2024 সালের এসএসসি বাংলা ১ম পত্র ঢাকা বোর্ড CQ (সৃজনশীল) প্রশ্ন ব্যাংক ও সমাধান
বোর্ড পরীক্ষায় সৃজনশীল বা CQ (সৃজনশীল) অংশে পূর্ণ নম্বর পাওয়ার মূল শর্ত হলো উত্তরের মান এবং সঠিক উপস্থাপন। আপনি যদি 2024 সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ড (Dhaka Board) বোর্ডের বাংলা ১ম পত্র বিষয়ের স্ট্যান্ডার্ড এবং নির্ভুল সমাধান খুঁজে থাকেন, তবে স্যাট একাডেমি আপনাকে দিচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড উত্তরের এক বিশাল ভাণ্ডার।
'বিশ্বকাপ ফুটবল' ২০২২-এর উদ্বোধনী আসর অনুষ্ঠিত হয় কাতারের আলবাইত স্টেডিয়ামে। মঞ্চে আসেন দুহাতে ভর দিয়ে চলা বিশ বছরের যুবক গানিম আল মুফতাহ। গানিমের সুললিত কণ্ঠে কোরআন তেলওয়াতের মাধ্যমে জমকালো আসর শুরু হয়। কে এই গানিম? জন্মগতভাবেই তাঁর দুটি পা নেই। এজন্য শিশুকাল থেকে তাকে পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হতে হয়েছে। তবে তাঁর মা-বাবা দুজন দুটি পা হয়ে সন্তানের সঙ্গে থেকেছেন, প্রেরণা যুগিয়েছেন। তাই তো তিনি বিশ্বের দরবারে একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে পরিচিতি লাভ করেছেন।
(i) ভোর বেলা শুরু কাজ শেষ হয় রাতে
প্রতিদিন এই নিয়ম ছাড় নেই তাতে।
নুন থেকে চুন হলে চলে রাগ-ঝাল
তবু ছিন্ন করতে পারে না এই মায়াজাল।
(ii) শিমুল গাছের চারা উপড়ে ফেললে বলাই ফুঁপিয়ে কেঁদেছিল। আবার কেউ ঢিল দিয়ে আমলকি পাড়লে সে কষ্ট পেয়েছে।
পেশাজীবী দম্পত্তির একমাত্র সন্তান মাহিম। মায়ের ইচ্ছা সে একজন সফল প্রকৌশলী হবে। তাই মা সাবরিনা সিলেবাস বহির্ভূত কোনো বই পড়তে দেখলে অত্যন্ত বিরক্ত হন। তবে বাবা সাইফুল সাহেব পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন। বাবার এমন অনুপ্রেরণায় মাহিম যেমন সহজেই বুয়েটে চান্স পায় তেমনি শুভ্র চিন্তা চেনতায়ও সে হয়ে ওঠে সমৃদ্ধ।
উদ্দীপক-(i):
পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও
তার মতো সুখ আছে কী কোথাও?
আপনার কথা ভুলিয়া যাও।
উদ্দীপক-(ii):
যে আমায় দুঃখ দিল
সে যেন চিরসুখী হয়।
( i) সুরমার তীরে হয়নি বসা
সে তো অনেক কাল
হয়না দেখা উথাল হাওয়ায়
উড়ছে নায়ের পাল।
(ii) একটা নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে
দুই কূলে তার দুঃখ, সুখের হাজার কথা বলে।
রাগলে নদী গর্জনে তার বুক কাঁপে থরথর
শান্ত হলে অনেক সুখে জাগায় বুকে চর।
চরের বুকে বাঁধলে সে ঘর প্রাণের মেলায় হাসে
শান্ত নদী যমুনা সে জীবন ভালোবাসে।
সান্তাহার রেল স্টেশনে সিগন্যাল ম্যান ফজু মিয়ার একমাত্র সন্তান অসুস্থ। তাই নিয়ে সে গতরাতে খুব ব্যতিব্যস্ত ছিল। এদিকে রাত ৩ টায় 'বাংলার দূত' ট্রেনটি স্টেশনের দিকে ধেয়ে আসছিল। একই সময় বিপরীত দিক থেকে আন্তঃনগর ট্রেন এসে পড়লে সিগন্যাল না দেওয়ায় ট্রেন দুটি দুর্ঘটনায় কবলিত হয়।
মায়ের পাগল ছোট্ট খোকা
মায়ের পিছে করে ঘুরাঘুরি
শিশু ধনটি সারা বেলা
মায়ের আঁচল থাকতো ধরি।
একটু বড় হলো যখন
আম্মা অধীর খোকার জন্য
পড়ালেখা শেষটা করে
কখন ফিরে করবে ধন্য।
(i) হারিয়ে গেল সব প্রিয়জন
নিয়ে গেলো মহামারীতে,
আকাশ বাতাস হয়ে যায় ভারী
বুক ভাঙা আহাজারিতে।
(ii) যদি এগিয়ে যেতে পাও ভয়
তাহলে তুমি শেষ,
যদি সাহসে ওঠো গর্জে
তবে সাবাশ বাংলাদেশ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজিনের মা-বাবা এবং একমাত্র বোন মৃত্যুবরণ করে। এর ফলে দশ বছরের রাজিন একেবারে নিঃসঙ্গ হয়ে পড়ে। চোখের সামনে পরিজনদের মৃত্যু তাকে হতবিহবল করে তোলে। আত্মীয়-স্বজনদের করুণার পাত্র হয়ে তাকে এখন জীবন সংগ্রাম করতে হচ্ছে।
স্ত্রীর অনাথ ছোটবোন কিশোরী আলোর দায়িত্ব পড়ে শফি মোল্লার ওপর। এদিকে সদ্য বিপত্নীক পৌঢ় বড় ভাই মন্টু মোল্লার সংসার সামলানো এবং সেবাযত্নের জন্য লোকেরও প্রয়োজন পড়ে। এমন পরিস্থিতিতে শফি মোল্লার বড় ভাইয়ের সাথে শ্যালিকার বিবাহ স্থির করেন। কিন্তু তাঁর স্ত্রী আবিদা এতে প্রতিবাদ করেন এবং বোনকে নিয়ে রাগে ও দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যায়।
রূপার বাবা মহিব, সাহেব আলী পীরের একজন অন্ধভক্ত। আজ পীর সাহেব রূপাদের বাসায় এসেছেন। পীর সাহেব আসলে রূপার মা রেনুকা বেগম পীরের আরামে থাকার ব্যবস্থাসহ পছন্দনীয় খাবার তৈরিতে অত্যন্ত ব্যস্ত হয়ে যান। সন্ধ্যাবেলা রূপা ছাদে মাথা ঘুরে পড়ে যায়। ঘরে এসে কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠে। কিন্তু বিষয়টা পীর সাহেবের কান পর্যন্ত পৌঁছে গেছে। রূপাকে ঘরে নিয়ে এসে পীর সাহেব ঝাড়ফুক দিতে থাকেন। এতে রূপা রেগে গিয়ে বলে, আমি ডাক্তারের কাছে যাবো।
আপনার স্বপ্নের ক্যারিয়ার ও ভালো রেজাল্টের পথে স্যাট একাডেমি আপনার সার্বক্ষণিক সঙ্গী। ৬০ লক্ষ শিক্ষার্থীর এই পরিবারে যুক্ত হয়ে আজই আপনার প্রস্তুতিকে করুন আধুনিক এবং স্মার্ট।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?