বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠান যা ক্রয় করে, তাই পণ্য। এই পণ্য নগদে ও বাকি উভয় মাধ্যমেই হতে পারে। বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। চালানের উপর ভিত্তি করেই ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। নিচে চালান ও ক্রয় জাবেদার নমুনা প্রদান করা হলো-

বিক্রয় শর্ত : বিক্রয় শর্ত যদি এই রূপ হয়–২/১০, নিট ৩০। এর দ্বারা বুঝায়, ক্রেতা পণ্যের মূল্য ১০ দিনে পরিশোধে সমর্থ হলে ২% নগদ বাট্টা পাবে। যদি অসমর্থ্য হয় তবে অবশ্যই ৩০ দিনের মধ্যে পণ্যের সম্পূর্ণ মূল্য (চালানে উল্লেখিত) পরিশোধ করতে হবে।
# বহুনির্বাচনী প্রশ্ন
আসিফ ট্রেডাস ১ জানুয়ারি ২০২৩ তারিখে নগদ ২,০০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি ১৫ তারিখ ৫০,০০০ টাকার পণ্য ধারে ক্রয় করেন। জানুয়ারি ২৫ তারিখ ২০,০০০ টাকার ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করেন।
Read more