খতিয়ানের ধারণা

খতিয়ান - হিসাববিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

826

প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণির হিসাব যেমন- সম্পদ, দায়, মালিকানা স্বত্ব, আয়, ব্যয় ও লাভ-ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহকে এককথায় খতিয়ান বলা হয়। একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব সম্পর্কিত হিসাবসমূহের সাধারণত প্রারম্ভিক ডেবিট বা ক্রেডিট জের থাকে। নির্দিষ্ট সময়কালে সম্পন্ন লেনদেনসমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। এই প্রক্রিয়ায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উক্ত সময়কালের আয়, ব্যয়, লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে তার সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ জানা যায় ৷

বৈশিষ্ট্য :

  • প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয় ।
  • খতিয়ান প্রস্তুতে ‘T” ছক বা ‘চলমান জের’ ছক অনুসরণ করা হয়।
  • প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের/ উদ্বৃত্ত নির্ণয় করা হয় ৷
  • খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহি স্বরূপ কাজ করে। খতিয়ানে লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয় ।
  • খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয় এবং হিসাবসংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় ৷

খতিয়ান 

সম্পদ দায় মালিকানা স্বত্ব আয় ব্যয়

নগদান হিসাব

আসবাবপত্র হিসাব

দেনাদার হিসাব

অগ্রিম খরচ হিসাব

মজুদ পণ্য হিসাব

ভূমি ও দালানকোঠা হিসাব,

যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব








 

পাওনাদার হিসাব

ঋণ হিসাব

বকেয়া খরচ হিসাব

অনুপার্জিত আয় হিসাব

মূলধন হিসাব

উত্তোলন হিসাব

সাধারণ সঞ্চিতি হিসাব

বিক্রয় হিসাব
প্রাপ্ত ভাড়া হিসাব

প্রাপ্ত কমিশন হিসাব

প্রাপ্ত বাট্টা হিসাব শিক্ষানবিশ সেলামি হিসাব

ক্রয় হিসাব

বেতন হিসাব
মজুরি হিসাব
অবচয় হিসাব বিজ্ঞাপন হিসাব বিমা হিসাব
ভাড়া হিসাব

কর ও অভিকর হিসাব

কুঋণ হিসাব

 

 

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...