পাঠ-২: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা (অধ্যায়-২)

ইসলাম শিক্ষা-১ম পত্র - ইসলাম শিক্ষা - এইচএসসি | NCTB BOOK

1.9k

উদ্দেশ্য

এই পাঠ অধ্যয়ন করে আপনি-

  • ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম- তা বর্ণনা করতে পারবেন
  • ইসলাম চিরস্থায়ী ও বিশ্ব মানবতার ধর্ম- তা বর্ণনা করতে পারবেন
  • ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা- তা ব্যাখ্যা করতে পারবেন।

১. ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম

ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামে অনর্থক মানুষের সাথে ঝগড়া-বিবাদ করা নিষিদ্ধ কাজ। কাউকে গালি দেওয়া, কারো কুৎসা রটনা করা বা চোগলখুরি করা ইসলামে নিষিদ্ধ। কাউকে ব্যঙ্গ করাও ইসলামে বৈধ নয়। ইসলামের মর্মবাণী হল- সকল মানুষ সমান। মানুষে মানুষে কোন শ্রেণি বিভাগ বা ভেদাভেদ নেই। সকল মানুষ হযরত আদম (আ) থেকে সৃষ্টি। তাই আরব, অনারব, সাদা-কালো, ধনী, দরিদ্রের মাঝে কোন পার্থক্য নাই। একজন অপর জনের বিপদে আপদে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। রক্তের বন্ধন ছিন্ন করা ইসলামে নিষিদ্ধ। ভাই ভাই হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিধান ইসলামে রয়েছে। অনর্থক কোন প্রাণি হত্যা করাকেও ইসলাম অপরাধ হিসেবে গণ্য করে।

মহানবি হযরত মুহাম্মদ (স.) বলেন-

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ

"মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে"। (তিরমিযি, নাসায়ি) আল্লাহ তাআলা মহানবি হযরত মুহাম্মদ (স.) কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন,

وَمَا أَرْسَلْتُكَ إِلَّا رَحْمَةً لِلْعَلَمِينَ

আমি তো আপনাকে বিশ্ববাসীর প্রতি রহমত রূপেই প্রেরণ করেছি"। (সূরা আম্বিয়া ২১: ১০৭)
সুতরাং ইসলাম সর্ব প্রকার জুলুম, নির্যাতন, শোষণ, ও বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করে শান্তির ছায়াতলে আশ্রয় দেয়। ইসলাম শুধু মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ ও ইনসাফ কায়েম করার কথা বলেনা; প্রাণিকূলের প্রতি দয়া ও সদাচরণ এবং তাদের অধিকার রক্ষার তাগিদও দিয়েছে।

২. ইসলাম মানুষের স্বভাবজাত ও বিশ্বজনীন ধর্ম
আল্লাহ তাআলা মানুষের ফিতরাত বা স্বভাবের সঙ্গে সঙ্গতি রেখেই ইসলামের বিধি বিধান দিয়েছেন। তাই ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। ইসলামের মধ্যে এমন কিছু নেই, যা পালন করা মানুষের জন্য কষ্ট সাধ্য। বিশ্বনবি (স.) বলেছেন,

كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ

"প্রতিটি শিশু সহজাত ধর্ম বা ইসলামি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে।" (আবু দাউদ, তিরমিযি) এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে, প্রতিটি শিশুর মাঝেই হিদায়াত গ্রহণ তথা ইসলামি শরিয়াতের উপর প্রতিষ্ঠিত থাকার মতো গুণাবলি রয়েছে। ইসলামি শরিয়াতের উপর প্রতিষ্ঠিত থাকা মানবের স্বভাবের পরিপন্থী নয়। আল্লাহ তাআলা বলেন,

يُرِيدُ اللهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

"আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না"। (সূরা বাকারা ২: ১৮৫) এ আয়াত থেকে বোঝা যায় যে, ইসলামের অনুসরণ এবং ইসলাম পালন অত্যন্ত সহজ কাজ, কঠিন কিছু নয়।

