- ইলেকট্রোডকে নিচের প্লেটের সাথে ৩০°-৪০° কোণে ধর এবং প্লেটের দৈর্ঘ্য বরাবর ৭০-৮০° তে ধর।
- পূর্বের ন্যায় ইলেকট্রোডের কোণ ও আর্ক লেংথ ঠিক রেখে রুট রানটি টান।
- ১ম রানের পর ভালোভাবে চিপিং হ্যামার ও ওয়ার ব্রাশ দিয়ে পরিষ্কার কর।
- দ্বিতীয় রানের জন্য ইলেকট্রোড প্লেটের সঙ্গে ৬০° কোণে ধর।
- প্রত্যেক রানের জন্য ইলেকট্রোডের কোণ পেটের দৈর্ঘ্য বরাবর ওয়েল্ডিং এর দিকে ৭০°-৮০° রাখ।
- একই গতিতে ইলেকট্রোড চালনা কর।
- আর্ক লেংথ অপরিবর্তিত রাখ, আর্ক লেংথ খুব বড় হলে কিংবা অত্যাধিক কারেন্ট হলে আন্ডার কাট হবে।
- কার্য বস্তুর শেষ প্রান্ত পর্যন্ত ওয়েল্ড করে দ্বিতীয় রান সম্পন্ন কর।
- স্পগ চিপিং কর এবং কয়েল এলাকা ব্রাশ কর, তৃতীয় শেষ রান ওয়েল্ড করতে।
- ইলেকট্রোড পেটের পার্শ্বের সঙ্গে ৩৫°-৪০° কোণে এবং পেটের দৈর্ঘ্য বরাবর ৭০°-৮০° কোণে ধর ।
- ইলেকট্রোড চালনার গতি ও আর্ক লেংথ দ্বিতীয় রানের অনুরূপ।
- কার্যবস্তু শেষ প্রান্ত পর্যন্ত ওয়েল্ড করে শেষ প্রান্তে ক্ষণিকের জন্য অপেক্ষা করে তৃতীয় রান সমাপ্ত কর ।
- স্পগ চিপিং কর এবং ওয়েন্ড এলাকা পরিষ্কার কর ।
Content added By
Read more