স্টেম ফোঁড় বা ডাল ফোঁড় (পাঠ ৬)

বিভিন্ন প্রকার শিল্পকর্ম - চারু ও কারুকলা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

238

ডাল ফোঁড় সাধারণত গাছের ডাল, ফুল ও পাতার ডাল, লতা ইত্যাদি নকশা সেলাই করবার জন্যে ব্যবহার করা হয়। এই ফোঁড় দিয়ে রেখার আকারে সেলাই করে গেলে, রেখাটি দড়ির মতো প্যাচানো প্যাঁচানো দেখা যায়।

ডাল ফোঁড় দিয়ে সেলাই করবার সময় ফোঁড়গুলো পর পর সামনে থেকে পেছনের দিকে আসবে। সুচে সুতা পরিয়ে সুতার মাথায় গিঁট দিই। সুচের মাথা কাপড়ের নিচ দিক দিয়ে ওপরে তুলি। সুচের মাথা যেখানে উঠল তার থেকে সামান্য পেছনে বাঁ দিকে একটু সরিয়ে, সুঁই ঢুকিয়ে, ফোঁড় দুটির মাঝামাঝি জায়গায়, ডান

দিকে একটু সরিয়ে সুচের মাথা উঠাই। এবার সুচের মাথা যেখানে উঠল তার পেছনে বাঁ দিকে একটু সরিয়ে আবার সুচের মাথা ঢোকাই এবং শেষ দুই ফোঁড়ের মাঝামাঝি জায়গায় একটু ডানে সরিয়ে সুচের মাথা ওঠাই। এভাবে একের পর এক ফোঁড় দিয়ে সামনে থেকে পেছনের দিকে আসতে থাকি। দেখি সেলাই কেমন সুন্দর দেখাচ্ছে!

Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...