SQL কনস্ট্রেইন্ট(Constraints) একটি টেবিলের ডেটা কলামগুলির উপর নিয়ম আরোপ করতে ব্যবহৃত হয়। এটি একটি টেবিলে ইনপুটকৃত তথ্যের সীমা নির্ধারন করতে পারে। এটি ডেটাবেজ তথ্যের সঠিকতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।
কনস্ট্রেইন্ট(constraint) কর্তৃক আরোপিত সীমা লংঘনকারী সকল কর্মকান্ডকে কনস্ট্রেইন্ট বাধা দেয়।
SQL এ Constraints সমূহঃ
NOTNULL- একটি কলামেNULLভ্যালু থাকতে পারবে না।UNIQUE- একটি কলামের প্রতিটি সারিতে ইউনিক ভ্যালু থাকবে।PRIMARYKEY- ইহাNOTNULLএবংUNIQUEএর সংমিশ্রণ।FOREIGNKEY- দুইটি টেবিলের মধ্যে সংযোগ সৃষ্টি করে।CHECK- একটি টেবিলের প্রতিটি সারিতে একটি শর্ত আরোপ করে।DEFAULT- একটি কলামের জন্য ডিফল্ট ভ্যালু নির্দিষ্ট করে।
টেবিল তৈরি করার সময়ে আমরা Constraints সেট করতে পারি। এছাড়া পূর্বের তৈরি টেবিলেও Constraints যোগ করতে পারি।
টেবিল তৈরির সময়ে SQL CONSTRAINT সিনটেক্স
CREATE TABLE name_of_table
(
name_of_column_1 data_type(size) name_of_constraint,
name_of_column_2 data_type(size) name_of_constraint,
....
);
SQL CONSTRAINT ডিলেট করা
ALTER TABLE name_of_table DROP CONSTRAINT name_of_constraint;
Content added By
Read more