তুলা দিয়ে লেখা (পাঠ ২)

বিভিন্ন প্রকার শিল্পকর্ম - চারু ও কারুকলা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

407

এবার তুলা দিয়ে লেখার কাজ আরম্ভ করি। প্রয়োজনীয় মাপের রঙিন কাপড় নিই। লাল, নীল, সবুজ কিংবা বেগুনি যে রং আমাদের ভালো লাগে সেগুলো নিই। রং গাঢ় হতে হবে, হালকা রঙে ভালো দেখাবে না। পরিষ্কার পাকা মেঝে কিংবা টেবিলের উপর কাপড় বিছিয়ে যা লেখা হবে তা বড়ো বড়ো অক্ষরে চক দিয়ে লিখে নিই। পেঁজা তুলা দিয়ে ছোটো ছোটো বলের মতো গুটি তৈরি করি। হাতের তালুর উপর মাটি রেখে অন্য হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন করে রুটি বেলার আটার বল তৈরি করা হয়, ঠিক তেমনি তুলার গুটি তৈরি করি। এবার কাপড়ের ওপর চকের লেখা বরাবর ময়দার ঘন আঠার লেই লাগিয়ে তুলার গুটিগুলো চাপ দিয়ে একটি একটি করে বসিয়ে যাই। গুটি বসাবার সময় একটি অপরটির গা ঘেঁষে বসাতে হবে। কাপড়ের মধ্যে একটি আধুলির মতো গোল করে গুটির ঠিক নিচে আঠা লাগাই।

গুটিগুলো সব সমান করে তৈরি করব। একই লেখায় ছোটো-বড়ো গুটি ব্যবহার করলে লেখা ভালো দেখাবে না। গুটির ব্যাস ২ বা ৩ সেমি. পর্যন্ত হতে পারে। মোটা লেখার জন্য বড়ো গুটি আর সরু লেখার জন্য ছোটো গুটি। ছবি দেখে আমরা সহজেই তুলা দিয়ে যেকোনো লেখা লিখতে পারব।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...