SQL Ucase()

এসকিউএল ফাংশন (SQL Function) - এসকিউএল (SQL) - Database Tutorials

774

SQL UCASE() ফাংশন একটি ফিল্ডের মানকে বড়-হাতের বর্ণে রূপান্তর করে।

SQL UCASE() সিনট্যাক্স

SELECT UCASE(name_of_column)
FROM name_of_table;

 


 

SQL Server এর জন্য সিনট্যাক্স

SELECT UPPER(name_of_column)
FROM name_of_table;

 


 

নমুনা ডেটাবেজ

UCASE() ফাংশনের ব্যবহার দেখানোর জন্য আমরা আমাদের নমুনা ডেটাবেজ Student ব্যবহার করবো।

নিচের অংশটি "Student_details" টেবিল থেকে নেওয়া হয়েছেঃ

আইডি নংরোল নাম্বারশিক্ষার্থীর নামপ্রতিষ্ঠানের নামঠিকানা
১০১তামজীদ হাসানজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০২মিনহাজুর রহমানজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০৩মোঃ সবুজ হোসেনজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০৪ইয়াসিন হোসেনজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর
১০৫ফরহাদ উদ্দিনজাতীয় বিশ্ববিদ্যালয়চাঁদপুর

SQL UCASE() ফাংশনের উদাহরণ

নিম্নের SQL স্টেটমেন্টটি "Student_details" টেবিল থেকে "শিক্ষার্থীর নাম(Student_name)" এবং "ঠিকানা(Address)" কলামকে সিলেক্ট করে "শিক্ষার্থীর নাম(Student_name)" কলামের ইংরেজী শব্দ গুলোকে বড়-হাতের বর্ণে রূপান্তর করবেঃ

উদাহরণ

SELECT UCASE(Student_name) AS Student, Address
FROM Student_details;

 

বিঃদ্রঃ UCASE() ফাংশন শুধুমাত্র ইংরেজী শব্দের সাথে কাজ করে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...