2024 সালের এইচএসসি বাংলা ১ম পত্র চট্টগ্রাম বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এইচএসসি পরীক্ষার চট্টগ্রাম বোর্ড (Chittagong Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
তার বড় মেয়ে যুঁথিকার বিয়ে না হলে অন্য দু'মেয়েরও বিয়ে হবে না এমন মনে হলেই রায়হান সাহেব অসুস্থ হয়ে পড়েন। কিন্তু সম্প্রতি যুথিকা ক্যান্সার চিকিৎসার ওপর গবেষণার জন্য জার্মান সরকারের বৃত্তি লাভ করায় বাড়িতে পাত্রের হাট বসে গেছে। কিন্তু যুথিকার একটাই কথা-দেশের কল্যাণ আমার প্রধান লক্ষ্য। বিয়ের কথা এখন একদমই ভাবছি না।
বীরবল সাহেব জীবদ্দশায় দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি গরিব-দুঃখী অসহায় মানুষকে উৎসব-অনুষ্ঠানে অকাতরে দান করতেন। বীরবল সাহেবের মৃত্যুর পর তাঁর স্ত্রী লীলা স্বামীর সম্পত্তির অর্ধেক বিক্রি করে এলাকার বেকার গরিব ছেলে-মেয়েদের জন্য একটি কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। এলাকার ছেলে-মেয়েরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী।
স্বামীহারা তাহেরা বিবির নদী তীরের ছোট্ট বাড়িটা বন্যায় তলিয়ে গেলে আরো অনেকের মতো রাস্তার পাশের বাঁধে নতুন আশ্রয় গড়ে তুলেছে। সরকারি ত্রাণ আর জমানো কিছু টাকা নিয়ে অনিশ্চিত জীবনের প্রহর গুনছে সে। চার ছেলে-মেয়ে নিয়ে জীবন এখন তার কাছে একটা যুদ্ধের মতো। এর মধ্যে দুর্বৃত্তের দল রাতের আঁধারে নিরীহ মানুষের শেষ সম্বলও লুটে নিচ্ছে। তাহেরা জানে, এ যুদ্ধে তাকে জিততেই হবে। তাই সে রামদা হাতে প্রহরীর মতো জেগে থাকে।
"রূপনারাণের কূলে জেগে উঠিলাম।
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।"
"ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি ঝরে, বৃষ্টি কোথায়
বরকতেরই রক্ত।"
কে আসে সঙ্গে দেখ দেখ চেয়ে আজ:
কারখানার রাজা, লাঙ্গলের নাবিক,
উত্তাল ঢেউয়ের শাসক উদ্যত বৈঠাহাতে মাল্লাদল,
এবং কামার কুমোর তাঁতি। এরাতো সবাই সেই
মেহনতের প্রভু, আনুগত্যে
শাণিত রক্তে ঢল হয়ে যায় বয়ে,
তোমার শিরাময় সারা পথে পথে।
"জীবনের আতিশয্যে যাহারা দারুন উগ্র সুখে
সাধ করে নিল গরল-পিয়ালা, বর্শা হানিল বুকে!
আষাঢ়ের গিরি-নিঃস্রাব-সম কোনো বাধা মানিল না,
বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা,
কূপ-মণ্ডক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,
তারি তরে ভাই গান রচে যাই, বন্দনা করি তারে।"
হালিমা দরিদ্র কৃষাণী। বিয়ের দশ বছর পরও কোনো সন্তান না হওয়ায় এতিম একটা মেয়েকে সে লালন-পালন করে। কিন্তু তার স্বামী অন্যের মেয়েকে মেনে নিতে পারে নাং প্রায়ই মেয়েটাকে মারধর করে। এতে হালিমা স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। শুধু মেয়ের জন্য ঘর ছেড়ে চলে যায় বাপের বাড়ি।
পাকা মসজিদের পুকুর পাড়ে কয়েক ঘর দিনমজুরের মাটির ঘর। রাতে প্রচণ্ড কালবৈশাখী কড় আর প্রবল বৃষ্টির তাণ্ডবে তাদের ঘরের খড়ের চালগুলো উড়ে গেল। অগত্যা ওদের একজন সাহস করে মসজিদের ইমাম সাহেবকে তাদের দুরবস্থার কথা জানালে ইমাম সাহেব মসজিদ খুলে দেন। দিনমজুরের পরিবারেরা মসজিদের ভেতর আশ্রয় পেয়ে খুব খুশি হয়। ইমাম সাহেব তাদের সাথেই সে রাতটা জেগে কাটিয়ে দেন।
১৭৮৩ খ্রিস্টাব্দে রংপুর-দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সাহসী কৃষক নেতা নূরলদীনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে নূরলদীনের সাহস আর ক্ষোভকে মুক্তিপাগল বাঙালি জাতি আজও ভোলেনি।
জান না কি জীব তুমি, জননী জন্মভূমি
সে তোমায় হৃদয়ে রেখেছে।
থাকিয়া মায়ের কোলে, সন্তানে জননী ভোলে,
কে কোথায় এমন দেখেছে।।
মিছা মনি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম,
তার চেয়ে রত্ন নাই আর।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?