ডেটাবেজ টেবিল
একটি ডেটাবেজে প্রায়ই এক বা একাধিক টেবিল থাকে। প্রতিটি টেবিলকেই নির্দিষ্ট নাম দ্বারা শনাক্ত করা হয়। যেমন- "Student_details" অথবা "Student_result"। টেবিলের প্রতিটি সারি তথ্য নিয়ে গঠিত হয়।
উদাহরণ হিসাবে আমরা আমাদের টিউটোরিয়ালে একটি নমুনা ডেটাবেজ ব্যবহার করবো।
উদাহরণস্বরুপঃ নিচের অংশটুকু নমুনা ডেটাবেজের "Student_details" টেবিল থেকে নেওয়া হয়েছেঃ
| ক্রমিক নং | শিক্ষার্থীর নাম | প্রতিষ্ঠানের নাম | ঠিকানা |
|---|---|---|---|
| ১০১ | তামজীদ হাসান | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ১০২ | মিনহাজুর রহমান | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ১০৩ | মোঃ সবুজ হোসেন | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ১০৪ | ইয়াসিন হোসেন | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ১০৫ | ফরহাদ উদ্দিন | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
উপরের টেবিলটিতে পাঁচটি সারি(প্রতি সারিতে একজন শিক্ষার্থী) এবং চারটি কলাম রয়েছে (ক্রমিক নং, শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা) যাহাতে ৫ জন শিক্ষার্থীর সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।
SQL স্টেটমেন্ট(কমান্ড)
SQL স্টেটমেন্ট(statement) এর মাধ্যমে ডেটাবেজের বেশির ভাগ ক্রিয়াকলাপ সম্পাদিত হয়।
নিচের SQL স্টেটমেন্টটি "Student_details" টেবিল থেকে সকল রেকর্ড সিলেক্ট করবেঃ
উদাহরণ
kt_satt_skill_example_id=1343
আমাদের এই টিউটোরিয়ালে অধিকাংশ SQL স্টেটমেন্ট পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে।
আমাদের এই টিউটোরিয়ালে আমরা SQL কীওয়ার্ড-সমূহকে বড়-হাতের অক্ষরে লিখবো। এর দরুন আমরা SQL কীওয়ার্ড-সমূহকে SQL স্টেটমেন্টের মধ্যে খুব সহজেই শনাক্ত করতে পারবো।
সেমিকোলন(;) এর ব্যবহার
কিছু কিছু ডেটাবেজ সিস্টেমে প্রতিটি SQL স্টেটমেন্টের শেষে একটি সেমিকোলন(;) ব্যবহার করতে হয়।
ডেটাবেজ সিস্টেমে স্টেটমেন্ট-সমূহকে আলাদা করার আদর্শ উপায় হলো সেমিকোলন(;) যা ডেটাবেজ সিস্টেম সার্ভারে একই সাথে একাধিক SQL স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারে।
এই টিউটোরিয়ালের প্রতিটি SQL স্টেটমেন্টের শেষে আমরা সেমিকোলন ব্যবহার করবো।
সচরাচর ব্যবহৃত SQL কমান্ড-সমূহ
USE- ডিফল্ট ডেটাবেজ সিলেক্ট করে।DESCRIBE- ডেটাবেজের টেবিলের গঠন দেখায়।SELECT- ডেটাবেজ থেকে তথ্য পুনরূদ্ধার(retrieve) করে।UPDATE- ডেটাবেজের তথ্য আপডেট করে।DELETE- ডেটাবেজ থেকে তথ্য ডিলেট করে।INSERTINTO- ডেটাবেজে নতুন তথ্য প্রবেশ করায়।CREATEDATABASE- নতুন ডেটাবেজ তৈরি করে।ALTERDATABASE- ডেটাবেজ পরিবর্তন করে।CREATETABLE- নতুন টেবিল তৈরি করে।ALTERTABLE- টেবিল পরিবর্তন করে।DROPTABLE- টেবিল ডিলেট করে।CREATEINDEX- ইন্ডেক্স তৈরি করে।DROPINDEX- ইন্ডেক্স ডিলেট করে।
Read more