৩. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা

হযরত আদম (আ) থেকে হযরত মুহাম্মদ (স.) পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবি রাসূল আগমন করেছেন। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ যুগে নিজ নিজ জাতি ও দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও গুণী ব্যক্তি ছিলেন। আল্লাহ তাঁদেরকে শুধু দ্বিন প্রচারের জন্যই প্রেরণ করেননি। তাঁদের অনেকেই আবার জগত বিখ্যাত ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন। প্রত্যেক নবি ও রাসূলের শরিয়াত ভিন্ন ভিন্ন থাকলেও দ্বিন ছিল ইসলাম। এই দ্বিন ইসলাম হযরত মুহাম্মদ (স.) এর মাধ্যমে পরিপূর্ণতা লাভকরেছে। হযরত মুহাম্মদ (স.) আখেরি নবি ও রাসূল। ইসলাম হচ্ছে সকল নবি রাসূলের শরিয়াতের নির্যাস। আল্লাহ তাআলা বলেন-

وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتُبَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ

"আমি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ দিয়ে এই গ্রন্থখানা অবতীর্ণ করেছি"। (সূরা আন-নাহল ১৬:৮৯) এ আয়াত দ্বারা স্পষ্ট করা হয়েছে যে, মানব জীবনে যা কিছু প্রয়োজন তার সব কিছুর নীতি নির্ধারণী বর্ণনা আল কুরআনে রয়েছে। মহানবি (স.) এর পবিত্র জীবনাদর্শ হচ্ছে আল কুরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দান করে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন,"আমি সকল বিষয়ের সুস্পষ্ট বিবরণ দিয়ে এই গ্রন্থখানা অবতীর্ণ করেছি"। (সূরা আন-নাহল ১৬:৮৯) এ আয়াত দ্বারা স্পষ্ট করা হয়েছে যে, মানব জীবনে যা কিছু প্রয়োজন তার সব কিছুর নীতি নির্ধারণী বর্ণনা আল কুরআনে রয়েছে। মহানবি (স.) এর পবিত্র জীবনাদর্শ হচ্ছে আল কুরআনের ব্যাখ্যা। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দান করে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন,

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

সারসংক্ষেপ

ইসলাম শান্তি ও সম্প্রতির ধর্ম। ইসলামে জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষ সমান। ইসলামে কোন শ্রেণি বিভেদ নেই। আরব, অনারব, সাদা, কালো, ধনী-দরিদ্রের মধ্যে কোন পার্থক্য নাই। ঝগড়া-বিবাদ ইসলামে নিষিদ্ধ কাজ। মানুষকে হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ, গালি-গালাজ, চোগলাখুরি করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। ইসলামে কোন কঠোরতা নাই। আল্লাহ তাআলা সকল কাজ মানুষের সামর্থ্যের মধ্যে রেখেছেন। ইসলামে কোন কিছু অস্পষ্ট নয়। আল্লাহ তাআলা মানুষের জন্য সব কিছু স্পষ্ট করে দিয়েছেন। আল-কুরআন ইসলামি শরিয়াতের মূল উৎস। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করা সকল মানুষের জন্য কল্যানময়।

ইসলাম শিক্ষা-১ম পত্র-ড. মোঃ আমির হোসেন সরকার স্যারে লেখা বই

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

ফয়েজ সাহেব একজন চাকরিজীবী। তার অফিসের সহকর্মীরা কর্তব্যে অবহেলা করে এবং অবৈধ উপায়ে অনেক সম্পদের মালিক কিন্তু তিনি অবৈধ পথে না গিয়ে বাড়তি উপার্জনের জন্য রাত জেগে বই লেখেন। 

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

রহিম সাহেব একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার পদে নিয়োজিত আছেন। তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার আশায় নিম্নমানের কাঁচামাল কিনে তার উচ্চ মূল্য ধার্য করে ক্রয় রশিদটি হিসাব বিভাগে জমা দেন। 

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

শ্রেণিকক্ষে মাওলানা আনোয়ার সাহেব বলেন "আমাদের প্রিয়নবি (স) কাফিরদের অত্যাচারে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। যাওয়ার সময় তিনি বার বার মক্কার দিকে ও কা'বার দিকে ফিরে তাকাচ্ছিলেন।" 

Promotion

Are you sure to start over?

Loading...