তুলা ও কাপড়ের তৈরি কারুশিল্প (পাঠ ১)

বিভিন্ন প্রকার শিল্পকর্ম - চারু ও কারুকলা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

309

তুলা দিয়ে সুন্দর একটি হাঁসের ছবি তৈরি করি। এছাড়া বিভিন্ন রঙের ফুল ও পাতা দিয়ে সাজানো ফুলদানির ছবি, পাখি, বিড়াল এবং অন্যান্য জিনিস তৈরি করি। কভারসহ একটি কুশন তৈরি করি।

উপকরণ

তুলা দিয়ে কারুকর্ম করতে গেলে মূল উপকরণ হলো তুলা তা তো বুঝতেই পারছ। ব্যান্ডেজ করার তুলা, সাধারণ পেঁজা তুলা, বিভিন্ন রং, বিভিন্ন রঙের কাপড়, পিচবোর্ড, বোর্ড কাগজ, সাদা কাগজ, কার্বন কাগজ, ময়দার আঠা, আইকা আঠা, কাঁচি, সুচ, সুতা ইত্যাদি। তবে দুরকম তুলা রয়েছে। লেখা ও কুশনের জন্য, লেপ তৈরি করার পেঁজা বা ধুনা তুলা আর ছবির জন্য স্তরে স্তরে সাজানো ব্যান্ডেজ করার তুলা। এছাড়া লাগবে-বিভিন্ন রঙের কাপড়, সাদা কাগজ, রঙিন কাগজ, পিচবোর্ড, পানিতে গোলানো রং, ময়দার ঘন আঠা, ধারালো কাঁচি, পেনসিল, কার্বন পেপার, চক, বিভিন্ন রঙের কাপড়, মোটা সাদা কাগজ অথবা বাদামি কাগজ ইত্যাদি।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...