কার্যবস্তুতে সুবিধামতো উচ্চতায় উলম্ব অবস্থাতে আটকাও। তবে ক্ল্যাম্পিং করে মজবুত ভাবে উপ অবস্থানে জবকে আটকাতে পারলে নিরাপদভাবে ধাতু জোড়ের কাজ সম্পন্ন করা যায়।
- জোড়ের নিম্ন প্রান্তে আর্ক স্ট্রাইক কর ও ইলেকট্রোডকে পার্শ্বে না দুলিয়ে সোজা ঊর্ধ্বাভিমুখী রুট রান টানতে থাক।
- ইলেকট্রোড চালনার পতি সমান রাখ।
- আর্ক লেখে ছোট রাখ এবং রুট রানে 'কী' (Key) হোল বজার রাখ।
- মনে রাখৰে “কী” (Key) হোগের ব্যাস ইলেকট্রোডের ব্যাসের সমান হবে।
- প্রথম রান শেষ হওয়ার পর চিপিং হ্যামার, ওয়্যার ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে।
- দ্বিতীয় এবং পরবর্তী রানসমূহের জন্য ইলেকট্রোডকে জোড়ের উত্তর পার্শ্বে ক্ষণিকের জন্য থেমে দুলিয়ে দুলিয়ে রান শেষ করতে হবে।
- তৃতীয় বা শেষ রান টানার পূর্বে প্রায় ১.৫ মিমি কিনারা বজায় রাখ ।
১। উলম্ব অবস্থানে পেনিট্রেশনসহ সিঙ্গেল 'ভি' বাট জোড় তৈরির জন্য কার্যবস্তুর প্রস্তুত প্রণালি বর্ণনা কর।
২। পেনিট্রেশনসহ সিঙ্গেল 'ভি' বার্ট জোড়ের জন্য ওয়ার্কপিস ট্যাক ওয়েল্ড করার পদ্ধতি উল্লেখ কর ।
৩। ওয়ার্কপিস প্রি-সেটিং এর গুরুত্ব ও পদ্ধতি উলেখ কর।
৪। 'কী' হোল কী?
৫। সিঙ্গেল 'ভি' বাট জোড়ের ক্ষেত্রে প্রথম রানে 'কী' হোল বজায় রাখার গুরুত্ব উল্লেখ কর।
৬। প্রথম, দ্বিতীয় ও অন্যান্য রানে ইলেকট্রোডের অ্যাংগেল ও চালনার গতি কেমন হবে তা বর্ণনা কর।
৭। আর্ক লেংথ ও বুনন প্রক্রিয়া বর্ণনা কর।
৮। প্রতি রানের শেষে ধাতুমল পরিষ্কারের গুরুত্ব বর্ণনা কর ।
৯। ওয়েল্ডিং-এর সময় ও পরে ধাতু জোড়ের পরীক্ষণ ।
Read more