প্রাত্যহিক জীবনে পারিবারিক কাজ (পাঠ ৩৭ ও ৩৮)

আমাদের প্রয়োজনীয় কাজ - কর্ম ও জীবনমুখী শিক্ষা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

664

মানুষ পরিবারে বাস করে। কেউ কেউ মা-বাবা, ভাই-বোনসহ একত্রে বাস করে আবার কেউ কেউ মা-বাবা, দাদা-দাদি, চাচা-চাচির সাথে একত্রে বসবাস করে।

তোমরা জানো, পরিবারে একত্রে বসবাস করতে গেলে নানা ধরনের কাজ করার দরকার হয়। তোমরা দেখবে পরিবারের বড়রা প্রত্যেকে কোনো না কোনো কাজ করছে। যে কাজগুলো পরিবারের সদস্যদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য বা সকলের সাথে সংশ্লিষ্ট, সেগুলোকে পারিবারিক কাজ বলে। যেমন: আমরা বলতে পারি বাজার করা, রান্না করা, খাবার টেবিল গোছানো, ঘরদোর পরিচ্ছন্ন রাখা, গবাদি পশু-পাখি পালন করা, বাসার বিভিন্ন বিল পরিশোধ করা ইত্যাদি।

বিভিন্ন পারিবারিক কাজের মাঝে কোনগুলো তুমি নিজে করতে পারবে আর কোন কোন কাজে অন্যকে সাহায্য করতে পারবে তা নিচের ছকে উল্লেখ কর।

ক্রম নংদৈনন্দিন পারিবারিক কাজযে কাজগুলো তুমি নিজে করতে পারবেযে কাজগুলো পরিবারের অন্যকে সাহায্য করতে পারবে
১.খাবার টেবিল গোছানো
২.বাজার করা
৩.তোমার শোবার ঘর পরিচ্ছন্ন রাখা
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.

আমরা দেখি সাধারণত মা-বাবা বা পরিবারের বড়োরাই পারিবারের কাজগুলো করে থাকেন। তবে বয়স, কাজের ক্ষমতা ও দক্ষতা অনুযায়ী পরিবারের সদস্যদের অনেকেই কোনো না কোনো কাজ করে থাকেন। বেশিরভাগ সময় পরিবারের সদস্যরা কাজ করলেও পরিবারের কাজের তুলনায় সদস্যসংখ্যা কম হলে বা অন্যান্য কাজে ব্যস্ততা থাকলে কাজগুলো সম্পাদনের জন্য মাঝে মাঝে অন্য লোকের সাহায্য নেয়া হয়।

পরিবারের আর কোন কোন কাজে তুমি অংশগ্রহণ করতে পার নিচের ছকে তা উল্লেখ কর:

ক্রমপারিবারিক কাজ
মাকে রান্নায় সহযোগিতা করা
বাবার সাথে বাজার করা
১০
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...