মূলধন জাতীয় ব্যয়

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন - হিসাববিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

5.7k

যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং ১ বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, ঐ সকল ব্যয়ই মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী সম্পদ (জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটরগাড়ি ইত্যাদি) ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ (সম্পদ ক্রয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় প্রভৃতি) মূলধন জাতীয় ব্যয় স্বরূপ গণ্য। এখানে উল্লেখ্য যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তা-ও মূলধন জাতীয় ব্যয়। যেমন : মেশিন পুরনো হয়ে যাওয়ার পর ১০,০০০ টাকা মূল্যের নতুন যন্ত্রাংশ সংযোজন করে মেরামত করা হলো, ফলে মেশিন সচল হওয়ার পাশাপাশি তার মেয়াদও বৃদ্ধি পাবে। অতএব বলা যায়, যে সকল ব্যয়ের উপযোগিতা বর্তমান হিসাব বছরের পাশাপাশি পরবর্তী একাধিক বছরসমূহেও পাওয়া যাবে, তা-ই মূলধন জাতীয় ব্যয় ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মূলধন জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় ব্যয়
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
নিয়মিত ব্যয়
মূলধন জাতীয় প্রাপ্তি
মুনাফা জাতীয় ব্যয়
মুনাফা জাতীয় প্রাপ্তি
মূলধন জাতীয় ব্যয়
রপ্তানি শুল্ক
নতুন দালান চুনকাম
আমদানি শুল্ক
পুরাতন দালান চুনকাম
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

জনাব ফাহিম ৩,০০,০০০ টাকা মূল্যের একটি গাড়ি ক্রয় এবং শুল্ক বাবদ ৫০,০০০ টাকা পরিশোধ করেন। হঠাৎ টাকার প্রয়োজন হওয়ায় তিনি গাড়িটি ৩,৮০,০০০ টাকায় বিক্রয় করেন।

Promotion