্থান পূরণ কর।

(ক) ১১ : ২৫ :: □ : ৫০

(খ) ৭ : □ :: ৮ : ৬৪

(গ) ২.৫: ৫.০ :: ৭ : □

(ঘ) ১৩: ১৫:: □ : ৭১০

(ঙ) □ : ১২.৫ :: ৫ : ২৫

৪। নিচের রাশিগুলোর ৪র্থ সমানুপাতী নির্ণয় কর।

(ক) ৫, ৭, ১০
(খ) ১৫, ২৫, ৩৩
(গ) ১৬, ২৪, ৩২
(ঘ) ৮,৮১২,৪
(ঙ) ৫, ৪.৫, ৭

৫। ১৫ কেজি চালের দাম ৬০০ টাকা হলে, এরূপ ২৫ কেজি চালের দাম কত?
৬। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক ৫৫০টি শার্ট তৈরি হয়। ঐ ফ্যাক্টরিতে একই হারে ১ সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়?
৭। কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা তিন পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে?
৮। ২১৬০ টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে ১: ২: ৩ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে?
৯। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে ৫: ৪: ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ১৮০ টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় কর।

১০। সবুজ, ডালিম ও লিংকন তিন ভাই। তাদের পিতা ৬৩০০ টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের ৩৫ অংশ এবং ডালিম লিংকনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের কর।

১১। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১: ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩:৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?

১২। দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ঐ শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে ৩ : ২ ও দ্বিতীয় গ্লাসে ৫ : ৪। ঐ দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় কর।

১৩। কঃ খ = ৪ : ৭, খঃ গ = ১০ : ৭ হলে, ক খ গ নির্ণয় কর।

১৪। ৯৬০০ টাকা সারা, মাইমুনা ও রাইসার মধ্যে ৪ : ৩ : ১ অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে?

১৫। তিনজন ছাত্রের মধ্যে ৪২০০ টাকা তাদের শ্রেণি অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী হয়, তবে কে কত টাকা পাবে?

১৬। সোলায়মান ও সালমানের আয়ের অনুপাত ৫ ৭। সালমান ও ইউসুফের আয়ের অনুপাত ৪ : ৫। সোলায়মানের আয় ১২০ টাকা হলে ইউসুফের আয় কত?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...