দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম (পাঠ ৬-৭)

আলোর ঘটনা - বিজ্ঞান - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

1.1k

কোনো দেয়ালে বল ছুঁড়ে মারলে তা দেয়াল থেকে যেভাবে ধাক্কা খেয়ে ফিরে আসে দর্পণে আলোর প্রতিফলনের ঘটনা অনেকটা তার মতো। কোনো বলকে তুমি যদি সোজাভাবে দেয়ালে ছুঁড়ে দাও, তাহলে তা দেয়ালে লেগে সোজাভাবেই ফিরে আসবে। দর্পণে আলো পড়ার বেলায়ও একই ঘটনা ঘটবে। এবার পরের পৃষ্ঠার কাজটি করো।

কাজ: দেয়ালে ছোঁড়া বলের দিক পরিবর্তন পর্যবেক্ষণ।
প্রয়োজনীয় উপকরণ: একটি টেনিস বল।
পদ্ধতি: একটি টেনিস বল নাও। এটাকে লম্বভাবে দেয়ালে ছুঁড়ে
মারো। দেয়ালে আঘাত করে বলটি কীভাবে ফিরে আসছে? লম্বভাবে না অন্য কোন পথে? এবার বলটি দেয়ালের সাথে কোণ করে ছুড়ে দাও। বলটি এবার কীভাবে ফিরে আসছে? লম্বভাবে না কোণ করে? বলটিকে দেয়ালের সাথে বিভিন্ন কোণ করে ছুঁড়ে দেখ, বলটি কীভাবে ফিরে আসছে।

এ কাজ থেকে আমরা যা পাই তা হলো-
১. বলটি সোজা ছুঁড়লে এটা সোজা ফিরে আসে।
২. বলটি দেয়ালের সাথে কোণ করে ছুঁড়লে এটা কোণ করে ফিরে যায়।
৩. বলটিকে যে কোণে ছুঁড়ে হয় এটা সে কোণেই ফিরে যায়।
একই রকম ঘটনা ঘটে আলো যখন কোনো দর্পণে আপতিত ও প্রতিফলিত হয়। নিচের কাজটি করলে এটা বুঝতে সহজ হবে।

কাজ: দর্পণে আলোর প্রতিফলন।
প্রয়োজনীয় উপকরণ: একটি দর্পণ ও একটি টর্চ।
পদ্ধতি: দর্পণটি ঘরের মেঝেতে এমনভাবে রাখ যাতে এর মুখ বা মসৃণ দিকটি উপরের দিকে থাকে। দর্পণে টর্চের আলো সোজা করে ফেলো। টর্চের আলো দর্পণ থেকে প্রতিফলিত হয়ে সোজা গিয়ে ছাদে পড়বে। টর্চটি একদিকে সরাও যাতে টর্চের আলো কোণ করে দর্পণে পড়ে। দেখবে কোণ পরিবর্তনের সাথে সাথে ছাদে পড়া আলো স্থান পরিবর্তন করছে।

অভিলম্বের সাথে যে কোণে দর্পণে আলো পড়ে তাকে বলা হয় আপতন কোণ। আর অভিলম্বের সাথে যে কোণে দর্পণ থেকে আলো প্রতিফলিত হয় তাকে বলে প্রতিফলন কোণ। পরীক্ষা করে দেখা গেছে যে, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। অর্থাৎ,

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...