সমীভবন কী ?
সমীভবন : স্বরসঙ্গতির মতো, কিন্তু ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হয়) দুটি ব্যঞ্জনধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। যেমন, ‘জন্ম' (জ+অ+ন+ম+অ)-এর ‘ন', 'ম'-র প্রভাবে পরিবর্তিত হয়ে হয়েছে 'জন্ম'।
ব্যাকরণ-
ব্যাকরণ (= বি + আ + √কৃ + অন) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। সংজ্ঞা : যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয় বাংলা ব্যাকরণ : যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ । বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন—
১. ধ্বনি (Sound)
২. শব্দ (Word )
৩. বাক্য (Sentence )
৪. অর্থ (Meaning)
সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়
১. ধ্বনিতত্ত্ব (Phonology)
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ((Morphology)
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং
৪. অর্থতত্ত্ব (Semantics)
এ ছাড়া অভিধানতত্ত্ব (Lexicography) ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয় ।
Related Question
View Allকোন সম্পর্কটি বিসদৃশ?
কোন সম্পর্কটি বিসদৃশ?
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত গ্রন্থটির নাম কী?
বাংলায় লেখা বাংলা ভাষায় প্রথম ব্যাকরন গ্রন্থ রচনা করেন -
রাজা রামমোহন
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উইলিয়াম কেরি
সুনীতি কুমার চট্টপাধ্যায়
'দুরন্ত ' থেকে 'দুরন্তপনা' কী ধরনের পরিবর্তন?
পাতায় পাতায় পড়ে নিশীর শিশির এখানে
পাতায় পাতায় কী
বোঝাতে ব্যবহার হয়েছে?
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!